আইপিএল ২০১৮ আসরে রেকর্ড ২৭ লাখ ডলার পারিশ্রমিক পাচ্ছেন কোহলি

নয়াদিল্লি, ৬ জানুয়ারি  : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০১৮ আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। টুর্নামেন্ট ইতিহাসে এ যাবতকালের সর্বোচ্চ ২৭ লাখ ডলার পাবেন ভারতীয় অধিনায়ক। বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়য়ক স্টিভেন স্মিথ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ২০০৮ সাল থেকে আয়োজিত অর্থ সমৃদ্ধ এ টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলবেন কোহলি। তার সঙ্গে এক দলে খেলবেন ১৭ লাখ ডলার পারিশ্রমিক পাওয়া দক্ষিণ আফ্রিকান এবি ডি ভিলিয়ার্স। আট দল নিয়ে দুই মাসব্যাপী এ টুর্নামেন্টে এর আগে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছিলেন অলরাউন্ডার যুবরাজ সং। ২০১৫ আসরে…

Read More

ঘন কুয়াশার কারণে শাহজালালে সাড়ে ৭ ঘণ্টা বিমান উঠানামা বাতিল

ঢাকা, ৬ জানুয়ারি : ঘন কুয়াশার কারণে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সাড়ে ৭ ঘণ্টা সকল আন্তর্জাতিক বিমান উঠানামা বন্ধ রাখা হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে মুখপাত্র একেএম রেজাউল করিম বাসস’কে জানিয়েছেন, ‘ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর ২টা ৪৫ মিনিট থেকে সকাল ১০টা ১১ মিনিট পর্যন্ত আমরা বিমান উঠানামা বাতিল করতে বাধ্য হয়েছি।’ তিনি বলেন, এ সময় শারজাহ থেকে এয়ার এরাবিয়ার দু’টি এবং বাংলাদেশ বিমানের একটি আন্তর্জাতিক ফ্লাইটকে শাহজালালে অবতরণ করতে না দিয়ে কলকাতায় পাঠানো হয়েছে। এছাড়া দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের একটি এবং কুয়ালালামপুর থেকে আগত…

Read More

৯ বছরে অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে : বিশেষজ্ঞদের অভিমত

ঢাকা, ৬ জানুয়ারি : সরকারের ব্যাপক ও দরিদ্রবান্ধব পদক্ষেপের ফলে ২০০৯ থেকে ২০১৭ সাল পযর্ন্ত গত ৯ বছরে সকল আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষজ্ঞরা এই অভিমত ব্যক্ত করেছেন। অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী শুক্রবার বাসসকে বলেন, বাংলাদেশে বিগত ৯ বছরে জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, খাদ্য উৎপাদন, রেমিটেন্স, মূল্যস্ফীতি, আমদানি ও রফতানিসহ বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সবচেয়ে বেশি সাফল্য অর্জিত হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। তিনি বলেন, ২০০৯-২০১০ সাল থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৫৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০১৬-২০১৭ অর্থ বছরে ৭.২৮ শতাংশে উন্নীত হয়েছে। এ…

Read More

ভোলায় আনসার ভিডিপি’র জাতীয় সমাবেশ

ভোলা, ৫ জানুয়ারি : ‘ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই’ স্লোগান নিয়ে জেলায় আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশের উদ্বোধনী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে জেলা কার্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয়। এখানে বক্তারা বলেন, বাংলাদেশ আনসার বাহিনী গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কর্মকান্ড নিষ্ঠার সাথে পালন করে আসছে। বিশেষ করে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য-বিবাহসহ সকল সামাজিক অসঙ্গতি দূরীকরণে ব্যাপক ভুমিকা পালন করছে। এছাড়া জাতীয়…

Read More

আজ ৫ জানুয়ারি : গণতন্ত্রের বিজয় দিবস

ঢাকা, ৫ জানুয়ারি : আজ ৫ জানুয়ারি। পঁচাত্তর পরবর্তী সময়ে বালাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন। ২০১৪ সালের এদিনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারি দল আওয়ামী লীগ বিজয়ী হয় এবং তৃতীয়বারের মত সরকার গঠন করে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মনে করে, একাত্তরে যে চেতনা এবং রাজনৈতিক শপথে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল সেই চেতনা এবং মুক্তিযুদ্ধের সমগ্র অর্জন বিলীন করার আকাশ সমান ষড়যন্ত্র থেকেও জাতি রক্ষা পায় এদিন। জাতির কাছে এ দিন তাই গণতন্ত্রের বিজয় দিবস। এর আগে ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল…

