টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হচ্ছে মিয়ানমার মংডু এলাকার মো. সালামের ছেলে নুরুল ইসলাম (২৫), বায়তুল্লাহ (৩০) নাজির হোসেনের ছেলে রশিদ আহমদ (২৭) সৈয়দ হোসেনের ছেলে আবুল হোছন (৪০), বাঁচা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৭)। সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা জার্মাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক ফজলুল রহমানের নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে হ্নীলা জামাল মার্কেটের হোটেলে ডায়মন্ডের এক কক্ষে ইয়াবা বেচাকেনা করার সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ…
Read MoreCategory: অপরাধ
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হত্যা, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার (৩৮) গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর নামে এক সিএনজি চালককে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগরের সাতমোড়ায় দলীয় কার্যক্রম শেষে তার গ্রামে বাড়ি চাইরপাড়া যাবার পথে বাঙ্গরা নামক স্থানে রাস্তার পাশে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে যায়। পরে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, ওসি তদন্তসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাৎক্ষনিক…
Read Moreইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে পরিবহন খাত
সর্বনাশা মাদক ইয়াবা পাচারে জড়িত থাকা নিয়ে চট্টগ্রামের পরিবহন খাত আবারো প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে গত সোমবার চট্টগ্রামে কাভার্ড ভ্যানের গোপন বাক্স থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনাটি পুরো পরিবহন খাতকে এই প্রশ্নের মুখোমুখি করেছে। চট্টগ্রামের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ দোষীদের শাস্তি দাবি করেছেন এবং নিজেরা বিব্রত বলে জানিয়েছেন। পর্যবেক্ষক মহলের মতে ইয়াবা বিশেষ করে মাদক পাচারের সঙ্গে পরিবহন সেক্টরে জড়িত থাকার বিষয়টি নতুন কিছু নয়। তাদের মতে শুধু কাভার্ড ভ্যানই নয়, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, রেন্ট-এ কার, ট্রাকসহ বিভিন্ন গণপরিবহনে দীর্ঘদিন ধরে সুকৌশলে বিভিন্ন ধরনের মাদক পাচার…
Read Moreসুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
খুলনা, ২২ নভেম্বর : সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গামা মণ্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন জেলে, দুটি নৌকা, দুটি অস্ত্র ও পাঁচটি গুলি উদ্ধারের তথ্যও দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে। যথারীতি পুলিশ দাবি করেছে, গামা মণ্ডল (৩৫) সুন্দরবনের সংগঠিত দস্যুদল মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তিনি পলাশ নামেও পরিচিত। তাঁর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর গ্রামে। খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মুন্না বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে জিম্মি…
Read Moreনোয়াখালীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
নোয়াখালী, ২১ নভেম্বর : নোয়াখালীর হাতিয়া উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত জলদস্যুপ্রধান সাইফুল ইসলাম ও তার সহযোগী শফিক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বয়রাচরের চতলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব জানিয়েছে, নিহত সাইফুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে বিভিন্ন হত্যা, ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে। র্যাব ১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, উপজেলার বয়রাচরের চতলারঘাট এলাকায় জলদস্যু সাইফুল বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে রাতে সেখানে অভিযানে যায় র্যাব। তিনি জানান, অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে…
Read Moreশাহজালালে ৬৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ
দিয়া ইসলাম , ঢাকা, ২১ নভেম্বর : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামের মোহাম্মদ লোকমান (৩৩) ও চাঁদপুরের বিল্লাহ হোসেন (৩৭) নামের দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৬৩৫ কার্টন সিগারেট জব্দ করেছ ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। মঙ্গলবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম। এ ব্যাপারে গণমাধ্যমকে তিনি বলেন, প্রিভেনটিভ দল সোমবার রাতে জেদ্দা থেকে এসভি ৮০২ একটি ফ্লাইটে করে আসা ওই দুই যাত্রীর কাছ থেকে ৬৩৬ কার্টন ইজি অ্যান্ড বেনসন সিগারেট জব্দ করে। জব্দ সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।…
Read Moreসীমান্তে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি সীমান্তে অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। বিজিবি সূত্র জানায়, রবিবার সন্ধ্যা সাতটার দিকে বালারহাট ক্যাম্পের হাবিলদার রেজাউল করিমের নেতৃত্বে টহলদল সীমান্তের ৯৩৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের পাশে গজেরকুটি গ্রামে ফাঁদ পাতেন। এ সময় চোরাকারবারীরা বস্তায় মদের বোতল নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবি’র ধাওয়ায় বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে মদগুলো জব্দ করে ক্যাম্পে আনা হয়। এগুলোর…
Read Moreমোবাইলে প্রেম, দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার
মোবাইল প্রেমে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী শিক্ষার্থী। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় রবিবার রাতে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনার মূল অভিযুক্ত দেবাশীষ বাড়ৈকে (৩২) গ্রেফতার করেছে। গত শনিবার রাতে ( ১৮ নভেম্বর) রাতে কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের মনির পাগলের আশ্রমে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরী খুলনা জেলার তেরখাদা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। মামলার বিবরণে জানাগেছে, কোটালীপাড়া উপজেলার কোনের ভিটা গ্রামের দ্বীপ চাঁন বাড়ৈর ছেলে ১ সন্তানের জনক দেবাশীষ বাড়ৈর সাথে মোবাইলে…
Read Moreসাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা
সাতক্ষীরা, ২০ নভেম্বর : সাতক্ষীরায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে জেলার আশাশুনি উপজেলার কৈখালী বেড়িবাঁধে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে আজ সোমবার সকালে পুলিশ একটি নির্জন জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আওয়ামী লীগ নেতার নাম সোলায়মান গাজী। তিনি কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নলতা ইউনিয়নের ঝায়ামারী গ্রামের মৃত মোকছেদ গাজীর ছেলে। স্থানীয়রা জানান, রাতে শোভনালীর কৈখালী সন্নাসীর চক বাজারে ক্যারাম খেলছিলেন সোলায়মান। হঠাৎ একটি ফোন কল পেয়ে খেলা ছেড়ে চলে যান তিনি। আজ…
Read Moreব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার ছদর মোল্লার ছেলে। এ ঘটনায় আশরাফুল নামে এক পিকআপ ভ্যানচালক আহত হয়েছেন। সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাত আড়াইটার দিকে রফিকুল মাছভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পিকআপ ভ্যানের পেছনে শব্দ শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। এ সময় আশরাফুল ও রফিকুল গাড়ি থেকে নামলে আগে থেকে ওঁত পেতে থাকা ডাকাতরা…
Read More