স্টাফ রিপোর্টার,১ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ):”সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভার ও ধামরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শানবার সকালে সাভার ও ধামরাই উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে পৃথক পৃথক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।

.আলোচনা সভায় সাভার উপজেলা সমবায় অফিসার মো: মোহসিনুজ্জামন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমীন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মোহাম্মদ শওকত আলী, উপজেলা প্রকৌশলী মো: মাঈনদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মো: সাইফুদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: কামরুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার অঞ্জনা সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শওকত আলী মাহমুদ, সাধারন সম্পাদক মো: সালাহউদ্দিন খান নঈম, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক উপপরিচালক মো: আব্দুর কাদের তালুকদার, সাভার প্রেসক্লাবের সেক্রেটারী ও আরটিভির ষ্টাফ রিপোর্টার মো: জিয়াউর রহমান, সহকারী প্রোগ্রামার সাঈফা খানম লিজা, ফায়ার সার্ভিস স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার মো: নুরুল ইসলাম এবং মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দীপন কর্মকর্তা/ কর্মচারী সমবায় সমিতির সভাপতি ও আয়কর আইনজীবী বাবুল মোড়ল।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা সমবায় অফিসার মো: মোহসিনুজ্জামন। সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অগ্রণী বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি শাহনাজ পারভীন, ধরেন্ডা খ্রিষ্ঠাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রেসিডেন্ট উজ্জল সিমন রোজারিও। সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব। দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমবায় সমিতি একটি কার্যকর প্ল্যাটফর্ম, যা দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখে। সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুরূপভাবে ধামরাই উপজেলায়ও কর্মসূচি পালিত হয়।
