ডেস্ক রিপোর্ট: কুমিল্লা নগরীতে ১০ ঘণ্টার অভিযানে অস্ত্রসহ ৬ ডাকাততে আটক করেছে র্যাব। রবিবার সকাল ১০টার দিকে নগরীর ধর্মপুরে এ অভিযান সমাপ্ত করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২টি থ্রি-নট থ্রি,৩টি এলজি, ৪রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, নগরীর ধর্মপুরে অপরাজিতা নামের একটি মেসে থেকে ডাকাত দল বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো গোপন সংবাদে এ তথ্য পেয়ে শনিবার রাত ১০টার দিকে ওই এলাকা ঘেরাও করে র্যাব। প্রথমে দল নেতা শামছুদ্দিন কালুকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে…
Read MoreCategory: অপরাধ
কেরানীগঞ্জে ইয়াবাসহ আটক ৩
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে। এ সময় তাদের কাছে থেকে ২১০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত যুবকরা হলেন আল আমিন (২৭), লিমন (২৫) ও রাসেল (২৪)। আল আমিনের কাছে ১২৫ পিস এবং লিমন ও রাসেলের কাছে থেকে ৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার দিনগত রাতে কেরানীগঞ্জের দক্ষিণ মালিভিটা ও আগানগর থেকে এই তিন যুবককে আটক করা হয়। মিতু/বিবি নিউজ/১১৬২
Read Moreকুমিল্লায় প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত
ডেস্ক রিপোর্ট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত ও এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী পারুল বেগম (৪৫) ও দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার রবিউল্লাহর স্ত্রী নুরজাহান বেগম (৫৫)। আহত শিশু রাফি (৫) নিহত পারুল বেগমের ছেলে ও আহত অপরজন প্রাইভেটকারের যাত্রী। আহত প্রাইভেটকারের যাত্রী ঢাকা বংশালের আশরাফ উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৫৮)। ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডের…
Read Moreরাজশাহীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
ডেস্ক রিপোর্ট: রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়ে লাবণ্য প্রভা (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতের কায়ামাজমপুর এলাকায় লাবণ্য প্রভার নিজ বাড়িতে আগুন লাগলে এ ঘটনা ঘটে। নিহত লাবণ্য প্রভা ওই গ্রামের মৃত নিরঞ্জন মন্ডলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে ওই বৃদ্ধা পুরোপুরি অঙ্গার হয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, ঘুমের ভেতরেই অগ্নিদগ্ধ হন তিনি। বাড়িতে ওই বৃদ্ধা ছাড়াও তার আরো দুই ছেলে বসবাস করতেন। রাত ১টার দিকে আগুন লাগায় টের পাননি তারা। পরে টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। তবে তার আগেই মারা যান লাবণ্য প্রভা। দুই…
Read Moreটেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
ডেস্ক রিপোর্ট: টেকনাফে নাফ নদীর তীর থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত সাড়ে ১১টায় নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় ইয়াবা পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, শনিবার রাতে টেকনাফে বিজিপির একটি দল নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেটে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। জব্দকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা। খুব শীঘ্রই এগুলো ধংস করা…
Read Moreমেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় করিম বকস (৭৫) নামে আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করিম বকস গাংনী উপজেলা শহরের শিশিরপাড়া গ্রামের মৃত তাসের বকসের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ…
Read Moreখুলনা মহানগর জামায়াত নেতা গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও সিটি করপোরেশনের কাউন্সিলর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে মহানগরীর বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হেলাল খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর শিবিরের সাবেক সভাপতি। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে লবণচরা ও সদর থানায় দু’টি নাশকতা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মিতু/বিবি নিউজ/১১৩৭
Read Moreমিরপুরে দুলাভাইয়ের বাসা থেকে শ্যালিকার লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর ১২ নম্বরে দুলাভাইয়ের বাসা থেকে শ্যালিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রিমা আক্তার (২৬) নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারি গ্রামের আলতাব হোসেন লিটনের স্ত্রী। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রিমার দুলাভাই দুলাল হোসেন বলেন, ১১ জানুয়ারি (বুধবার) নোয়াখালী থেকে চিকিৎসা করানোর জন্য তার বাসায় আসেন রিমা। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন পাশের রুমে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিমার দেহ ঝুলে রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমাকে মৃত ঘোষণা…
Read Moreআশুলিয়ায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত
ডেস্ক রিপোর্ট: আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মরিয়ম নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর বাবা আজাদ ও মা আরজু বেগম। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে মা-বাবার সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় করে নবীনগর যাচ্ছিলো মরিয়ম। আশুলিয়ার নিরিবিলি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পরিবারের সবাই ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। মরিয়মের মা ও…
Read Moreনওগাঁয় ভটভটি-ট্রলির সংঘর্ষে নিহত ২
ডেস্ক রিপোর্ট: নওগাঁর আত্রাই উপজেলায় ভটভটি-ট্রলির মুখোমুখি সঙ্গে দু’জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ সকাল ৯টার দিকে উপজেলার রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন। মিতু/বিবি নিউজ/১১২৬
Read More