জনতা ব্যাংক থেকে ৪৫ লাখ টাকা চুরি

জয়পুরহাট, ২৮ নভেম্বর : জয়পুরহাট জনতা ব্যাংকের প্রধান শাখা থেকে ৪৫ লাখ টাকা চুরি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকের ক্যাশ অফিসারের পেছনে সোনালী ব্যাংকে জমা দেয়ার জন্য টাকা গোছানো হচ্ছিল। সেখান থেকে হঠাৎ একটি ব্যাগ উধাও হয়ে যায় পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুজন লোক গ্রাহক সেজে এসে সেখান থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যাংকের এক কর্মকর্তা ও এক অফিস পিওনকে আটক করেছে তবে চুরি যাওয়া টাকা কিংবা জড়িতদের আটক করতে পারেনি তারা। এ ব্যাপারে জনতা…

Read More

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, তিন লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ, ২৮ নভেম্বর : জেলার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্য চর এলাকায় র‌্যাবের ঘিরে রাখা বাড়ি থেকে তিন জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। বোমা বিস্ফোরণে নিহত জঙ্গিরা জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব। উপজেলার মধ্যচর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৩টি আইডি (হাতে তৈরি গ্রেনেড), ৭টি ডেটেনেটর, ১২টি পাওয়ার জেল এবং ২টি অবিষ্ফোরিত বোমা, বেশকিছু বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি…

Read More

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

ঢাকা, ২৮ নভেম্বর : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা সোমবার গভীর রাতে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও জেহাদী বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (২৮) ও আব্দুল মমিন ওরফে সোহেল (৩২)। র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মো, মহিউদ্দিন ফারুকী বাসস’কে জানান, সোমবার রাতে নারায়নগজ্ঞ থেকে ট্রেনযোগে তারা রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনে নামার পর র‌্যাব-১০ একটি দল তাদের গ্রেফতার করে। তিনি জানান, তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও উগ্রবাদি বই উদ্ধার করা…

Read More

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা

নিউইয়র্ক, ২৮ নভেম্বর : যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যে উচিটা শহরে বাংলাদেশি ছাত্র এম হাসান রহমান বাঁধনকে (২৬) গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে গাড়ির ট্যাংক থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত বাঁধন পিৎজাহাট ডেলিভারির কাজ করতেন। তার গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তার টেরিপাড়ায়। সোমবার সকালে উচিটা পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, উচিটা শহরের ৭ হাজার ৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে এক তরুণের লাশ পাওয়া গেছে। পুলিশ জানায়, রাতে পিৎজা ডেলিভারি দিয়ে সঠিক সময়ে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া, ২৮ নভেম্বর : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডীদ্বার-জয়নগর সড়কের হরিয়াবহ এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরিয়াবহ এলাকায় রাত পৌনে ১১ টার দিকে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল সড়কে যানবাহনে ডাকাতি করছিল। এ সময় ডাকাতের কবলে পড়া লোকজন চিৎকার করতে থাকে। চিৎকার শুনে গ্রামের লোকজন ওই এলাকা ঘিরে ফেলে। অন্য ডাকাতেরা দৌড়ে পালিয়ে গেলেও দুই ডাকাত পালিয়ে যেতে পারেনি। এতে গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়।…

Read More

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

রাজবাড়ী, ২৮ নভেম্বর : রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্বাস সরদার (৪৬) নামে এক চরমপন্থী সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহত চরমপন্থী সদস্য আব্বাস পাবনার সুজানগর উপজেলার নিকোন সরদারের ছেলে। রাজবাড়ী সদর থানার ওসি মো. তারিক কামাল জানান, কালিতলা গ্রামের একটি মাঠে একদল চরমপন্থী অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের সদস্যরা ভোর রাতে সেখানে যৌথভাবে…

