রাজধানীতে ৪ বিদেশি প্রতারক আটক

ডেস্ক রিপোর্ট: প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ বিদেশিকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিম, মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আটকদের নাম ও পরিচয় জানানো হয়নি।আটকরা বিভিন্ন লটারিতে জয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটেকের বিষয়টি নিশ্চিত করেন। সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে…

Read More

৩০ লাখ অবৈধ অভিবাসীকে তাড়াব : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে করা অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন সদ্যনির্বাচিত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলীয় এই নেতা ও মার্কিন ধনকুবের বলেছেন, দায়িত্ব গ্রহণের পর তিনি খুব শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন। একই সঙ্গে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাচীর নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনের পর প্রথমবারের মতো দেশটির প্রভাবশালী টেলিভিশন সিবিএসের সিক্সটি মিনিট প্রোগ্রামে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন। এ সময় নির্বাচনের আগের প্রতিশ্র“তি বাস্তবায়নের প্রথম পদক্ষেপের কথা জানান বিতর্কিত এই রিপাবলিকান দলীয় রাজনীতিক। রবিবার স্থানীয় সময়…

Read More

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১

ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের আক্কেলপুর সদর উপজেলায় কেরামতের ইটভাটা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাশেদ হোসেন (৩২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, তিনি ডাকাত। রবিবার দিবাগত রাত একটার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কে এ ঘটনা ঘটে। রাশেদের বাড়ি উপজেলার আবাদপুর উত্তরপাড়া গ্রামে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের ভাষ্য, পুলিশ রাতে আক্কেলপুর-তিলকপুর সড়কে টহল দিচ্ছিল। রাত একটার দিকে কেরামতের ইটভাটা এলাকায় টহল পুলিশের সিএনজিচালিত অটোরিকশাটিকে ডাকাতেরা আটকায়। পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশে অটোরিকশাটি আটকানো হয়। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এতে রাশেদ গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়। ওসি সিরাজুল ইসলাম…

Read More

নিউজিল্যান্ডে ফের শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ফের নতুন করে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায়) এ ভূমিকম্প আঘাত হানে। সোমবার বিবিসি, দ্য গার্ডিয়ান ও সিএনএন এক খবরে এ তথ্য জানিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে একই জায়গায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দু’জন নিহত হয়। পরে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে নতুন করে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। ক্রাইস্টচার্চ শহরের উত্তর-পূর্বে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প পরবর্তী সময়ে শক্তিশালী কয়েকটি আফটারশক অনুভূত…

Read More

যেভাবে পুরুষাঙ্গে ছড়িয়ে পড়তে পারে ক্যান্সার!

ডেস্ক রিপোর্ট: শিরোনাম দেখেই হয়তো আপনার চোখ কপালে। ব্যাপারটি একেবারেই এড়িয়ে যাওয়ার বিষয় নয়। পুরুষের অজান্তেই শরীরে দানা বাঁধছে ক্যান্সারের মত মারণব্যাধি। অসুরক্ষিত যৌনতা থেকেই আসতে পারে এই বিপদ। শুধু তাই নয়, চিকিৎসকরা বলছেন যৌনাঙ্গের পরিচ্ছন্নতার প্রতি অবহেলা, অসচেতনতা থেকেই যৌনাঙ্গে বাসা বাঁধছে ক্যান্সার। পুরুষাঙ্গের অগ্রভাগে ময়লা জমে জমে এই ধরনের সমস্যা হয় বলেই দাবি চিকিৎসকদের। এক্ষেত্রে ছোট বেলায় যদি পুরুষাঙ্গের অগ্রভাগ কেটে দেওয়া হয় (খৎনা) তাহলে অনেকটা নিরাপদ থাকা যায়। আরও একটি দিকও ডাক্তারদের নজরে এসেছে। নারীদের জরায়ু থেকেও এই ক্যান্সার ভাইরাস পুরুষের দেহে ছড়িয়ে পড়ছে। ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান…

