স্টাফ রিপোর্টার,১২ নভেম্বর ২০২১(বিবিনিউজ): নানা আয়োজনে সাভারে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকালে সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ এর নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালি শেষে সাভার বাজার বাসষ্ট্যান্ডে কেক কাটা হয়। এতে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজী,জাহিদুল ইসলাম সবুজসহ আরো অনেকে। এদিকে একই স্থানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি করেছেন যুবলীগ নেতা দেওয়ান রাজু আহমেদ।
সাভারে নানা আয়োজনে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
