শেখ এ কে আজাদ,সাভার,৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : সাভার ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেকচারস এসোসিয়েশন এর উদ্যোগে পালিত হল ফ্যামিলি গেট টু গেদার ২০২৬।

সারাদিন ব্যাপী ছিল খেলাধূলা,সুইমিং,লটারি,সাংস্কৃতিক অনুষ্ঠান ।

সারাদিন উৎসবমূখর অনুষ্ঠান শেষে সবাইকে পুরুষ্কার প্রদান করা হয়।

সাভার ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেকচারস ফ্যামিলি গেট টু গেদার প্রোগ্রামে স্পন্সর ছিল অনেক প্রতিষ্ঠান।

শুক্রবার সারাদিন সাভারের নিকটে ধামরাইয়ের ফুট নগর এলাকায় নীলা বর্ষা এন্ড রয়েল রিসোর্টে ফ্যামিলি গেট টু গেদার অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ডিজাইন ও আর্কিটেকচার ফার্ম এর ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এবং পরিবারের সদস্যবৃন্দ।


এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগণ।
