সারাদেশে ২১ লক্ষ কম্বল বিতরণ করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার,২ নভেম্বর ২০২১(বিবিনিউজ): সারা দেশে শীত শুরু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২১ লক্ষ কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সকালে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,এছাড়া রংপুর বিভাগের আটটি জেলায় পাঁচ লক্ষ টাকা করে চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কম্বল ও শিশুদের শীতের কাপড় কেনার জন্য জানিয়ে তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
মতবিনিময় সভায় এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী হাসান মঞ্জু,ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment