নাইক্ষ্যংছড়ি গহীন অরণ্য থেকে ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারূদ উদ্ধার: আটক ৩

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ২ রোহিঙ্গা শরনার্থী শিবিরে মিয়নমারের বিচ্ছিনতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) শতধিক উগ্র সন্ত্রাসী আশ্রয় নেওয়ার খবরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যান্তরে টনক নড়তে শুরু করেছে। গত ২দিনের ব্যবধানে কুতুপালং শরনার্থী শিবির থেকে আরএসও’র উগ্র সন্ত্রাসী খাইরুল আমিন ও মাষ্টার আবুল কালাম আজাদকে অস্ত্রসহ আটক করে র‌্যাব। পরে তাদের স্বীকারোক্তিতে কুতুপালং রোহিঙ্গা শিবিরের আরএসও সন্ত্রাসী হাসান আহাম্মদ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পুরাতন তুমব্রু পাড়া এলাকার গহীন অরণ্য থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারূদ উদ্ধার করা হয়। র‌্যাব ৭ এর অভিযান চলাকালীন সময় পর্যন্ত আরএসও…

Read More

তুরিন আফরোজের গাড়িতে ধাক্কা : আটককৃত কিশোর কারাগারে

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় মোটরসাইকেল আরোহী নবম শ্রেণীর ছাত্র রানা ইসলাম (১৪) নামে এক কিশোরকে সোমবার আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।  তুরিন আফরোজকে হত্যা চেষ্টা, ক্ষয়ক্ষতি ও বেপরোয়া গাড়ী চালানোর অভিযোগ এনে মঙ্গলবার পলাশবাড়ী থানার এসআই জ্যোতিষ চন্দ্র বর্মন বাদী হয়ে মোটরসাইকেল আরোহী রানা ইসলাম ও তার সাথে থাকা রাসেল মিয়াকে আসামী করে থানায় মামলা দায়ের করে।  পুলিশ আটক রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করে।  তবে অপর আসামী রাসেলকে গ্রেফতারে জোর প্রচেষ্টা ও বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে বলে…

Read More

সাভারে র‌্যাবের অভিযানে নিহত ১

ডেস্ক রিপোর্ট:  সাভারের কাউন্দিয়া ইউনিয়নে র‌্যাবের বিশেষ অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ ভোরে এই অভিযান চালায় র‌্যাব-৩। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি। র‌্যাব-৪ এর এডিসি আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন এলাকাটি র‌্যাব-৪ এর অন্তর্ভুক্ত হলেও অভিযানটি র‌্যাব-৩ এর সদস্যরা চালিয়েছে। অভিযানে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি জেনেছি। এখনও তার সম্পর্ক্যে বিস্তারিত জানতে পারিনি। এ বিষয়ে র‌্যাব-৩ এর কন্ট্রোল সেন্টার থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা জানানো হয়।       মিতু/বিবি নিউজ/১০৭৯

Read More

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট:  চট্টগ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচলে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। তবে আহত চারজন হলেন নাজিম উদ্দিন (৩৫), লায়লা বেগম (৩৫), কামাল হোসেন (৩২) ও আলমগীর হোসেন (৩৫)।    …

Read More

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের সালনায় একটি গাড়ির সঙ্গে কভার্ড ভ্যানের ধাক্কায় সুরুজ মিয়া (২০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সানোয়ার হোসেন নামে ওই কভার্ডভ্যানের হেলপারও আহত হন। আজ জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ঢাকাগামী একটি কভার্ডভ্যান অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ওই কভার্ডভ্যান চালক সুরুজ মিয়া ও হেলপার সানোয়ার হোসেন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক…

Read More

বরিশালে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল ওহাব মোল্লা (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উজিরপুরের ইচলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব মোল্লা (৫০) পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরের বাসিন্দা। তিনি উজিরপুর এ আর রব কমপ্লেক্স নূরানী মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, উজিরপুর থানা সদর থেকে মোটরসাইকেলে হস্তিসুন্ড যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে রাত ১০টার দিকে…

Read More

যশোরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সলুয়া বাজারের মাঝামাঝি এলাকায় বন্দুকযুদ্ধে রাসেল ওরফে রনি (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় দেশীয় শুটারগান, এক রাউন্ড গুলি, একটি হাত করাত, ধারালো হাসুয়া-ছোরা ও রশি উদ্ধার করা হয়। নিহত রনি চৌগাছা উপজেলার মাঠপাড়ার কুমর আলীর ছেলে। এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সড়কে পিকআপ ও মাইক্রোবাস থামিয়ে একদল ডাকাত ডাকাতি করছিল। খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য…

Read More

শরীয়তপুরে বোমা হামলায় নিহত ১

ডেস্ক রিপোর্ট :  শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আজ সকাল ৬ টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় হোসেন খাঁ (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। নিহত হোসেন উপজেলার বড়কান্দি ইউনিয়নের মীর আলী মাদবর কান্দি গ্রামের মৃত জলিল খাঁর ছেলে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।         মিতু/বিবি নিউজ/১০৬১

Read More

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সময়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে চার হাজার ৯০৫টি ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম হেরোইন, এক কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১০ লিটার বাংলা মদ, ১৯ বোতল ফেনসিডিল ও ১২টি ইনজেকশন উদ্ধার করা হয়। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ২৬ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।…

Read More

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ রিকশা আরোহীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় বাদল হোসেন ও সানোয়ার হোসেন নামে দুই রিকশা আরোহীর মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় রিকশা চালক আলতাফ হোসেন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। আহত রিকশাচালক আলতাফকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও চালকের সহকারীকে আটক হলেও চালক পালিয়ে গেছে বলে জানান গেণ্ডারিয়া থানার এসআই সোহেল রানা।     মিতু/বিবি নিউজ/১০৫৭

Read More