প্রধানমন্ত্রী জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে মরক্কো পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসি)-এর কনফারেন্স অব পার্টিস’র (কপ-২২) উচ্চ পর্যায়ের দু’টি পর্বে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে সোমবার বিকেলে এখানে এসে পৌঁছলে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ইউএনএফসিসি (কপ-২২) বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন হিসেবে সুপরিচিত। মরক্কোর সাবেক রাজকীয় শহর মারাকাশে ইউএনএফসিসি-এর ২২তম এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় (মরক্কো) বিকেল ৪টা ৪৫ মিনিটে মেনারা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরক্কোর জাতীয় শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ মন্ত্রী রচিড বেলমোখতার বিনাবদেল্লাহ,…

Read More

ট্রাম্প-পুতিন ফোনালাপ

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ওই ফোনালাপে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একমত হন তাঁরা। ক্রেমলিন বলছে, দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার ব্যাপারে একমত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ট্রানজিশনাল টিম এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পকে ফোন করেছিলেন পুতিন। ট্রাম্পের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানানোর জন্য ফোন করেন রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিন জানায়, পুতিন ও ট্রাম্পের ফোনালাপে দুই নেতা একমত হন যে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বর্তমান সম্পর্ক একেবারেই অসন্তোষজনক। এই সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করতেও হবে। তাঁদের আলোচনায় সিরিয়া ইস্যুও স্থান পেয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের…

Read More

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ মা-বাবা-মেয়ে

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচর গ্রামে গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দগ্ধ তিনজন হলেন রায়হান উদ্দিন (৩২), তাঁর স্ত্রী মায়া বেগম (২৫) ও তাঁদের সন্তান মরিয়ম ওরফে পাখি (২)। তাঁদের শরীর ঝলসে গেছে। দগ্ধ মায়া বেগমের বরাত দিয়ে প্রতিবেশী সেলিম জানান, সকালে রান্নাঘরে কাজ করতে যান মায়া বেগম। তখন বাসায় রান্নাঘরসংলগ্ন একটি কক্ষে ঘুমিয়েছিলেন রায়হান ও তার শিশুসন্তান পাখি। মায়া বেগম গ্যাসের চুলায় দিয়াশলাই জ্বালাতেই আগুন রান্নাঘর ও পাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এতে তিনজন দগ্ধ হন। সেলিম আরো জানান, আগুন ধরার…

Read More

স্মৃতি ফিরে পেলো খাদিজা

ডেস্ক রিপোর্ট: ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস স্মৃতি ফিরে পেয়েছেন। এবং এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। সবাইকে চিনতে পারছেন। স্বাভাবিকভাবে দু-একটি কথাও বলছেন। জানিয়েছেন খাদিজার বাবা মাসুক মিয়া। তিনি বলেন, খাদিজা এখন অনেকটা সুস্থ। সে ঠিকভাবে বাবা-মা বলতে পারছে। সবাইকে চিনতে পারছে। দু-একটি করে স্বাভাবিক কথাও বলতে পারছে। সবার সার্বিক সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, হয়তো এ মাসের শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তবে হাত ও পায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে সিআরপিতে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ…

Read More

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় ট্যাংক লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন। নিহতরা হলেন-ট্যাংক লরির হেলপার বগুড়া জেলার শাজাহানপুর থানার জামালপুর গ্রামের আবু সামাদের ছেলে রফিকুল (৩৫) ও বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আদাই গ্রামের তাজিমুল (৫০)। মঙ্গলবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত বাসচালক জাহাঙ্গীর ও যাত্রী ফুলচানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিবুল করিম  জানান, যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গ যাচ্ছিল। ভোরে খালকুলা এলাকায় এলে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় জহিরুল হক (৪৮) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে পৌর এলাকার দারিয়াপুর রেলগেটের কাছে এ ঘটনা ঘটে। জহিরুল সদর উপজেলার পয়াগ গ্রামের বাসিন্দা। এ সময় কবির হোসেন নামে তার আরেক ভাইকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় দুই হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুর রহমান বলেন, শহরের জগৎ বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জহিরুল হক ও তার ভাই কবির হোসেন অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। দারিয়াপুর রেলগেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের কুপিয়ে আহত করে।…

