সুযোগ দেবে না বাংলাদেশ, পাকিস্তানকে সতর্ক করলেন কাদির

চলতি বিশ্বকাপের শুরুটা ভালো না হলেও এখনও সেমিফাইনাল খেলার আশা দেখছে পাকিস্তান। তবে দলটির বাজে ফিল্ডিং নিয়ে চিন্তিত আব্দুল কাদির। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে এ নিয়ে সতর্ক করে দিলেন দেশটির কিংবদন্তি এই লেগস্পিনার।

কাদির জানান, ৫ জুলাই বাংলাদেশের বিপক্ষে বাজে ফিল্ডিং হলে পাকিস্তানকে চরমভাবে ভুগতে হবে।
সেমির লড়াইয়ে টিকে থাকতে হলে পাকিস্তানকে নিজেদের শেষ দুটি ম্যাচ জিততেই হবে এমন সমীকরণ দাঁড়িয়েছে। শনিবার আফগানিস্তানের মুখোমুখি হবে দলটি। কিন্তু কাদির মনে করেন, বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিং ভালো না হলে চরম মূল্যই দিতে হবে।

এক সাক্ষাতকারে কাদির বলেন, ‘সাতটি ক্যাচ মিস করেও পাকিস্তান যেভাবে জিতে এসেছে, এতে দলটির মিলিয়ন ভক্তের সমর্থন ছিলো বলেই সম্ভব হয়েছে। কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে এমন সুযোগ দেবে না। যদি তারা আবারও একই ভুল করে, তবে চরম মূলই দিতে হবে। দল ভালো খেলেছে এবং এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এছাড়া একই মানসিকতা নিয়েই আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে লড়তে হবে।’

Related posts

Leave a Comment