সাভারে ভেজাল খাদ্য তৈরির কারখানায় র‌্যাবের অভিযান,নয় লক্ষ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি,২৩ জুলাই ২০২০(বিবিনিউজ):অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সাভার ও আশুলিয়ায় গুড় ও সেমাই তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে দুটি কারখানাকে নয় লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে সাভারের নামা বাজার এলাকায় রুপা এন্টারপ্রাইজ ও আশুলিয়ার জিরাবো এলাকার বেক টাইম কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যার ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। র‌্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে সাভারের নামা বাজার এলাকায় রুপা এন্টারপ্রাইজের মালিক গৌতম সাহা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনি ও ফিটকারি দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো। পরে এলাকাবাসীর অভিযোগের ভিতিত্বে ওই…

Read More

আশুলিয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই

সাভার প্রতিনিধি,২৩ জুলাই ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ১৬ লাখ টাকা ছিনতাই করেছে ডাকাতরা।রাতে আশুলিয়ার খেজুর বাগানের গরুহাট থেকে ফেরার পথে নিকটস্থ টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদেও হামলায় আহতরা হলেন-ধামরাইয়ের বাথুলি এলাকার মো. শওকত হোসেনের ছেলে হাজী আমজাদ হোসেন ও একই এলাকার আবদুল লতিফ হোসেনের ছেলে মো. আবু সাইদ। এছাড়া গাড়ির চালককেও বেধরক পিটিয়ে আহত করে তারা। আহত হাজী আমজাদ হোসেন জানান, আশুলিয়ার খেজুরবাগান এলাকার গরুর হাটে গরু বিক্রির প্রায় ১৬ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারযোগে ঢাকার ধামরাইয়ে নিজ বাড়িতে ফিরছিলাম। মহাসড়কে…

Read More

সাভারে দুই কারখানায় নগদ চার লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

সাভার ,২০ জুলাই,২০২০(বিবিনিউজ):অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সাভারে সেমাই  তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে একটি সেমাই কারখানাসহ দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি কারখানাকে নগদ চার লক্ষ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানা ও কাজীমোকমাপাড়া এলাকার রেবা রানী কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। র‌্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানার মালিক ইমরান হোসেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি করে…

Read More

সাভারে জেএমবির ছয় সদস্য গ্রেপ্তার

সাভার প্রতিনিধি,১৯ জুলাই ২০২০,(বিবিনিউজ):সাভার একটি দোকানের সামনে অভিযান চালিয়ে জেএমবির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প।সকালে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার একটি দোকানের সামনে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব ৪।গ্রেপ্তারকৃত জেএমবির সদস্যরা হলেন রাজশাহী জেলার ওমর ফারুক (২৮),জামালপুর জেলার হাবিবুর রহমান (৪৮) একই জেলার ,সাইদুর রহমান (৫৫),মাহবুবুর রহমান (৫৫),শফিকুল ইসলাম (৩৭),ও গোলাম মোস্তফা । গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাত উল মুজাহিদীন বাংলাদেশ এর সদস্য। এসময় তাদের কাজ থেকে উগ্রবাদী বই লিফলেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ছয় জেএমবির…

Read More

সাভারে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা,চালক খুন

সাভারে মিন্টু শেখ নামের (৩৫) এক অটোরিকসা চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃওরা। ভোর রাতে সাভারের জামসিং জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত অটোরিকসা চালক মিন্টু শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে। সে সাভারের ছায়াবিথি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। পুলিশ জানায়,ভোর রাতে জামসিং জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় ওই অটোরিকসা চালককে গলায় ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃওরা অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করে। পরে ওই এলাকায় মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃওরা অটোরিকসা রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিহত ওই অটোরিকসা চালককে দ্রুত উদ্ধার করে…

Read More

করোনা টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজির চেয়ারম্যান সাবরিনা গ্রেফতার

১২ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ সাবরিনাকে গ্রেফতারের বিষয়টিনিশ্চিত করেন। তিনি বলেন, করোনা টেস্ট নিয়ে জেকেজি হাসপাতালের জালিয়াতির ঘটনায় তদন্ত কর্মকর্তা অধিকতর তদন্তের স্বার্থে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হয়। জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট নিয়ে…

Read More

পাওনা টাকা চাওয়ায় সাভারে গৃহবধু গণধর্ষণের শিকার

সাভার প্রতিনিধি,১১ জুলাই,২০২০(বিবিনিউজ):পাওনা টাকা চাওয়ায় সাভারে এক গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার দুপুরে তাকে আটক করা হয় বলে নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন। পুলিশ জানায় গতকাল রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় আলাউদ্দিন নামের এক ইট ভাটার সর্দারের কাছে পাওনা টাকা চাইতে যান ওই ইটভার শ্রমিক আতাউর রহমানের স্ত্রী (১৯)। পরে ওই ইট ভাটার সর্দার আলাউদ্দিন ওই নারীকে একটি গাছ বাগানে নিয়ে হাত পা বেধে দুই জন মিলে তাকে গণধর্ষণ করেন। এসময় ওই নারীকে আরও দুই জন ধর্ষণে সহয়তা করেন। পরে ধর্ষণকারী ওই…

Read More

ধামরাইয়ে ২৫ ভরি স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাকারবারী চক্রের ৫ সদস্য আটক

সাভার প্রতিনিধি,৯ জুলাই,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে ২৫ ভরি স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাকারবারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি ওসি দীপক চন্দ্র সাহা। তিনি জানান, বৃহস্পতিবার ভোর রাতে ধামরাইয়ের পটল এলাকা থেকে স্বর্ণ চোরাচালানের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বশির, রুবেল, কামরুজ্জামান, দিদার-১ ও দিদার -২। তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ এই কারবার করে আসছে বলে জানা গেছে। পুলিশ জানায়, ভোর রাতে ওই এলাকায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামের নাইট রাউন্ড টহল ডিউটিকালে ধামরাই বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার দেখতে…

Read More

আশুলিয়ার জিরাবো এলাকায় গাছ কেটে নেওয়ার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

সাভার প্রতিনিধি, ৯ জুলাই ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভোক্তভোগী আমজাদ হোসেন নামের এক ব্যক্তি। গেল রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় এ গাছ কাটার এ ঘটনা ঘটে। এঘটনায় আজ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলীর (৫৫) নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভোক্তভোগী আমজাদ হোসেন জানান, ইয়ারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর বিতর্কিত ব্যক্তি এবং জিরাবো উত্তরপাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ আলী তার ছেলে মেহেদী (২২), আকাশ…

Read More

মোটরসাইকেল চুরির মামলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলহাস গ্রেফতার

সাভার,৮ জুলাই,২০২০(বিবিনিউজ):মোটরসাইকেল চুরি সংক্রান্ত মামলায় সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলহাসকে (৩৫) আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা ধনিয়া এলাকার আজিজ পাগলার ছেলে। পুলিশ জানায়,গতকাল রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকায় মোটরসাইকেল চুরি সংক্রান্ত একটি মামলায় গোপন সংবাদের ভিতিত্বে তাকে আটক করে মানিকগঞ্জ সদর এস আই নজরুল ইসলাম। বর্তমানে তিনি সদর থানায় রয়েছেন। এ মামলায় এতদিন তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলো। তাকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে তার দৃষ্টান্ত মুলক…

Read More