ডেস্ক রিপোর্ট: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। বুধবার ভোর ৬টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা প্লেনের দু’টি সিটের নিচ থেকে কাগজে মোড়ানো ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান। মিতু/বিবি নিউজ/২৬৭
Read MoreYear: 2016
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধের আহ্বান
ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অংশীদারিত্ব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মরক্কোর মারাকাসের বাব ইগলিতে বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২২) উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্যে এ আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত অভিবাসনের কথা তুলে ধরে সেদিকে নজর দেওয়ার আহ্বানও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যথাযথভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা না করলে আমরা কখনোই এসডিজির কাঙ্ক্ষিত ফল পাব না। কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে গত বছর প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে যে চুক্তি হয়েছে তা নিয়ে সামনের দিকে এগোনোর আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। …
Read Moreসুপারমুনে মুগ্ধ বিশ্ববাসী
ডেস্ক রিপোর্ট: ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে/উছলে পড়ে আলো…।’ বিশ্বকবি রবীন্দ্রনাথের এই হৃদয়ছোঁয়া গানের সার্থকতা গতকাল সোমবার আবারো প্রমাণিত হয়েছে। ৬৮ বছর পর গতকাল রাতে পৃথিবীবাসী আবারো দেখেছেন সবচেয়ে বড় উজ্জ্বল চাঁদ। ইংরেজিতে যাকে বলে সুপারমুন। আর সবচেয়ে বড় উজ্জ্বল চাঁদের বাঁধভাঙা আলোর উদ্ভাসনে ভেসে গেছে বিশ্বের কোটি মানুষ। এশিয়া থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে ইউরোপসহ গোটা বিশ্বের মানুষ কিছুক্ষণের জন্য সব ব্যথা, বেদনা, কষ্ট ভুলে গিয়ে মেতেছিল সুপারমুনের সৌন্দর্যে। যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ সুপারমুন দেখতে বড় বড় অট্টালিকার ছাদে ওঠেন। কেউ কেউ সমুদ্র সৈকতে গিয়ে সুপারমুনের সৌন্দর্য উপভোগ করেন। সুপারমুন প্রথমে…
Read Moreএস.এম ইউসুফ-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস.এম ইউসুফ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আওয়ামী লীগ সভাপতি আজ এক শোক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধ ও ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হওয়ার পর আওয়ামী লীগকে পুনঃসংগঠিত করার ক্ষেত্রে মরহুম এস.এম ইউসুফ এর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে জাতি একজন ত্যাগী, নির্লোভ, সৎ ও দেশপ্রেমিক রাজনীতিককে হারাল। শেখ হাসিনা বিবৃতিতে মরহুম এস.এম ইউসুফ-এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত…
Read Moreসাঁওতাল পল্লীতে যাচ্ছে বিএনপি
ডেস্ক রিপোর্ট: চিনিকলের জন্য অধিগ্রহণ করা জায়গা থেকে সাঁওতাল পল্লী উচ্ছেদের ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর ও ত্রাণ বিতরণের জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওনা দিয়ে বগুড়ায় গিয়ে রাত কাটাবেন প্রতিনিধি দলের সদস্যরা। পরের দিন সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘটনাস্থলে যাবেন তারা। শায়রুল কবির আরও জানান, খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্তকুণ্ড, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী ও বিএনপি নেতা…
Read Moreসাভারে দিনদুপুরে অস্ত্রের মুখে ৩ লাখ টাকা ছিনতাই
