সিরাজগঞ্জে অপহরণের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অপহরণের ৬ দিন পর নিরব (৬) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলার জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুর ধারের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। নিহত শিশু নিরব কামারখন্দ উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি ও রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বাসিন্দা আব্দুল বারেক তালুকদারের ছেলে।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সরদার জানান, সকালে  জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বিদ্যালয়ের পিছন শিশুটির গলিত লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধারের পর  ময়নাতদন্তের জন্য…

Read More

মোরেলগঞ্জে মাদ্রাসার ছাত্র হত্যায় খুনির মা-বোন আটক

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের মোরেলগঞ্জে আলামীন শেখ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনির মা ও বোনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়েছে। ঘটনার পর থেকে আলামীনের ঘাতক জুয়েল পলাতক রয়েছে।এর আগে শনিবার রাত ৯টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আলীম পরীক্ষার্থী আলামীনকে কুপিয়ে হত্যা করে তার প্রতিবেশী শত্রপক্ষের লোকেরা। আলামীন ওলামাগঞ্জ এনইউ আলীম মাদ্রসার আলীম শাখার আবাসিক ছাত্র এবং ওই গ্রামের হোসেন আলী শেখের ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আবুল কাজীর ছেলে জুয়েল কাজী (২২) আলামীনকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে। থানার…

Read More

বাংলাদেশকে এক কোটি ৫২ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন

ডেস্ক রিপোর্ট: রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে এক কোটি ৫২ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন। বাংলাদেশ ব্যাংক ফিলিপাইন কর্তৃপক্ষের কাছ থেকে গতকাল এই অর্থ গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিলিপাইনে উদ্ধার হওয়া ১ কোটি ৫২ লাখ ডলার ফিলিপাইনে বাংলাদেশের দূতাবাসে জমা হয়েছে। শুক্রবার ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও বাংলাদেশ ব্যাংকের একটি টিম এ অর্থ গ্রহণ করেছে। তিনি বলেন, জমা হওয়া অর্থের মধ্যে ডলারের অংশটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে নিউইয়র্ক ফেডে বাংলাদেশ…

Read More

দুপুরে মুশফিক-ড্যারেন মুখোমুখি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)-এর চতুর্থ আসরে আজ যথারীতি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই্-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় রবিবার মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস। খেলাটি শুরু হবে দুপুর দুইটায়। দিনের অপর খেলায় মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। খেলা দুটি সম্প্রচার করবে চ্যালেন নাইন এবং সনি সিক্স। পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে রাজশাহী কিংস। দলটি এ পর্যন্ত ৩টি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে। অন্যদিকে বরিশাল বুলস ২ ম্যাচে ১ জয়…

Read More

সিএনজিচালককে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জুয়েল (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের হলবানপুল (পাহলোয়ানপুল) এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, জুয়েল রাতে সড়কে ডাকাতি করা অবস্থায় ডকাতদের দেখে ফেলায় তারা তাকে গুলি করে হত্যা করেছে। তবে তার সিএনজিটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে জানায় পুলিশ। বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।         মিতু/বিবি নিউজ/২৪১

Read More

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সমাবেশে গুলি

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ওরেগ্যানে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে গুলি চালিয়েছে। পুলিশ সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্যোগ গ্রহণের সময় এক ব্যক্তি গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলিবর্ষণকারীর পরিচয় জানা যায়নি। সমাবেশটি সহিংস হয়ে ওঠার প্রেক্ষাপটে পুলিশ তাতে হস্তক্ষেপ করছিল বলে ইন্ডিপেন্ডেন্টের খবরে বল হয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গুলিতে কয়েকজন আহত হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। গুলিবর্ষণকারীর বয়স ১৯-এর কম এবং তার সম্ভাব্য উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। সে কালো হুডি পরা ছিল। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর…

Read More

প্রধানমন্ত্রী ‘কপ-২২’-এ যোগ দিতে সোমবার মরক্কোর উদ্দেশ্যে রওয়ানা হবেন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’এর উচ্চ পর্যায়ের দুইটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে তিনদিনের সফরে সোমবার মরক্কোর মারাক্কেশ-এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি- ১০১৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সোমবার সকাল ১০টায় মরক্কোর পশ্চিমাঞ্চলে দেশটির সাবেক রাজকীয় শহর মমারাক্কেশ-এর উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ফ্লাইটটি ওইদিন স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় মারাক্কেশ-এর মেনারা বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দরে এসে পৌঁছানোর পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়া-তে নিয়ে যাওয়া হবে। মরক্কো সফরকালে তিনি সেখানেই…

Read More

হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট: সমকালীন বাংলা সাহিত্যের নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আজ রবিবার। নেত্রকোনার কুতুবপুরে, ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। যথাযথ মর্যাদায় হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপনের জন্য পারিবারিকভাবে এবং বিভিন্ন সংগঠন, সংবাদ মাধ্যম ও টিভি চ্যানেল নানা কর্মসূচী গ্রহণ করেছে। হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই চেতনা চত্বরে আজ রবিবার বেলা আড়াইটায় আয়োজন করা হয়েছে ‘ডিউ-চ্যানেল আই হিমু মেলা’। হিমু পরিবহনের আয়োজনে ঢাকা মেডিক্যালে শনিবার থেকে শুরু হয়েছে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী। সংগঠনের পক্ষ থেকে আজ সকালে নুহাশপল্লীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল সাড়ে ৪টায় শিশু একাডেমিতে আলোচনা…

Read More

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় এক পুলিশ কর্মকর্তাকে ধারালো ‘দা’ দিয়ে আঘাত করে আহত করা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন (পশ্চিম দামোদরপুর) এলাকায় এ ঘটনা ঘটে।আসামি ছিনতাইয়ের সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হকের ডান হাতে জখম হয়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, জমি সংক্রান্ত দ্বন্দ্বের ঘটনায় সাদুল্লাপুর থানায় করা একটি মামলার আসামি হাছেন আলী (৬০) ও তার ছেলে লাইচ (৩৬)।…

Read More

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে পাঁচ পুলিশসহ নিহত ৭

ডেস্ক রিপোর্ট: বগুড়া-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যরা কুড়িগ্রাম জেলা পুলিশের সরকারি পোশাক পরিচ্ছদ আনার জন্য ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে যাচ্ছিলেন বলে জানা গেছে। জানা যায়, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের ৯ সদস্য একটি রিকুইজিশন করা ট্রাকযোগে ঢাকা পুলিশ হেডকোয়র্টার্সে যাচ্ছিলেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে বিপরীত দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে…

Read More