২৪ মে ২০২২(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ভবনের ছয় তলার করিডর থেকে লাফ দিয়ে নিচে পড়ে এ বি এম তকি তানভীর নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর বাড়ি বগুড়ায়। নিহতের সহপাঠীরা জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের ওই শিক্ষার্থী দুপুরের দিকে একটি ভবনের ছয় তলার করিডর থেকে নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল…
Read MoreCategory: অপরাধ
কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ৮ জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা
৯ মে ২০২২(বিবিনিউজ ):ঢাকার কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে সাভারের হেমায়েতপুরের পাশ্ববর্তী এলাকা কেরানীগঞ্জের কানারচর এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে। ভয়ে বিভিন্ন বয়সী মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না। এলাকাবাসী বলছে,কানারচর এলাকার জমি ব্যবসায়ী শুকুর আলী ও বাবুল মিয়ার কাছে প্রকাশ্যে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন…
Read Moreসাভারে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
৭ মে, ২০২২ (বিবিনিউজ):সাভারের তুরাগ নদ থেকে নাসরিন (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ কীভাবে ওই নদে আসল তা এখনও জানা যায়নি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভারের আমিন বাজারের বসিলা ব্রিজের উত্তর পাশের তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসরিন মাদারীপুর জেলার উমিত পুর আলীপুর এলাকার মৃত হারুন মুন্সির মেয়ে। তার বাবা পরিবারের সকলকে নিয়ে ঢাকা মেট্রো পলিটনের দারুস সালাম থানার বড় বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। তার স্বামীর বাড়ি ঢাকা মেট্রো পলিটনের একই থানার গাবতলী বর্ধন বাড়ি এলাকায়।পুলিশ জানায়,…
Read Moreসাভারে স্বামীকে গরম তেলে ঝলসে দিলো স্ত্রী
২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে স্বামীর শরীরে গরম তেল ঢেলে ঝলসে দিয়েছেন স্ত্রী। এ অবস্থায় ১০ দিন স্বামীকে ঘরেই রাখেন পাষণ্ড স্ত্রী। অবশেষে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ। রোববার (২৮ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকার মুক্তার আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে, গত ১৯ নভেম্বর রাত দেড়টার দিকে স্বামী আমিনুলের শরীরে গরম তেল ঢেলে দেয় স্ত্রী ফরিদা। ভুক্তভোগী স্বামী আমিনুল ইসলাম (৩৩) ফরিদপুর জেলার বালিয়াডাঙ্গী থানার রতনাই বাঘা গ্রামের মো. হাশেম আলীর ছেলে। তিনি সাভারের ভরারী ডাড…
Read Moreআশুলিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলের হাতে বাবার মৃত্যু
১৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):বুদ্ধি প্রতিবন্ধী ছেলের ধারালো দায়ের কোপে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ বাবা। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবার নাম নুরু মণ্ডল (৭০) কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে। স্থানীয়রা জানান , সোমবার রাতে নুরু মণ্ডল তার মানসিক প্রতিবন্ধী ছেলে আফাজ উদ্দিনকে নিয়ে নিজ বাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে আফাজ উদ্দিন ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে। এ সময় প্রতিবেশিরা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে প্রতিবন্ধী ছেলে। আশুলিয়া…
Read Moreব্যাংকের সামনে অভিনব কায়দায় ৩ লাখ টাকা চুরি
