প্রতিপক্ষের মোকাবেলায় ‘অস্ত্র’ আকবরের হাসি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২০ : প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা এনে দেয়া বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী ‘হাসি’ দিয়েই প্রতিপক্ষ খেলোয়াড়দের মোকাবেলা করেছেন।
আইসিসি অনুর্ধ -১৯ বিশ্বকাপে আকবরের হাসিটি ট্রেডমার্কে পরিণত হয়েছে। প্রতিপক্ষের খেলোয়াড়রা বিশেষ করে ফাইনালে যখন ভারতীয়রা তার বিরুদ্ধে তীব্র স্লেজিংয়ে মেতে উঠেছিল তখনো হাসি মুখে দেখা গেছে আকবরকে।
প্রচন্ড চাপের মধ্যেও ফাইনালে অপরাজিত ৪৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন আকবর আলী। এসময় ভারতীয় ক্রিকেটাররা স্লেজিংয়ের মাধ্যমে চেস্টা করে গেছে তার মনোযোগ ভাঙ্গতে। তবে জবাবে তিনি তাদের উপহার দিয়েছেন ‘এক গাল হাসি’। এভাবেই তিনি তাদেরকে বাক্সবন্দী করে ফেলেন।
বৃহস্পতিবার বাড়ীর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সময় আকবর বলেন,‘ আমি কোন কোন জায়গায় পড়েছি যে হাসি হচ্ছে সেরা প্রতিশোধ। তারা আমাকে যত বেশী স্লেজিং করেছে আমিও চেস্টা করেছি হাসি দিয়ে তাদের ওই আচরণের জবাব দিতে। ’ এ সময় অন্য খেলোয়াড়দেরকেও উত্তেজনা সামাল দেয়ার পরামর্শ দেন আকবর।’
তবে আকবর বলেন বিশ্বকাপ শেষ হবার পর দক্ষিন আফ্রিকায় বাংলাদেশ ও ভারতীয় খেলোয়াড়রা ভাল সময় কাটিয়েছে। বাংলাদেশ দলনেতা বলেন,‘ হোটেলে ফেরার পর আমরা ঘনিষ্ঠ ভাবেই দুই দিন কাটিয়েছি। তাদের সঙ্গে প্রচুর গল্প গুজব করেছি। ভারতীয় খেলোয়াড় ও কোচ আমাদের প্রশংসা করেছে।’

Related posts

Leave a Comment