শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের জাজিরায় মির আলী মাদবরের কান্দীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংর্ঘসের ঘটনায় ১জন নিহত ও ১৫জন আহত হয়েছেন। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য মো: রতন সরদার ও শরীয়তপুর জাজিরা উপজেলার আওয়ামী লীগের সদস্য শফি খলিফার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১৫জন আহত হয়। আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হোসেন খান (৩২) বোমার আঘাতে মারা জান। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।     মিতু/বিবি নিউজ/১০৫৫

Read More

বেগমগঞ্জে গুলিতে আহত ২, সাবেক ইউপি চেয়ারম্যান আটক

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দারোগাপুকুর পাড় এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ মেলামেশা কালে সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেনকে আটক করে স্থানীয়রা। এ সময় ক্ষীপ্ত হয়ে কামাল এলোপাতাড়ি গুলি করলে ২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের সঙ্গে ওই এলাকার ব্যবসায়ী সাত্তার মিয়ার পুত্রবধূর দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলছিল। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কামাল ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা টের…

Read More

আনসার ক্যাম্পে অস্ত্রলুটের মূল হোতাসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকের অস্ত্রলুটের ঘটনার অন্যতম হোতা খাইরুল আমিন (বড়) ও তার সহযোগী মাস্টার আবুল কালাম আজাদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সশস্ত্রাবস্থায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থেকে রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত…

Read More

ভারতে পাচারকালে যশোর সীমান্তে ৩ কিশোরী উদ্ধার

ডেস্ক রিপোর্ট: যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারকালে তিন কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে শার্শার রুদ্রুপুর সীমান্তের বিজিবি সদস্যরা পাচারকারীদের হাত থেকে তাদের উদ্ধার করেন। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রুদ্রুপুর সীমান্ত পথে পাচারকারীদের হাত থেকে ওই তিন কিশোরীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাদের নিজ-নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির হাতে সোপর্দ করে। মুলত ভারতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাচারের চেষ্টা করা…

Read More

রাজশাহীতে দুই ছেলের হাতে বৃদ্ধ খুন

ডেস্ক রিপোর্ট:  রাজশাহীতে দুই ছেলের হাতে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম আবুল শেখ (৬৫)। তার বাড়ি নগরীর বহরমপুর এলাকায়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তিকে বালিশ চাপা দিয়ে ঘরের মধ্যে খুন করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শরিফুল ইসলাম নামে তার এক ছেলেকে আটক করেছে। নিহতের মেঝ ছেলে আবু বাক্কার সিদ্দিক ওরফে সুরুজ (৩৫) জানান, ছোট ভাই শরীফ তার কাছ থেকে চার লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু এ টাকা তিনি ফেরত দিচ্ছিলেন না। এ নিয়ে রবিবার সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের…

Read More

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ডালিয়া হালিম ডলি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। নিজের সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, “ডলি তার সন্তানকে মতিঝিলের একটি স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। ” এসআই আরও জানান, “ডলির স্বামী খিলগাঁওয়ের গোড়ান এলাকার বাসিন্দা আব্দুল মান্নান মোল্লা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে…

Read More

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষে আবু মোতালেব (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিক্সা চালক ঘোড়াচড়া এলাকার শফিকুল ইসলামসহ আরও চার যাত্রী আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বেজগাতী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বাগবাটী গ্রামের আব্দুল গনি সেখের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক চাঁদ আলী জানান, সিরাজগঞ্জ থেকে পিপুলবাড়ীয়াগামী যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাটিকে পেছন থেকে মাটিবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে…

Read More

নারায়ণগঞ্জে বস্তাবন্দী যুবকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে বস্তাবন্দী অবস্থায় যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই যুবককে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয়েছিলো। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কাশীপুর হাটখোলা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের লাশ শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে যুবকটিকে হত্যা করে…

Read More

মিরপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মিরপুর থানার এসআই ইদ্রিস আলী। তিনি বলেন, ‘ঘটনার সময় শিশু একাই তাদের পাইকপাড়ার বাসায় ছিল। পাশের বাসার নিরাপত্তাপ্রহরী আব্দুল জলিল তাকে ফুসলিয়ে ডেকে একটি ঘরে নিয়ে যায়। পরে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এসআই ইদ্রিস আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জলিলকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।     মিতু/বিবি নিউজ/১০৩০

Read More

গাজীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: গাজীপুরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বুদু মনির (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় তার সহযোগী আনোয়ারকে (২৮) আটক করা হয়েছে। রবিবার রাত আড়াইটায় নগরীর নলজানি এলাকার টিএন্ডটি কলোনীর সেগুন বাগানে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত বুদু মনির একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে নাশকতায় হত্যা, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে।   মনির বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের টিনসেড কলোনীতে থাকতেন। তার বাবা সিরাজ উদ্দিন কৃষি গবেষণা ইনষ্টিটিউটের শ্রমিক। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। এ ঘটনায় ডিবি পুলিশের ওসি আমির হোসেন ও এএসআই মো. সাকলাইন আহত হয়েছে।…

Read More