৫ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):ঘড়ির কাঁটায় সকাল ১০টা ৫৪ মিনিট। সোনালী ব্যাংক পঞ্চগড় শাখা থেকে ঋণের তিন লাখ টাকা তুলে একটি লাল ব্যাগে নিয়ে বের হয়েছিলেন স্কুলশিক্ষক ইয়াহিয়া খান। লোকজন আর মোটরসাইকেলের ভিড় তখন ব্যাংকের সামনে। সেখানে রাখা মোটরসাইকেলটির হ্যান্ডেলে টাকার ব্যাগটি রাখতে না রাখতেই পেছন থেকে এক বয়স্ক লোক বলে উঠলেন, ‘আপনার টাকা পড়েছে।’ মাটির দিকে তাকাতেই ইয়াহিয়া খান দেখলেন, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার কিছু নোট মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পকেটে হাত দিয়ে তিনি বলেন, ‘না আমার টাকা পড়েনি।’ এ সময় পড়ে থাকা কিছু টাকা ইয়াহিয়ার মোটরসাইকেলের…
Read Moreআশুলিয়ায় কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত মাদক বিক্রেতার
স্টাফ রিপোর্টার,৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাভারের আশুলিয়ায় এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীর থেতলে দিয়েছে মাদক বিক্রেতারা। ভোর রাতে আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায় এঘটনা ঘটে। আহত ওই কিশোরের নাম জীম ইসলাম (১৪)। সে বসুন্ধরা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে আশুলিয়া ক্লাসিক পরিবহনে হেলপার হিসেবে কাজ করতো।আহত ওই কিশোর জানায়,আশুলিয়ার বসুন্ধরা এলাকায় কয়েকজন যুবক মাদক ব্যবসা করে আসছিলো দীর্ঘদিন ধরে। পরে সে প্রতিবাদ করলে মাদক বিক্রেতারা ক্ষিপ্ত হয়ে ভোর রাতে ওই কিশোর রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীর থেতলে দিয়ে মৃত ভেবে…
Read Moreসাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার যুবক
স্টাফ রিপোর্টার,২ আগস্ট,২০২১(বিবিনিউজ ):সাভারে এক শিক্ষার্থীকে ( ১৭) বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সকালে সাভারের কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে,গতকাল রাতে ধামরাইর ফুটনগর এলাকার নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে মোবাইল ফোনে ডেকে নেন রুবেল নামের এক যুবক (২৪)। পরে ওই শিক্ষার্থীকে সাভারের কাটপট্টি এলাকার নিজ ভাড়া বাড়িতে নিয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে বলাৎকার করেন রুবেল। পরে ওই শিক্ষার্থী নিজ বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বলাৎকারের বিষয়টি তার বাবা মাকে জানান। পরে ওই শিক্ষার্থী রাতে সাভার মডেল থানায় রুবেলকে প্রধান…
Read Moreসাভারে শ্রমিক নেতা অপহরণের অভিযোগে যুবলীগ নেতা রাজুসহ ৬জনের নামে মামলা
স্টাফ রিপোর্টার,১ আগস্ট,২০২১(বিবিনিউজ ): সাভারে এক শ্রমিক নেতাকে অপহরণ করে মারধর করার অভিযোগে কথিত যুবলীগ নেতা ও অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদকে প্রধান আসামী করে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই জনকে আসামী করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (২)। ভোর রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গার্মেন্টস শ্রমিক নেতার স্ত্রী সুলতানা পারভীন। মামলার আসামীরা হলেন আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল্লাহ দফারের ছেলে কথিত যুবলীগ নেতা ও অবৈধ গ্যাস সংযোগকারী,রাজু আহমেদ (৪১),তার সহযোগী আব্দুল জলিল (৩০),রিপন (৪০),আব্বাস (৩৫),ও সিফাত (২৩)। পুলিশ জানায়,পূর্ব শক্রুতার…
Read Moreসাভারে একটি কারখানা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে একটি ফ্যাক্টরির ভিতর থেকে রবিন মোল্ল্যা (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার পৌর এলাকার জারা কেমিক্যাল ওয়ার্কস এন্ড ইলেকট্রনিক্স কারখানার ভিতর থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত যুবক ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কলারঙ গ্রামের মটুম মোল্ল্যার ছেলে। পুলিশ বলছে, সকালে ওই ফ্যাক্টরির ভিতরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ক্যাটিং ম্যান রবিন মোল্ল্যার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।এবিষয়ে…
Read More