ধামরাইয়ে আখের রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়, নিরব প্রশাসন

স্টাফ রিপোর্টার,১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ে আখের রস ছাড়াই আটা চিনি ও কেমিক্যাল এর রং দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এসব বিষাক্ত গুড় তৈরি করে বাজারজাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ গুড় ব্যবসায়ীরা। ধামরাই পৌর এলাকার ইসলামপুরের ছয়বাড়িয়ার তালতলা এলাকায় এই অবৈধ গুড় কারখানার সন্ধান মিলেছে । বিষাক্ত ভাবে তৈরি করা এইসব গুড় মানুষজন কিনে ভাপা পিঠা চিতই পিঠা সহ বিভিন্ন পিঠায় ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। অনেকে এসব গুড়ে তৈরি করা পিঠা পুলি ও শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এলাকাবাসী জানায় ,সেখানে…

Read More

নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার,১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : সাভারে হিজাব ছাড়া নারীরা ঘর থেকে বের হলে ধর্ষণের শিকার হতে পারে এমন অভিযোগ তুলে অঙ্গভঙ্গি করার অভিযোগে ছদ্মবেশী এক কন্টেনকিয়েটার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাতে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ওই বখাটে যুবকের নাম খালিদ মাহমুদ হৃদয় খান। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই যুবক সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে নারীদের উত্ত্যক্ত করে আসছিল দীর্ঘদিন ধরে। হিজাব ছাড়া নারীরা বের হলে ধর্ষণের শিকার হতে পারে এমন কথা বলে সেই ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে ছড়িয়ে দেন। পরে বিষয়টি সাভার মডেল থানা পুলিশদের…

Read More

সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার,১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :সাভারের আমিনবাজারে পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনা ঘটেছে। সকাল আটটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় ও আশপাশের ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে ওই পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন লাগে পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

Read More

আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১০ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরো তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।থানাগুলো হলো, তেজগাঁও, ধানমন্ডি, শাহবাগ ও নিউমার্কেট। পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পথে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি তল্লাশিচৌকি কিংবা চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। তাছাড়া তিনি যৌথ বাহিনীর কয়েকটি…

Read More

সাভারের আশুলিয়ার নয়ার হাটে স্বর্ণের দোকানে লুট, নিহত এক

স্টাফ রিপোর্টার, ১০ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভারের আশুলিয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী নয়ারহাট বাজারে ডাকাতের হামলায় দিলিপ সরকার নামে এক স্বর্ণব্যবসায়ী নিহত হয়েছেন। গত রাত রবিবার ৯টার দিকে স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। এ সময় তারাবিহ নামাজের জন্য অধিকাংশ দোকান পাট বন্ধ ছিল। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত দিলিপ সরকার পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর এলাকার মৃত দুলাল সরকার দয়ালের ছেলে এবং তিনি দিলিপ স্বর্ণালঙ্কার দোকানের সত্ত্বাধিকারী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এক মহিলা মোবাইলে ডাকলে দিলিপ দোকানে এসে তাদের সাথে কথা বলে…

Read More

দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন: রিজভী

৮ মার্চ, ২০২৫(বিবিনিউজ): আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যান্য অনেক দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এখনো নারীরা নানা ধরনের বৈষম্য, সহিংসতা ও শোষণের শিকার হচ্ছেন। বর্তমানে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভীর পাশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি…

Read More

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

৮ মার্চ, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক আমাদের অঙ্গীকার।’ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সালে ৮ মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক…

Read More

বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হবে: বাণিজ্য উপদেষ্টা

৩ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ জেলা প্রশাসকদের সাথে টিসিবি পণ্য বিক্রয় সম্পর্কিত এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন। ছবি: পিআইডি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নিম্নআয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হবে। আজ রোববার স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেখ বশিরউদ্দীন বলেন, এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবি’র পণ্য পৌঁছে দিতে চাই। প্রকৃত উপকারভোগী নির্বাচনে…

Read More