স্টাফ রিপোর্টার,১২ নভেম্বর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় পৃথক দুটি স্থানে দুইজন নিহত হয়েছে । এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় ধামরাই থানা পুলিশ সুজন নামে ১ জনকে আটক করছে।
বৃহস্পতিবার (১১নভেম্বর) দিনগত রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের বড়াকৈর গ্রামে নির্বাচনী পরবর্তী সহিংসতা জেরে রিফাত রেজওয়ান রাতুল (৩৫) নামে একজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
অপরদিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নে জয়-পরাজয়কে কেন্দ্র করে কুরঙ্গী গ্রামে নসুর উদ্দিন (৮৫) একজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে জানিয়ে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে । থানায় পৃথক পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
এদিকে নিহতের স্বপনরা সুষ্টু বিচারের দাবি জানিয়েছে।
ধামরাই নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২
