ষ্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোন সন্দেহ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার সাভারের রেডিও কলোনী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দেশের ৮টি বিভাগে রিক্্রায় গণ ভোট প্রচার এবং শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় দর্শকদের উপস্থিতিতে গণভোট ২০২৬ ও নারী-শিশুদের বিভিন্ন ইস্যুতে বহিরাঙ্গন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসময় বলেন,দেশের জনগণ পরিবর্তনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দিবেন হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলেও বলেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোঃ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ ,সাভার উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাইফুল ইসলাম আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোন সন্দেহ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে বাংলাদে বেতারের আয়োজনে সন্ধ্যায় অনুষ্টিত হবে গণভোট নিয়ে আলোচনাসভা এবং জাতীয় সংগীত শিল্পীদের নিয়ে গনভোটের গান। সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
