ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ব্রিজের নিকট শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। আহত হয় ২৫ জন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সহযোগিতায় হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া…
Read MoreCategory: অপরাধ
নেত্রকোনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার সদর উপজেলার বাইড়াউড়া এলাকায় বাসচাপায় হাবিবুর রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর আটপাড়া উপজেলার তেলীগাতি ইউনিয়নের কাছারপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিন ফকিরের ছেলে। এ ঘটনায় চালক কেন্দুয়া ডিগ্রি কলেজের শিক্ষক আনিছুর রহমান (৪২) আহত হয়েছেন। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষক আনিছুর রহমানের পরিবার সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে আনিছুর ও তার বন্ধু হাবিবুর কেন্দুয়া থেকে নেত্রকোনা আসছিলেন। পথে বাইড়াউড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির দূরপাল্লার একটি বাস…
Read Moreটাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে হাফিজুর রহমান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহরসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফিজুর রহমান রংপুর জেলার পীরগঞ্জ এলাকার আমজাদ হোসেনের ছেলে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি যাতবাহী বাস মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটর সাইকেল চালক নিহত হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল…
Read Moreসাইকেল কিনে না দেয়ায় বাবার ওপর অভিমান, অতপর…
ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের মির্জাপুরে সাইকেল কিনে না দেয়ায় বাবার ওপর অভিমান করে আনোয়ার হোসেন নামে এক মাদরাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে। আনোয়ার হোসেন বাঁশতৈল গ্রামের আবুল মিয়ার ছেলে। সে বাঁশতৈল হাজী মইজ উদ্দিন দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও এলাকাবাসী জানান, আনোয়ার হোসেন দরিদ্র পিতা আবুল মিয়ার কাছে একটি সাইকেলের বায়না করে। দরিদ্র বাবা তাকে সাইকেল কিনে দিতে না পারায় বাড়ির লোকজনের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। বুধবার রাতে খাবার খেয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথাকাটাকাটি করে নিজ…
Read Moreপাকুন্দিয়ায় স্কুলের ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে আরমান (১২) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরমান হোসেন্দি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং হোসেন্দি গ্রামের মোস্তফার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আরমান বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যায়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে শরীর চর্চা চলাকালে সবার অজান্তে সে বিদ্যালয়ের ২ তলা ভবনের ছাদে ওঠে। এরপর হঠাৎ সে ছাদ থেকে পড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিতু/বিবি নিউজ/১১১০
Read Moreসাভারে যুবকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের জামাল মেডিকেলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সকালে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। মিতু/বিবি নিউজ/১১০৯
Read Moreমালিবাগে বাসচাপায় নারী নিহত
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মালিবাগ মোড়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাবিনা বেগম (৫০) নামে নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রমনা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা। নিহত সাবিনার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার পশ্চিম জামালপুর গ্রামে। বর্তমানে তিনি রমনা মীরবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে গৃহকর্মীর কাজ করতেন বলে জানান তার মেয়ে হাসিনা। গোলাম মোস্তফা বলেন, সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিতু/বিবি…
Read Moreগাইবান্ধায় বাসে ট্রাকের ধাক্কা, শিশু নিহত
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি বাসে সজোরে ধাক্কা দিয়েছে ট্রাক। এতে ওই বাসে থাকা দিপ্তি (০২) এক শিশু নিহত আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপ্তি গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার দোলন মিয়ার মেয়ে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী প্রভাতী নামে একটি নৈশ্য কোচ পলাশবাড়ীর জুনদহ এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি ট্রাক কোচটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে খাদে পড়ে যায়। এসময় কোচে থাকা একটি শিশু নিহত ও পাঁচজন যাত্রী আহত…
Read Moreদুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা, স্বামী আটক
ডেস্ক রিপোর্ট: রাজধানীর দারুস সালাম এলাকায় নিজের দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী হিসেবে নিহত নারীর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার বেলা দুইটার দিকে দারুস সালাম থানায় মামলাটি দায়ের করেন নিহত আনিকার মা নাদিরা বেগম। মামলা নম্বর ১১। মামলার একমাত্র আসামি শামীম হোসেনকে গতকাল রাতেই আটক করা হয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দারুস সালাম থানার ওসি (তদন্ত) ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মিতু/বিবি নিউজ/১০৮৬
Read Moreধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কাটা হয় ২ শিশুর
ডেস্ক রিপোর্ট: রাজধানীর দারুসসালামে নিহত দুই শিশুকে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রদীপ বিশ্বাস। বুধবার (১১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ঢামেক হাসপাতাল মর্গে দুই শিশুসহ তাদের মায়ের মরদেহের ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের তিনি বলেন, শিশু দু’টির গলার শ্বাসনালী কাটা ছিলো। তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই দুই শিশুর মায়ের গলায়ও একটি দাগ পাওয়া গেছে। এছাড়া আরও পরীক্ষা-নিরীক্ষা জন্য ভিসেরা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর দারুসসালাম থানার ছোট দিয়াবাড়ি এলাকার টিনশেড বাড়িতে শিশু মেয়ে…
Read More