হকারদের দখলে আবার গুলিস্তানের ফুটপাত

৭ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):গুলিস্তানে আবার ফুটপাতে বসতে শুরু করেছে হকার। ।গুলিস্তান এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করার পর দেড় মাসও টিকল না। পথচারীদের চলাচলের রাস্তা বন্ধ করে আবারও হকাররা বসে গেছেন। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়কে যানজটের মাত্রাও বেড়েছে। গত কয়েক দিনে গুলিস্তান ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি গুলিস্তান এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়। এরপর থেকে প্রায় দেড় মাস ধরে গুলিস্তান এলাকা হয়ে বিভিন্ন স্থানে যাতায়াতে স্বাচ্ছন্দ্য ছিল। এতে সন্তোষ প্রকাশ করেছিল পথচারীরা। তবে অতীতের মতো এবারও উচ্ছেদের পর হকার…

Read More

কক্সবাজারে ঝুঁকিতে রয়েছেন পর্যটকরা

৭ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ):বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে ৪২৩টি হোটেল, মোটেল, গেস্টহাউসে অগ্নিনির্বাপণব্যবস্থা ত্রুটিযুক্ত। ৭ থেকে ১৩ তলাবিশিষ্ট বহুতল ভবনগুলোতে আগুন লাগলে তা নিয়ন্ত্রণের সক্ষমতা স্থানীয় ফায়ার সার্ভিসের নেই। ফলে একধরনের ঝুঁকিতে রয়েছেন পর্যটকেরা। জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল-মোটেলগুলোর অগ্নিনির্বাপণব্যবস্থা তদারক শুরু করেছে। ১ এপ্রিল সোমবার ভ্রাম্যমাণ আদালত অগ্নিনির্বাপণব্যবস্থা ঠিকমতো না থাকায় সৈকত এলাকার বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, সি-ওয়ার্ল্ড রিসোর্ট ও উইন্ডি টেরেস হোটেলকে মোট এক লাখ টাকা জরিমানা করেন। মঙ্গলবার একই অভিযোগে হাইপেরিয়ান, জিনিয়া, হোয়াইট অর্কিড ও পউষী বাংলাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০ এপ্রিলের…

Read More

এফডিসিতে টেলি সামাদকে শেষশ্রদ্ধা নিবেদন

৭ এপ্রিল ২০১৯((বিবিনিউজ): এফডিসিতে টেলি সামাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আগেই নির্ধারিত ছিল আজ রোববার বেলা ১১টায় চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের মরদেহ আনা হবে এফডিসিতে। নির্ধারিত সময়ের আগেই মরদেহ বহনকারী গাড়ি এসে পৌঁছায়। দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে কেউ কেউ এসেছিলেন তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। তবে টেলি সামাদের শেষযাত্রায় চলচ্চিত্রের নতুন প্রজন্মের কাউকে দেখা যায়নি। টেলি সামাদের জানাজায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসে পৌঁছান দুপুর সোয়া ১২টায়। মন্ত্রী আসার পরই শুরু হয় জানাজা। এরপর টেলি সামাদের মরদেহ নিয়ে পরিবার রওনা করে মুন্সিগঞ্জের নয়াগাঁও গ্রামে।…

Read More

ঢাকা-আরিচা মহাসড়ক পরিণত হয়ে উঠেছে আবর্জনার পাহাড়

৭ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):ঢাকার সাভার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কোনরকম নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র ময়লা ফেলার কারণে মহাসড়কের দুই ধার হয়ে উঠেছে আবর্জনার পাহাড়। এসব কারণে একদিকে যেমন পরিবেশ দূষণ ঘটছে, অন্যদিকে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং পথচারীরাও রয়েছেন চরম বেকায়দায়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে অনেকে নানাভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়তে পারেন বলে আশংকা করা হচ্ছে। এদিকে মহাসড়কের দুই পাশে ময়লা থাকার কারনে গার্মেন্টস শ্রমিক রাস্তা দিয়ে হেটে যেতে পারছে না। সাভার পৌরসভার অব্যবস্থাপনার কারণে প্রতিদিন শত শত টন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়কের উপরে।…