Read More

কেরানীগঞ্জে তরুণীর লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সুবর্না (১৮) নামে এক তরুণীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ঘটনাস্থল থেকে এ লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সবুজ (২৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনে নিহত সুবর্নার বড় ভাই আব্দুর রহমান ঢালী গতকাল রাত ১০টায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সুবর্নার বাবার নাম মেছের উদ্দিন ঢালী। গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানার পশ্চিম নন্দনসার গ্রামে। সে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের পূর্বচড়াইল গ্রামে জৈনিক আহমেদের বাড়িতে তার বড় ভাইয়ের সাথে ভাড়া বাসায় থাকতো। কেরানীগঞ্জ মডেল থানার…

Read More

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন নিয়ে লেখা নতুন বই ‘সম্পূর্ণ মিথ্যা’ : ট্রাম্প

ওয়াশিংটন, ৫ জানুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রচারণা ও প্রশাসন নিয়ে লেখা নতুন বইকে ‘সম্পূর্ণ মিথ্যা’ হিসেবে উল্লেখ করে তা বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন। বইটি প্রকাশে বাধা দেয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি এমন মন্তব্য করলেন। সাংবাদিক মাইকেল উলফের ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দি ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘ভূয়া বইয়ের লেখকের হোয়াইট হাউসে প্রবেশের আমি কোন অনুমতি দেইনি! এ বইয়ের জন্য আমি তার সঙ্গে কখনো কোন কথা বলিনি। বইটি সম্পূর্ণ মিথ্যা। এটির উপস্থাপনায় সম্পূর্ণ কাল্পনিক কাহিনী ব্যবহার…

Read More

উত্তর প্রদেশে তীব্র শীতে ৪ জনের মৃত্যু

নয়াদিল্লী, ৫ জানুয়ারি : ভারতের উত্তর প্রদেশে তীব্র শীতে ৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান। এক কর্মকর্তা জানান, ‘গত ১২ ঘণ্টায় রাজ্যের মুজাফ্ফর নগর ও শামলী জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতের রাজধানীর সীমান্তবর্তী এ রাজ্যের কিছু অংশে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাপমাত্রা ছিল ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’ তিনি বলেন, মুজাফ্ফরনগরের মিরানপুর শহরে তীব্র শীতে ৭০ বছর বয়স্ক একজন এবং জানসাথ শহরে ৪০ বছরের একজন মারা যায়। একই জেলার বিহারীগড় গ্রামে ৫০ বছর বয়স্ক একজন দিনমজুর ও মারা যায়। ওই কর্মকর্তা জানান, একই…

Read More

জনগনের দোড়গরায় স্বাস্থ্য সেবা পৌছে মুল লক্ষ : মোহাম্মদ নাসিম

জনগনের দোড়গরায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়াই বর্তমান সরকারের মুল লক্ষ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম । বৃহস্পতিবার বিকেলে সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটরিয়ামে সাভার উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় যোগ দিয়ে এক বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী এসময় আরও বলেন বর্তমান সরকার গনগনের দোড়গরায় স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে,এজন্য সরকার দিন রাত কাজ করে যাচ্ছে জনগনকে স্বাস্থ্য সেবা দিলে নির্বাচনে ভোট বাড়ে…

Read More

সাভারে ডিবির হাতে ৬ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার

দিয়া ইসলাম , সাভার(ঢাকা): সাভারে ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর থেকে ভোরে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাপাতি, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। আটককৃতরা হলো- সাভারের ভার্কুতা গ্রামের মৃত প্রাণগোপাল রাজবংশীর ছেলে আশিস রাজবংশী ও তার ভাই শ্রীকৃষ্ণ রাজবংশী, আশুলিয়ার নরসিংহপুরের মো. ইউনুসের ছেলে খোকন, কুমিল্লা জেলার মো. আজিজুল হোসেনের ছেলে মইনুউদ্দিন, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মোকসেদ মোল্লার ছেলে নজরুল ইসলাম এবং রতন রাজবংশী। এ বিষয়ে ঢাকা…

Read More