ডেস্ক রিপোর্ট: ঢাকা জেলার সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার পথে স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছে, তারা ব্যাংক থেকে যখন টাকা উত্তোলন করেন, তখন ব্যাংকের ভিতরে তাদেরকে দু’জন ব্যক্তি ফলো করছিল। জানা গেছে, দুপুরে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে তিন লক্ষ টাকা উত্তোলন করেন শাহীবাগ এলাকার বিথী আক্তার (২১) ও তার স্বামী শামীম মিয়া (৩০)। পরে তারা থানা বাসস্ট্যান্ড থেকে একটি রিকশায় করে বাড়ির দিকে…
Read Moreযুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিতে ক্লাস বর্জন শিক্ষার্থীদের
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডসহ বিভিন্ন অঙ্গরাজ্যে শত শত শিক্ষার্থী সোমবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিতে ক্লাস বর্জন করে।লস এঞ্জেলেসে শিক্ষার্থীরা বয়লি হাইটসে অবস্থিত একটি প্লাজা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে। এলাকাটিতে হিস্পানিকরা সংখ্যাগরিষ্ঠ। মিছিলের সময় তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড ছিল। এতে লেখা ছিল-‘জেগে ওঠো’ এবং ‘ঐক্যবদ্ধ হও’। তাদের হাতে আমেরিকা ও মেক্সিকোর পতাকাও ছিল। মেরিল্যান্ডের সিলভার স্প্রিং ও অরেগনের পোর্টল্যান্ডেও একই ধরণের বিক্ষোভ মিছিল হয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত এক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ হচ্ছে।লস এঞ্জেলেসে বিভিন্ন স্কুলের কর্মকর্তারা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ…
Read Moreদেশের মাটিতে অসহায় অস্ট্রেলিয়া!
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়া দল দেশের মাটিতে এমন অসহায়! যারা ভেবেছিলেন, মঙ্গলবার হোবার্ট টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার লড়াইয়ের আশা করেছিলেন অনেকে। কিন্তু তাদের রীতিমত গুড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৮৫ রানের লজ্জার পর দ্বিতীয় ইনিংস শেষ ১৬১ রানে। একদিন ভেসে গেছে বৃষ্টিতে। তাই আসলে দুই দিন এক সেশনেই ইনিংস ও ৮০ রানে হেরেছে অস্ট্রেলিয়া। সেই সাথে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা হেরেছে ২-০ তে। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই টানা তৃতীয় টেস্ট সিরিজ হারালো দক্ষিণ আফ্রিকা। পার্থেও পাত্তা দেয়নি স্বাগতিকদের। হোবার্টে তো ছেলেখেলা করলো প্রতিপক্ষকে নিয়ে। অথচ এই সিরিজে সূচি যখন প্রকাশিত…
Read Moreআজ জাতীয় নবান্ন উৎসব
ডেস্ক রিপোর্ট: আজ মঙ্গলবার পহেলা অগ্রহায়ণ, জাতীয় নবান্ন উৎসব ১৪২৩ উদযাপিত হবে। জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ ল্যাবএইডের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে। চারুকলার বকুলতলায় সকাল ৭টা ১মিনিট উৎসবের প্রথম পর্ব শুরু হবে। সকাল ৯টায় নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব একযোগে চারুকলার বকুলতলা ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এ বছরের উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উৎসবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। থাকবে ঢাক-ঢোলের…
Read Moreউন্নত ব্যবসায় পরিবেশ ও বাণিজ্য সংস্কার বাংলাদেশকে রফতানি শক্তিতে পরিণত করতে পারে : বিশ্বব্যাংক
ডেস্ক রিপোর্ট: প্রতিযোগিতামূলক ব্যবসায় সক্ষমতা বাড়ানো এবং বাণিজ্য ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে বাংলাদেশ পূর্ব এশীয় প্রতিবেশী দেশগুলোর মত রফতানি শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। যা বৈশ্বিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করবে। বিশ্বব্যাংক গ্রুপের ‘সাউথ এশিয়াজ টার্ন : পলিসিজ টু বুস্ট কমপিটিটিভনেস এন্ড ক্রিয়েট দ্যা নেক্সট এক্সপোর্ট পাওয়ার হাউজ’ বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এই সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। সোমবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সঙ্গে যৌথভাবে বিশ্বব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংক…
Read More