Read More

৩ ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ সিনিয়র ছাত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছে এক ছাত্র। সোমবার সকালে প্রক্টর ও বিভাগীয় সভাপতি বরাবর আলাদা দু’টি লিখিত অভিযোগ করে ঐ ছাত্র। অভিযুক্ত ছাত্রী ও অভিযোগকারী ছাত্র উভয়েই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নরত। এছাড়াও, আশিক (৩য় বর্ষ, ৪৪ ব্যাচ) ও অর্থো (২য় বর্ষ, ৪৫ ব্যাচ) এর বিরুদ্ধে ঐ ছাত্রীদের সহায়তা করার অভিযোগ করে সে। লিখিত অভিযোগে অভিযোগকারী ছাত্র (১ম বর্ষ, ৪৬ ব্যাচ) জানায়, গত ২২ তারিখে পুরাতন কলার পিছনের নির্জন জায়গায় অভিযুক্তরা তাকে নিয়ে যায়। আপত্তিজনক ভাবে অশ্লীল কথার মাধ্যমে তাকে যৌন নির্যাতন করে। এরপর অভিযুক্তরা তাকে…

Read More

সাভারের এক বাড়িতে ডাকাতির চেষ্টা

সাভারে এক বিএনপি নেতার ভাইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা করেছে ডাকাতরা। এসময় তিন জন গুরুতর আহত হয়েছে। আজ ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ের আক্রান এলাকার সাভার থানা বিএনপির সভাপতি মাহামুদুল হাসান আলালের ছোট ভাই ব্যবসায়ী রাশেদুল হাসান জালালের বাড়িতে এ ডাকাতির চেষ্টা করেন ডাকাতরা। এবিষয়ে ব্যবসায়ী রাশেদুল হাসান জালাল বলেন তার একতলা বাড়িতে ভোর রাতে কলাপসিবল গেট কেটে ২০/২৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে। এসময় তারা সিসিটিভি ক্যামেরায় ডাকাতরা বাড়িতে ঢুকেছে বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। এসময় ডাকাতরা একটি মোবাইল ও পনের’শ টাকা নিয়ে ব্যবসায়ী রাশেদুল হাসান জালালকে কুপিয়ে আহত করে…

Read More

আশুলিয়ায় তিন ছাত্রকে এক শিক্ষক নিজের জুতা দিয়ে পিটিয়ে আহত

সাভারের আশুলিয়ায় একটি স্কুলে তিন ছাত্রকে এক শিক্ষক নিজের জুতা দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তাদেরকে শারীরিক ও মানসিক ভাবেও ওই শিক্ষক নির্যাতন করে। এঘটনায় ওই তিন শিক্ষার্থী লজ্জায় স্কুলে আসতে ভয় পাচ্ছে। এঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে। এঘটনার বিষয়টি জানতে চাওয়া হলে ওই শিক্ষক লজ্জায় দ্রুত গতিতে স্কুল ত্যাগ করে চলে যান। ওই স্কুলের শিক্ষার্থীরা জানায় গত কয়েক দিন আগে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের স্কুলে সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থী প্রসেনজিৎ (১২),নাছির উদ্দিন (১২) ও ফজলে রাব্বিকে ক্লাসে গোলযোগের অভিযোগ তুলে ক্লাস রুমে সবার সামনে…

Read More

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ

ঢাকা, ২৭ নভেম্বর : রাজধানীর মিরপুরে আব্দুর রহমান (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায়, মিরপুরের ভাষানটেক থানা এলাকায় গত তিন মাস ধরে ওই স্কুলছাত্রীকে নিয়মিত ধর্ষণ করেছে আব্দুর রহমান। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় তাকে আটক করেছে পুলিশ। মেয়েটির ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, মাস তিনেক আগে স্থানীয় একটি স্কুলের এক শিক্ষার্থীকে প্রথম ভয় দেখিয়ে ধর্ষণ করে আব্দুর রহমান। কৌশলে এ ঘটনার দৃশ্য ধারণ করে আবদুর রহমান এবং…

Read More