ধর্ষিতাকে বিয়ে করতে পারবে না ধর্ষক

বাংলাদেশ সরকার বাল্যবিরোধ আইনের যে খসড়া বিধিমালা চূড়ান্ত করেছে, তাতে ধর্ষণকারী বা অপহরণকারীর সঙ্গে কোন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়া নিষিদ্ধ করা হয়েছে। সরকারের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি মঙ্গলবার বাল্যবিবাহ নিরোধ আইনের এই বিধিমালার খসড়া চূড়ান্ত করে। বাংলাদেশের নারী অধিকার কর্মীরা এর আগে এই আইনের সমালোচনা করছিলেন এই বলে যে, এতে ‘বিশেষ পরিস্থিতিতে’ বাল্যবিবাহ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, যে বিধিমালাটির খসড়া চূড়ান্ত হলো তাতে বলা হয়েছে ধর্ষক, অপহরণকারী বা জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনকারীর সঙ্গে বাল্য বিয়ে দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে। খসড়াটি এখন…

Read More

সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা

দিয়া ইসলাম ,  সাভার : সাভারে পারিবারিক কলহের জের ধরে নিজের অন্তসত্তা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে পাষন্ডা স্বামী হোসেন আলী। এঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সোলায়মান মার্কেট এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতের নাম কল্পনা আক্তার (২০)। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামের বাছেক মিয়ার মেয়ে। গত এক বছর আগে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সিদ্দিক মিয়ার ছেলে হোসেন আলীর সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে ঘাতক হোসেন আলী রাজ মিস্ত্রীর কাজের পাশপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর…

Read More

নওগাঁয় নিজ রান্না ঘরে গৃহবধূ খুন

নওগাঁয় নিজ বাড়ির রান্না ঘরেই মিনি চৌধুরী (৬৫) নামে এক গৃহবধূকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিনি চৌধুরী জেলার রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান কেসি মশিউর রহমান বাচ্চা চৌধুরীর স্ত্রী। খুনের কারণ জানাতে পারেনি পুলিশ। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই বাড়িতে নিহত গৃহবধূ একাই ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা বাড়িতে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান। প্রতিবেশীরা এগিয়ে গেলে অপরিচিত তিনজন লোক পালিয়ে যেতে দেখে। এরপর রান্না ঘরে গিয়ে গৃহবধূ মিনি চৌধুরীর জবাই করা লাশ…

Read More

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি অস্ত্র ও গুলিসহ মোস্তফা কামাল (৪০) নামে এক সন্ত্রাসীকে ‘গ্রেপ্তার’ করা হয়েছে। মঙ্গলবার নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাপ্তান বাজার এলাকার মৃত আলী আকাব্বরের ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল নগরীর কাপ্তান বাজার এলাকায় মঙ্গলবার ভোর রাতে অভিযান পরিচালনা করে। এ সময় গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন আলী আকাব্বরের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি ভর্তি পিস্তলের একটি ম্যাগাজিনসহ মো. মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ…

Read More

মাদারীপুরে যুবক খুন, আটক ২

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় কানন মোড়ল (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে বসতঘরের পাশে গাছের সাথে ঝোলানো এবং কসটেপ দিয়ে হাত-পা বাধা ও মুখ আটকানো অবস্থায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। উদ্ধারের সময় মাটির সাথে তার পা ভাঁজ করা ছিল। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একই বাড়ির গোবিন্দ মৃধা ও জগদিস মৃধা নামক দুজনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, মৃত মান্নান মোড়লের ছেলে কানন বাড়িতে পাকা ভবন নির্মানের কারণে…

Read More

কিশোরগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ, ২ ডিসেম্বর : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মা ও তার দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যা হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তারাকান্দি গ্রামের তসলিমা বেগম (৩৫), তার ছেলে নিলয় (১০) এবং মেয়ে রাইসা (৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শামসুদ্দিন জানান, এ ঘটনায় তসলিমা বেগমের চাচা ঘাতক আব্দুল মবিনকে আটক করা হয়েছে।

Read More

৩ লাখ টাকা মুক্তিপন দাবি

নাটোর, ২৯ নভেম্বর : নাটোরের বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও (৪০) এখনও নিখোঁজ। এদিকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিখোঁজ ওয়াল্টারের ভাই বিমল রোজারিওকে মোবাইলে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই সময় ওয়াল্টারের বাড়িতে স্বয়ং নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি বিশেষ টীম রাতভর বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও ফোন কলের নেপথ্যের ব্যক্তিদের সন্ধান পাননি। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নাটোর…

Read More

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

চট্টগ্রাম, ৩০ নভেম্বর : চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নগরীর শীর্ষ সন্ত্রাসী মহিম ওরফে মহিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পাঁচলাইশ থানার রাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৭-এর সিপিসি-৩ কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান গণমাধ্যমকে দাবি করেন, রূপগঞ্জ এলাকায় র‌্যাবের একটি টহল দলের সঙ্গে গুলিবিনিময়ে নগরীর শীর্ষ সন্ত্রাসী মহিম নিহত হন। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। র‌্যাব সদস্যরা এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ এসএমজি, দুটি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে।মহিমের বাড়ি নগরীর বায়েজিদ থানার হাজীপাড়া এলাকায়।

Read More

সারা দেশে হরতাল চলছে

ঢাকা, ৩০ নভেম্বর : বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকে সারা দেশে আধাবেলা হরতাল চলছে। তবে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক আছে। একাধিক এলাকায় যানজটের খবরও পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়ে ওই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত। বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চা ওই হরতালের ডাক দেয়। বুধবার বিএনপিও ওই হরতালের সমর্থন দেয়। এ ছাড়া ওই হরতালে সমর্থন দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য।

Read More

রূপাকে গণধর্ষণ, হত্যায় ৫ বাসশ্রমিকের বিচার শুরু

ঢাকা, ২৯ নভেম্বর : ঢাকার আইডিয়াল ল’ কলেজের শিক্ষার্থী রূপা খাতুনকে চলন্ত বাসে গণধর্ষণ ও ঘাড় মটকে হত্যার ঘটনায় পাঁচ পরিবহন শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন টাঙ্গাইলের একটি আদালত। বুধবার নির্ধারিত দিনে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল হাসান এ অভিযোগ গঠন করেন। বিচারক আগামী ৩ জানুয়ারি চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম। অভিযুক্তরা হলেন ছোঁয়া পরিবহনের বাসের চালক হাবিবুর রহমান (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫), সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯)।…

Read More