সাভারের আশুলিয়ায় এক নারীকে ছুরিকাঘাতে হত্যা

সাভার,১৭ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় শেলী সুলতানা নামের (৪৫) এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সৎ মেয়ে। সোমবার ভোর রাতে সাভারের আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার একটি বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ বলছে ভোর রাতে পূর্ব শক্রুতার জের ধরে শেলী সুলতানা নামের ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করে তার সৎ মেয়ে সানজিদা আক্তার পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় পুলিশ ঘাতক সৎ মেয়ে সানজিদা আক্তারকে আটক করেছে। নিহত ওই নারী ওই এলাকার টিপু সুলতানের স্ত্রী ছিলেন।
অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে আব্দুর রশিদ (২৯) নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আহত অবস্থায় ওই লাশের পাশ থেকে এক রিক্সা চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। নিহত ওই গার্মেন্টস শ্রমিক ট্রাক চাপায় মারা গেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত ওই পোশাক শ্রমিক সাভারের একে এইচ পোশাক কারখানায় কর্মরত ছিলো। সে কুরিগ্রাম জেলার নাগেশ^রি থানার সুকাতি গ্রামের সাইফুর রহমানের ছেলে। সাভারের পানপাড়া এলাকায় পরামানিকের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন সে।
এছাড়া পূর্ব শক্রুতার জের ধরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় সমির ময়া ( ৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই এনামুল বলেন নিহত ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।
এঘটনায় সাভার ও আশুলিয়া থানায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment