বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

সাভার,২৯ জুন,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার সরকারী বিশ^বিদ্যালয় কলেজ মাঠে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে দেওয়া এক গণসংবর্ধনায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশের গৃহহীনদের জন্য নতুন করে তিন লক্ষ দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে ইতি মধ্যে ১১ হাজার ছয়’শ চারটি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশে এখন কোন বিদ্যুৎ ঘাটতি নেই সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল জানিয়ে তিনি আরও বলেন বিএনপির যেকোন আন্দোলন মোকাবেলায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment