৩ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): সাংবাদিকদের জন্য নবম ওয়েজবর্ডের বাস্তবায়ন এই সরকারের আমলেই করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আজ রোববার বিকেলে তথ্য ভবনে জুলাই গণ অভ্যূত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, বারবার প্রাণ না দিয়ে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও ১২টি সাংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য চেষ্টা করছে বর্তমান অন্তবর্তী সরকার।
আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ অভ্যূত্থানে যেমন সাহসী সাংবাদিক ছিল তেমনি কিছু শকুনও ছিল যারা গণভবনে গিয়ে তোষামোদি করেছে।
অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন। পরে জুলাই আন্দোলনে শহীদ ৫ সাংবাদিকদের পরিবারা ও আন্দোলনে আহত শতাধিক সাংবাদিককে আর্থিক অনুদান ও সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।