Read More

জাবিতে স্নাতকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সময় বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাদের জন্য ১৪ নভেম্বর সোমবার দুপুর বারোটা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সময় বৃদ্ধি করা হয়েছে। যে সকল ভর্তি প্রার্থী ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭ নভেম্বর রাত এগারোটার মধ্যে আবেদন ফি প্রদান করেও ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি, তাদের জন্য এ সময় বৃদ্ধি করা হয়েছে। কোনো অবস্থাতেই ১৪ নভেম্বর দুপুর বারোটার পর নতুন করে ছবি ও স্বাক্ষর আপলোড করা যাবে না জাবি’র এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।…

Read More

স্ত্রীর সামনে গুরমীতকে পোশাক খুলতে নারী ভক্তের অনুরোধ!

ডেস্ক রিপোর্ট: ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেতা গুরমীত চৌধুরীকে তার স্ত্রীর সামনেই জামা-কাপড় খুলে ফেলতে বলল তারই এক নারী অনুরাগী! এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী দেবীনা বন্দোপাধ্যায়ও। তারপর কৌশলে জায়গাটি ত্যাগ করতে বাধ্য হন তারা। ছোটপর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করেন গুরমীত চৌধুরি এবং তার স্ত্রী দেবীনা বন্দোপাধ্যায়। ছোটপর্দার রাম-সীতা হয়ে দর্শকের মন জিতে নিয়েছিলেন অনেক বছর আগেই। সিরিয়ালের সেটেই প্রেম আর তারপর সাতপাকে বাঁধা পড়েছিলেন গুরমীত ও দেবীনা। আর তারপর থেকেই তাদের একসঙ্গে দেখা গেছে বহু রিয়্যালিটি শোতে। ধীরে ধীরে দু’জন যতই জনপ্রিয় হয়েছেন, ততই বিতর্ক তাদের ধাওয়া…

Read More

প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে যা বললেন মা!

ডেস্ক রিপোর্ট: বলিউড সুপার স্টার প্রিয়াঙ্কা চোপড়ার বাবা মারা যাওয়ার পর মা মধু চোপড়াই তার জীবনের কাছের বন্ধু। তিনিই এবার প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে মুখ খুললেন। সম্প্রতি প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বললেন, অন্যান্য ভারতীয় অভিভাবকদের মতো প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে আমিও চিন্তিত ছিলাম। কিন্তু প্রিয়াঙ্কা আমাকে বুঝিয়েছে এখন সে খুব ভাল জায়গায় আছে। কাজ নিয়েই ব্যস্ত প্রিয়াঙ্কা। বিয়ের কথা এখনো ভাবছে না। আমিও এখন মেয়ের বিয়ে নিয়ে টেনশন করছি না।     মিতু/বিবি নিউজ/২৫০

Read More

পাকিস্তানে শাহ নূরানি মাজারে বোমা হামলায় নিহত ৫২

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে শনিবার সূফি মাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৫২ জন নিহত ও আরো শতাধিক লোক আহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানায়। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ৭৬০ কিলোমিটার দূরে খুজধার জেলায় সূফি অলি শাহ্ নূরানীর মাজারে একটি অনুষ্ঠান চালাকালে এ হামলা চালানো হয়। ঘটনার পর দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত মাজারটিতে পৌঁছাতে জরুরি উদ্ধারকারী সংস্থার কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। মাজারটিতে প্রতিদিন সন্ধ্যার আগে সূফি নাচ ‘ধামাল’ অনুষ্ঠিত হয়। প্রতিদিনের মতো শনিবারও এই নাচের অনুষ্ঠান চলাকালে হামলাটি চালানো হয়। জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই ঘটনার…

Read More

বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট: অবৈধভাবে বাংলাদেশে আসার সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৯ বাংলাদেশিকে আটক করেছে দৌলতপুর বিওপির বিজিবি সদস্যরা।  রবিবার সকাল আটটার দিকে দৌলতপুর পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন মহিলা। তাদের বাড়ি ফরিদপুর যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। ২১ বিজিবির দৌলতপুর বিওপির কমান্ডার জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কয়েকজন নারী ও পুরুষ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  তিনি আরো বলেন, চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে তারা অবৈধভাবে…

Read More