Read More

আমি সবাইকে বিস্মিত করতে চাই : ঐশ্বরিয়া

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন পর পর্দায় ফিরে সবাইকে তাক লাগিয়েছেন ঐশ্বরিয়া রাই। ছবি হিট না হলেও তিনি আলোচনার বাইরে ছিলেন না। ব্যবসায়িক সাফল্য যেটা বাকি ছিল সেটাও এসেছে ‌সর্বশেষ ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর হাত ধরে। ছবিতে নিজের চেয়ে কম বয়সী অভিনেতার সঙ্গে বিতর্কিত অভিনয় দিয়ে ঐশ্বরিয়া সবাইকে বিস্মিত করেছেন।  নামটা যেহেতু ঐশ্বরিয়া রাই, তাই তার কাজের পরতে বিস্ময় তো থাকবেই। গুঞ্জন ওঠেছে, শাহরুখের সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করছেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-ছবিতে ঐশ্বরিয়ার স্বামীর চরিত্রে দেখা গেছে শাহরুখকে। তবে সেটা খুব…

Read More

রাজধানীতে ৪ অস্ত্র ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মুগদা এলাকা থেকে অস্ত্র,  গুলি ও ম্যাগজিনসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবির পূর্ব বিভাগের একটি দল। রবিবার রাতে তাদের মুগদার গার্মেন্ট গলি বিশ্বাস রোডের কাছ থেকে তাদের আটক করা হয় বলে এক মুঠোফোন বার্তায় জানায় ডিএমপি। আটক করা ব্যক্তিরা হলেন শহর আলী ওরফে লিটন ওরফে ভাঙ্গারি লিটন (২৭), মোহাম্মদ ফেরদৌস ওরফে ফেদু (২৯), হুমায়ূন কবির ওরফে ঝনু (৪৩) ও মোহাম্মদ মানিক (২৮)। তাদের কাছ থেকে সাতটি অস্ত্র, ১৫টি গুলি ও আটটি ম্যাগজিন উদ্ধার করেছে ডিবি। ডিবির তথ্যমতে, আটককৃত ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী।     মিতু/বিবি নিউজ/২৬০

Read More

ফরিদপুরে চার ভুয়া ডিবি পুলিশ আটক

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণাকালে চার ভুয়া ডিবি পরিচয় দানকারীকে আটক করে পুলিশে দিয়েছে কামারখালী ব্রিজের টোলপ্লাজায় কর্মরত শ্রমিকসহ স্থানীয়রা। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ২০-২১০৯) এবং সাথে থাকা পুলিশের বেল্ট ও হ্যান্ডকাপ জব্দ করা হয়। আটককৃতরা হলেন ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মাসুদ রানা (৩৫), রহিম বেপারী (৩০) ও খোরশেদ আলম (৩০) এবং ফরিদপুর আলফাডাঙ্গার মো. সম্রাট (৩২)। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রবিবার রাতে প্রাইভেটকারে পাঁচ ব্যক্তি কামারখালী ব্রিজের টোলপ্লাজায় নিজেদের ডিবি পুলিশের সদস্য দাবি করে টোল…

Read More

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ গৃহকর্মী দগ্ধ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশান ২ নাম্বারে (রোড-৭৩) নাভানা টাওয়ারের তৃতীয় তলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন গৃহকর্মী দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- শরিফা (১৮), বেদানা (২০) ও পারভিন (৩৭)। বাসার দারোয়ান রুবেল ‍তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। দগ্ধ পারভিন বলেন, আমরা ওই বাসায় থাকি। সকালে রান্নার কাজে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমরা তিনজন দগ্ধ হই। ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. পার্থ শঙ্কর পাল বলেন, শরিফা ও বেদানার অবস্থা আশঙ্কাজনক। পারভিনের অবস্থাও গুরুতর।     মিতু/বিবি…

Read More