আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ড. কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী, মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত ঐক্য জাতীয় ঐক্য নয়, ওটা জনপরিত্যক্ত আদর্শচ্যুত নেতাদের ঐক্য মাত্র। তিনি বলেন, এটা জনগণের কোন ঐক্য নয়। এটা রাজনীতিতে পরিত্যক্ত নেতাদের ঐক্য ছাড়া অন্য কোন কিছু নয়। ড. কামাল হোসেন জনবিচ্ছিন্ন রাজনীতিতে পরিত্যক্ত। তিনি গণতন্ত্রের কথা বলেন কিন্তু তার নিজের দলেই কোন গণতন্ত্র নাই। গণফোরামের সম্মেলন কবে হয়েছে তাও তিনি বলতে পারবেন না। ১৮ বছর ধরে তিনি সম্মেলন ছাড়া সভাপতির দায়িত্ব পালন করছেন।…
Read MoreYear: 2018
ফি ছাড়া আসবে রেমিট্যান্স : অর্থমন্ত্রী
প্রবাসীরা যাতে বিনা খরচে দেশে টাকা পাঠাতে পারেন সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, ‘এখন প্রবাসীদের ফি দিয়ে টাকা পাঠাতে হয়। ফি দিয়ে যাতে পাঠাতে না হয় তার একটি প্রস্তাব আমরা বিবেচনা করছি। যারা রেমিট্যান্স পাঠান তাদের একটা কষ্ট আছে। তাদের কিভাবে সে খরচ দেওয়া যায় তা নিয়ে কাজ চলছে। আশা ছিল স্কিমটি কিছুদিনের মধ্যে বাস্তবায়ন করতে পারব। তবে আমি নিশ্চিত নই যে, এটি করে…
Read Moreমিরপুরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার ভোরে বেড়িবাঁধের বিরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের জানায়, রাতে র্যাব-২–এর সদস্যরা মিরপুর বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী বেড়িবাঁধের বিরুলিয়া এলাকায় অবস্থায় করছিল। টহল দল সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা…
Read Moreট্রাম্পের নতুন প্রস্তাব, গ্রিনকার্ড প্রত্যাশীদের জীবন কঠিন হবে
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের একটি প্রস্তাবের ফলে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে যারা ইতোমধ্যেই সরকারি সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন তাদের জীবন কঠিন হয়ে পড়বে। নতুন প্রস্তাবনা অনুযায়ী যেসব অভিবাসীরা খাদ্য, বাসস্থান বা স্বাস্থ্যসেবা নিচ্ছেন তারা বোঝা হিসেবে বিবেচিত হবেন এবং তাদের গ্রিন কার্ড পাওয়ার আবেদন প্রত্যাখ্যান হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, এর ফলে দেশটিতে বৈধভাবেও যেসব বিদেশি যাবেন বা রয়েছেন তাদের খাদ্য সহায়তা, গৃহায়ন কিংবা স্বাস্থ্যসেবা পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রস্তাবিত রেগুলেশন্সে অভিবাসন কর্মকর্তাদের ভিসা কিংবা বসবাসের অনুমতি প্রত্যাখ্যানের…
Read More২২ দিন ইলিশসহ সকল মাছ ধরা নিষিদ্ধ
ইলিশ সম্পদ সংরক্ষণে আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন প্রজনন ক্ষেত্রের ৭০০০ বর্গকিলোমিটার এলাকায় সকল প্রকার মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। রবিবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সভাপতিত্বে প্রধান প্রজনন মৌসুমে ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮’ বাস্তবায়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। প্রজনন ক্ষেত্রসমূহ হচ্ছে: মীরসরাই উপজেলার শাহের খালী হতে হাইতকান্দী পয়েন্ট, তজুমুদ্দীন উপজেলার উত্তর তজুমুদ্দীন হতে পশ্চিম সৈয়দপুর আওলিয়া পয়েন্ট, কলাপাড়া উপজেলার লতা চাপালি পয়েন্ট ও কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া হতে গ্লামার পয়েন্ট। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে চাঁদপুর,…
Read Moreভোট দিলে ক্ষমতায় থাকবো, না দিলে থাকবো না: শেখ হাসিনা
বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ শান্তিতে আছে। শুধু শান্তিতে নেই বিএনপি। আর নতুন করে যোগ হয়েছে যুক্তফ্রন্ট। তিনি বলেন, বিএনপিসহ খুনি, দুর্নীতিবাজ, সুদখোর, বাড়ি দখলকারী-সুবিধাভোগীরা যুক্তফ্রন্ট করেছে। তারা সরকার উত্খাতের ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কের ম্যানহাটনের হোটেল হিলটনের গ্র্যান্ড বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রবাসী নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অতীতের…
Read Moreমাগুরায় সড়ক দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে পৌর এলাকার পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাগুরা শহরের কাউন্সিল পাড়ার মৃত শাহাজাদার ছেলে মনিরউদ্দিন তালুকদার লাভলু (৩৮) ও তার শ্যালক সৌদী প্রবাসী নিয়ামুল (২৫)। নিয়ামুল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল ওয়াদুদের ছেলে। মনিরউদ্দিন লাভলু মাগুরা শহরে সাকুরা কালার ল্যাবে চাকরি করতেন। মাগুরা সদর থানার এসআই মুবিন জানান, মনিরউদ্দিন লাভলু ও নিয়ামুল মাগুরা থেকে মোটরসাইকেলে শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন। মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী নামকস্থানে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
Read Moreমালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা ইব্রাহিম মোহাম্মাদ সলিহ জয়লাভ
২৪ সেপ্টেম্বর : মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা ইব্রাহিম মোহাম্মাদ সলিহ জয়লাভ করেছেন। সোমবার ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি বিস্ময়করভাবে আব্দুল্লাহ ইয়ামিনকে পরাজিত করেছেন। ক্ষমতাসীন এ নেতার পক্ষে নির্বাচনে কারচুপি করা হয়েছে নির্বাচনী পর্যবেক্ষকদের এমন মন্তব্যের পর অপ্রত্যাশিত এ ফলাফল ঘোষণা করা হয়। খবর এএফপি’র। সোমবার নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, সলিহ ৫৮.৩ শতাংশ ভোট পেয়েছেন। এমন ফলাফল ঘোষণার পরপরই দেশব্যপী বিরোধী দলের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে উঠে। এসময় তাদেরকে সলিহ’র মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) হলুদ পতাকা বহন করতে এবং রাজপথে নাচতে দেখা যায়। অপরদিকে এ ফলাফল ঘোষণার পর…
Read Moreরাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন পাঁচদিনের সফরে
২৪ সেপ্টেম্বর, ২০১৮ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ সফর করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ দিনের সফরে আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করবেনৃ তিনি ওই ৩টি উপজেলা সদরের কয়েকটি জনসমাবেশে ভাষণ দেবেন।’ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ গ্রহণের পর এটাই হবে রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায় তাঁর নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় সফর। কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার…
Read Moreবাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে টিকে থাকলো টুর্নামেন্টে
২৪ সেপ্টেম্বর ২০১৮ (বিবিনিউজ) : সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আসরের ফাইনালে খেলার আশা বাঁিচয়ে রাখলো টাইগাররা। পক্ষান্তরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল আফগানিস্তান।সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই ফাইনালের টিকিট পাবে মাশরাফির দল। বাংলাদেশের এই জয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো ভারত। কারন দিনের অন্য ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছে ভারত। আবু ধাবিতে প্রথমে ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। ১৮ রানের মধ্যে দুই ব্যাটসম্যানকে হারায় টাইগাররা। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৬…
Read More