Read More

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে:দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,০৭এপ্রিল,২০১৯(বিবিনিউজ): ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান রহমান।সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকার বাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল এছাড়া বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশের কোথাও কোন খাদ্যের অভাব নেই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে বলেও বলেন তিনি। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় ঢাকা…

Read More

৯ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে মন্তব্য : নেতানিয়াহু

৭ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে নির্বাচিত হলে অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করেছেন। আগামী ৯ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে তিনি এ মন্তব্য করেন। তার এ মন্তব্যকে ডানপন্থী ভোটারদের কাছে ভোটের আবেদন হিসেবে দেখা হচ্ছে। এরা ফিলিস্তিনের সঙ্গে কোন ধরনের শান্তি চুক্তিতে বিশ্বাসী নয়। চ্যানেল ১২ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করব। তবে আমি বিচ্ছিন্ন ও সংযোজিত বসতিগুলোর মধ্যে কোন পার্থক্য দেখি না।’ ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর দখলকৃত এলাকাগুলোতে ইসরাইল বসতিগুলো স্থাপন করে।…

Read More

টেলি সামাদের মৃত্যুতে স্পিকারের গভীর শোক ও দুঃখ প্রকাশ

৭ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : স্পিকার ড. শিরীন শারমির চৌধুরী প্রখ্যাত অভিনয় শিল্পী টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় স্পিকার বলেন, প্রখ্যাত অভিনয় শিল্পী টেলি সামাদের মৃত্যুতে দেশ একজন প্রতিথযশা অভিনয় শিল্পীকে হারালো। এছাড়া প্রখ্যাত অভিনয় শিল্পী টেলি সামাদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী । অভিনয় শিল্পী টেলি সামাদ গতকাল রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল…

Read More

জাতীয় শিল্প মেলার সময় বাড়ল

৭ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : প্রথম জাতীয় শিল্প মেলার সময় বেড়েছে আরো দুইদিন। পূর্বনির্ধারিত সমাপনী দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪টি উদ্যোক্তা প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শনিবার মেলার সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করা হলেও উদ্যোক্তাদের বেচা-কেনার স্বার্থে সময় বাড়ানো হয়েছে। বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, হস্ত ও কারু, কুটির, হাইটেক এবং বয়লারসহ মোট ৮টি ক্যাটাগরিতে এসব প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে স্টলের সাজসজ্জা, পণ্যের গুণগত মান, বিক্রয়ের পরিমাণ, উদ্যোক্তাদের উপস্থাপনা বৈচিত্র্যসহ বিভিন্ন সূচকে…

Read More

গৃহায়ন মন্ত্রীর পিতার ইন্তেকালে প্রধানমন্ত্রীর গভীর শোক

৭ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের পিতা আব্দুল খালেক শেখের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Read More

বঙ্গবন্ধুর জীবনী নির্ভর লেখালেখি বা ক্রীড়ানুষ্ঠান আয়োজনের ট্রাস্টের অনুমোদনের প্রয়োজন নেই

৭ এপ্রিল, ২০১৮ (বিবিনিউজ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যে কোন ধরনের নাটক, লেখালেখি ও সাহিত্যকর্ম এবং ক্রীড়ানুষ্ঠান আয়োজনের জন্য অনুমোদনের ট্রাস্টের কোন প্রকার অনুমোদনের প্রয়োজন নেই। শনিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ট্রাস্টের চেয়ারপারসন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র জানায়, ‘বৈঠকে সিদ্ধান্ত হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যে কোন ধরনের নাটক, লেখালেখি ও সাহিত্যকর্ম এবং বঙ্গবন্ধুর নামে ক্রীড়ানুষ্ঠান…

Read More