ষ্টাফ রিপোর্টার, ২২ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ১১ বছরের এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তৌহিদ বিন আজহার নামের (৬৫) এক মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।গভীর রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।পুলিশ বলছে,সাভারের আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকায় আবাসিক ভাবে হুরে জান্নাত মহিলা ও নূরে মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। পরে গেল শুক্রবার ওই মাদ্রাসার ১১ বছরের শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। পরে ধর্ষণের শিকার শিশুটি আবাসিক মাদ্রাসা ভবন থেকে…
Read MoreCategory: অপরাধ
সাভারের আশুলিয়ায় এক ইলেকট্রিশিয়ানকে হত্যা
ষ্টাফ রিপোর্টার, ২২ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):পূর্ব শক্রুতার জের ধরে সাভারের আশুলিয়ায় শাহাজাহান খন্দকার মনা নামের (৫০) এক ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।শুক্রবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী জানায়,আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় মনা মিয়ার বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন ইলেকট্রিশিয়ান শাহাজাহান খন্দকার মনা। রাতে পূর্ব শক্রুতার জের ধরে ৪০/৫০ জন সন্ত্রাসী তার ভাড়া ঘরে প্রবেশ করে অস্ত্রে সর্জ্জে সজ্জিত হয়ে তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎিসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড…
Read Moreরাজধানী থেকে ৩৫ মাদক ব্যবসায়ী আটক
ষ্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়া রাজধানীর উত্তরা ও দারুস সালাম এলাকা থেকে ৩৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।গভীর রাতে গোপন সংবাদের ভিতিত্বে তাদেরকে আটক করে র্যাব ৪। র্যাব জানায়,গোপন সংবাদের ভিতিত্বে রাতে আশুলিয়া এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল বাশার,বাশার মিয়া ও মোশারফ হোসেনকে আটক করা হয়।অন্যদিকে রাজধানীর উত্তরা পশিচম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন মাদক ব্যবসায়ী ও জুয়ারিকে আটক করে র্যাব ৪। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, আজাহারুল ইসলাম,জাহাঙ্গীর আলম,আখতার হোসেন, মোরশেদ আলম ,মোয়াজ্জেম হোসেন,মেহেদী ,সাদী,মিজানুর রহমান,ইসকান্দার আলী,রুহুল আমীন…
Read Moreধামরাইয়ে সাংবাদিক জুলহাস হত্যার আসামী আনিসুর গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ১৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করার ঘটনায় জড়িত অন্যতম আসামী আনিসুর রহমানকে রবিবার ভোররাতে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাকে গ্রেফতার করেন। দীর্ঘ চার মাস দুই দিন পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেফতার হন আনিস। আজ দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামী আনিছকে কোর্টে প্রেরন করেন পুলিশ । এ মামলার প্রধান আসামী শাহীন ও তাঁর খালাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বর্তমানে ঢাকার…
Read Moreঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে এক ভন্ড কবিরাজকে আটক করেছে পুলিশ।বুধবার সকালে ধামরাইর চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক পুলিশ। আটক ভন্ড কবিরাজের নাম সালাম মিয়া (৪৫)। সে ওই এলাকার মৃত ওয়ারেজ মিয়ার ছেলে।পুলিশ বলছে,দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ভন্ড কবিরাজ সালাম মিয়া বিভিন্ন বয়সী মানুষকে প্রতারণা করে চিকিৎসা সেবা দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পরে ওই এলাকার এক গৃহবধু গতকাল তার কাছে চিকিৎসা সেবা নিতে গেলে ওই ভন্ড কবিরাজ তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে নিজ…
Read Moreসাভারে হাউজিং কোম্পানীর অফিসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা
ষ্টাফ রিপোর্টার, ৮ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):জমি দখলকে কেন্দ্র করে সাভারে একটি হাউজিং কোম্পানীর অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের এলোপাথারী মারধরে আহত হয়েছে অন্তত ১৩ জন। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের অনিবার্ণ ব্যাবিলন সিটি লিমিটেড হাইজিং কোম্পানীতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী বলছে,সাভারের আমিনবাজার ইউনিয়নের তুরাগ নদীর তীরে বড়দেশী গ্রামে অনিবার্ণ ব্যাবিলন সিটি ও গ্রাম বাংলা হাউজিং কোম্পানী লিমিটেড যৌথ উদ্যোগে একটি হাউজিং কোম্পানী গড়ে তোলেন। সেখানে জমি রয়েছে সাড়ে তিন শত একর। সেই জমি দখল করতে রাতে মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী…
Read Moreসাভারে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪
ষ্টাফ রিপোর্টার, ৮ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):সাভারে এক বিউটি শিয়ানকে গণধর্ষণের অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদেরকে গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,সাভারের নামা গেন্ডা এলাকায় রুবেল হোসেনের বাড়িতে (২৩) ওই নারী ভাড়া থেকে একটি বিউটি শিয়ানে চাকুরী করে আসছিলেন। পরে গত বুধবার রাতে নিজ ভাড়া ঘরে প্রবেশ করে ওই নারীকে হত্যার হুমকি দিয়ে গণধর্ষণ করেন অজ্ঞাত দুই ব্যক্তি। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে আজ দুপুরে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে গণধর্ষণের সহয়তার অভিযোগে স্থানীয় বখাটে যুবক সুমন মিয়াকে প্রধান আসামী করে তিন জনের…
Read Moreমাদক বিরোধী অভিযানে ৫৮ গ্রেফতার
৫ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ আজ মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৩ দশমিক ৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ১৬০ গ্রাম গাঁজা, দেশী মদ ২৫ বোতল ও ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সংশ্লিষ্ট থানায় ৪৫টি মামলা করা হয়েছে।
Read Moreচাকুরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ ৪ প্রতারক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ৪ জানুয়ারি,২০২১ (বিবিনিউজ):প্রতারণা করে চাকুরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ চার প্রতারককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।দুপুরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।পুলিশ বলছে,সাভারের আনন্দপুর মহল্লায় একটি প্রতারক চক্র বিভিন্ন নিরিহ মানুষকে বেশী বেতনে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নাম করে দীর্ঘ দিন ধরে টাকা হাতিয়ে নিচ্ছিলো। পরে শাকিল আহমেদ নামের এক যুবককে চাকুরী দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিলে সে চাকুরী না পেয়ে র্যাব ৪ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করলে র্যাব প্রতারক…
Read Moreঅপহরণের ৭ দিন পরে সাভারে গার্মেন্টস শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):অপহরণের সাত দিন পরে সাভারে সাজেদুল ইসলাম নামের এক (১৮) এক গার্মেন্টস শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচরের ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।মামলার এজাহার থেকে জানাযায়,নাটোর জেলার নলডাঙ্গা থানার বাশিলা মধ্যপাড়া এলাকার মোস্তাক শাহ্র ছেলে বাবা মার সাথে তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকার ঈমান আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করে আসছিলেন। পরে তার সাথে কিছু দিন আগে পরিচয় হয় হরিণধরা এলাকার পেশাদার ছিনতাইকারী কাদের মিয়ার ছেলে মিলন (২৪),খোকন মিয়ার ছেলে শাওন (২২),ইব্রাহিম…
Read More