স্টাফ রিপোর্টার,১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): রাজধানীর ভাষানটেক ও গাজীপুর জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। র্যাব ৪ জানায়,গোপন সংবাদের ভিতিত্বে ভাষানটেক ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটক চার জঙ্গী হলো মাহবুব আলম (২৫), আমিরুল ইসলাম (২৪),মামুন মিয়া (২৫), শাহিদা বেগম (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে এবং তাদের নিকট থেকে ‘আনসার আল…
Read MoreCategory: অপরাধ
সাভারের আশুলিয়ায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার,১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী থানায় অভিযোগ দায়ের করেছেন।রোববার ভোর রাতে আশুলিয়ার গাজীরচটে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। এর আগে শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।অভিযুক্তরা হলো- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।ভুক্তভোগী কিশোরী ও পুলিশ জানান, ভুক্তভোগী কিশোরী কারখানার ছুটি শেষে গত বুধবার রাত ৮ টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকায় বান্ধবীর…
Read Moreগণউপদ্রবের অভিযোগে ৮ কিশোর আটক
৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):গণউপদ্রবের অভিযোগে রাজধানীর ফরিদাবাদ এলাকা থেকে ৮ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী তাদেরকে আটক করা হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর ফরিদাবাদ গ্ল্যাস ফ্যাক্টরি একতা হাউজিং এলাকায় গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে ডিএমপি’র শ্যামপুর থানা পুলিশ ৮ কিশোরকে আটক করেছে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি আরও জানান, শ্যামপুর থানা পুলিশ ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গণউপদ্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
Read Moreসাভারে ছুরিকাঘাতে শিক্ষার্থীকে হত্যা
৭ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):সাভারে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে রোহান (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে কিশোর গ্যাং সদস্যরা জড়িত বলে দাবি করেছে স্থানীয়রা । গ্যাং লিডার হৃদয়ের বাড়ি পোড়াবাড়ি মহল্লায়। ৬ ফেব্রুয়ারি শনিবার রাত ৮ টার দিকে সাভারের ব্যাংককলোনী এলাকার মুড়িমটকা চায়ের দোকানের পাশে একটি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রোহান সাভারের উলাইল এলাকার আব্দুস সোবানের ছেলে। তিনি রোদেলা মডেল স্কুল এ এসএসসিতে লেখাপড়া করতেন। প্রাথমিকভাবে রিদয় নামের এক যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন নিহতের চাচাতো ভাই। নিহতের চাচাতো ভাই…
Read Moreসাভারের আশুলিয়ায় জাল সার্টিফিকেট তৈরীর অভিযোগে গ্রেফতার ২
৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব।২রা ফেব্রুয়ারী বিকেলে র্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।র্যাব-৪ সুত্রে জানা যায় ১লা ফেব্রুয়ারী রাতে আশুলিয়া থেকে তাদের আটক করা হয়। অভিযানকালে জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হহয়। গ্রেফতারকৃতরা- গাইবান্ধা জেলার রবিউল আলম (৪২) ও দিনাজপুর জেলার বেল্লাল হোসেন (২২)। র্যাব জানায়, ১ ফেব্রুয়ারী রাতে ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া থানা এলাকায় একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল শিক্ষা সার্টিফিকেট তৈরির গোপন সংবাদ পায় র্যাব।পরে রাতে অভিযান…
Read Moreসাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন
ষ্টাফ রিপোর্টার ,২ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা। ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের আড়াগাঁও এলাকায় এঘটনা ঘটে।এলাকাবাসী জানায়,আশুলিয়ার আড়াগাঁও এলাকার লালচাঁন নামের এক হত দরিদ্র ব্যক্তি নিজের পরিবারের স্বচ্ছলতা আনতে ইতিহাস নামের একটি যাত্রীবাহী বাস কিনেন। বাসটি চন্দ্রা থেকে মিরপুর ১৪ নাম্বারে যাত্রী নিয়ে চলাচল করতো। ভাড়ার টাকায় তার সংসার ও ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ চলতো। গতকাল রাতে বাসটি আড়াগাঁও এলাকায় রেখে গেলে দুর্বৃওরা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এসময় বাসে ঘুমিয়ে থাকা চালকের সহকারী সাইফুল জানালা ভেঙ্গে বের হতে গিয়ে গুরুতর আহত হন।…
Read Moreসাভারে পোল্ট্রি খামার পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা
ষ্টাফ রিপোর্টার,৩০ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):পূর্ব শক্রুতার জের ধরে সাভারে আগুন দিয়ে একটি পোল্ট্রি মুরগির খামার পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা।ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর উত্তরপাড়া এলাকার এখলাছুর রহমানের পোল্ট্রি ফার্মে আগুন দেয় দুর্বৃওরা।পোল্ট্রি ফার্মের মালিক এখলাছুর রহমান বলেন,পূর্ব শক্রুতার জের ধরে ভোর রাতে মশাল দিয়ে তার টিনসেড ফার্মে দুর্বৃওরা আগুন দেয়। এসময় ফার্মে থাকা প্রায় ১৫’শ মুরগি পুড়ে যায়। যার আনুমানিক মুল্য ১০ লক্ষ টাকা। ফার্মের ব্যবসার লাভের টাকা দিয়ে তিনি ছেলে মেয়েদের লেখাপড়া ও সংসার খরচ চালাতেন। দুর্বৃওরা তাকে নিঃশ^ করেছেন বলেও বলেন তিনি। ফার্মে আগুন দেওয়ার খবর পেয়ে সাভার…
Read Moreসাভারে এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
ষ্টাফ রিপোর্টার,২৯ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):সাভারে পাঁচ’শ ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।শুক্রবার সকালে সাভারের শাহীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব ৪ বলছে,সাভারের শাহীবাগ এলাকায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দন জয় (২১) ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে পাঁচ’শ ৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।অন্যদিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে দুই’শ ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বাবু খাঁনকে আটক করেছে র্যাব…
Read Moreসাভারে মাদক সেবনের অভিযোগে ৯ জনকে কারাদন্ড প্রদান
ষ্টাফ রিপোর্টার,২৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারে মাদক সেবন সেবনের অভিযোগে নয়জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।সকালে সাভার উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরা নীপা তাদেরকে এ কারাদন্ড প্রদান করেন।জানা যায়,সাভারের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা সেবন করে আসছিলেন নয় ব্যক্তি। পরে তাদেরকে গোপন সংবাদের ভিত্বিতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলার পরিদর্শক নুসরাত জাহান ও উপ পরিদর্শক মনিরা বেগম। পরে তাদেরকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরার নীপার আদালতে হাজির করলে আদালত শুনানী শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। এদের মধ্যে…
Read Moreসাভারে দুই জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা
ষ্টাফ রিপোর্টার, ২৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের দেহরক্ষীসহ দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।রবিবার দুপুরে সাভারের বিরুলিয়ার শ্যামপুরের গোলাপগ্রাম ও আড়াপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,গত পাঁচ বছর আগে মনিকগঞ্জ জেলার শিবালয় থানার শশিপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে সেনাবাহিনীর সেনিক পদ থেকে অবসার নেন। পরে তিনি পপুলার লাইফ ইন্সুরেন্স এর মালিক এবিএম ইউসুফ এর দেহরক্ষী হিসেবে চাকুরী নেন। পরে গতকাল বিকেলে তিনি মতিঝিলে আসার জন্য মানিকগঞ্জ এর নিজ বাড়ি থেকে বের হন।…
Read More