ডেস্ক রিপোর্ট: সম্পর্কে মান-অভিমান থাকেই। সে স্বামী-স্ত্রী হোক বা প্রেমিক-প্রেমিকা। কিন্তু তারও একটা মাত্রা আছে। সেই মাত্রা ছাড়িয়ে গেলে সম্পর্ক হয়ে ওঠে বিষাক্ত। বিশেষ করে অনেক পুরুষ সঙ্গী তার প্রেমিকার নানান খামখেয়ালে বিরক্ত। এবং কিছু স্বভাবকে বলা যায় শান্তি প্রতিরোধী, অর্থাৎ ‘শান্তি’ নামক শব্দকে কাছে ঘেষতে দেয় না। এমন স্বভাব যাদের মধ্যে আছে তারা কখনোই সঙ্গীকে সুখী করতে পারে না। তবে ওই স্বভাব ও আচরণের মধ্যে নিজে সুখ খুঁজে নেয়ার চেষ্টা করেন, কিছুটা পানও। এই ধরণের স্বভাবের নারীদের অনেকে ‘ড্রামা কুইন’ হিসেবে সম্মোধন করেন। কারণ তারা বাস্তবতার চেয়ে কল্পনায় ভাসতে…
Read MoreYear: 2016
আশুলিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
ডেস্ক রিপোর্ট: আশুলিয়ার মরাগাঙ এলাকায় দু’টি বাস ও একটি ট্রাক ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাল মহাসড়ক মরাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও আশুলিয়ার ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশুলিয়া ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক শাহরিয়ার জানান, মরাগাঙ এলাকায় দু’টি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হলে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। বাস দুটি রাস্তার দুইপাশে পড়ে আছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। হতাহতের সংখ্যা…
Read Moreগোপালগঞ্জে গুলিবিদ্ধসহ ৪ ডাকাত গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের কাশিয়ানীতে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন দুই ডাকাত। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) ও দুই কনেস্টবল আহত হয়েছেন। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন- বাবু শেখ (৪৫) ও দুলাল (৪০), আতিক, শামিম। এদের মধ্যে বাবু ও দুলাল গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের প্রত্যেকের বাড়ি ফরিদপুরের বিভিন্ন উপজেলায়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনূর হোসেন জানান, রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গেড়াখোলার পঞ্চবটিতে সড়কে…
Read Moreসাখাওয়াতের বাসায় আইভি
ডেস্ক রিপোর্ট: মেয়র নির্বাচিত হয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায় মিষ্টি নিয়ে যান। এ সময় তাকে অভিনন্দন জানিয়ে নগরীর উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সাখাওয়াত। সবাইকে সাথে নিয়ে নগরীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন আইভি। মেয়র পদে জয়ী প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভি শুক্রবার সকাল পৌনে এগারোটার দিকে মিষ্টি নিয়ে যান নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায়। এসময় আইভিকে অভিনন্দন জানান সাখাওয়াত হোসেন খান। ভোটের মাঠের এই মূল প্রতিন্দ্বন্দ্বী নতুন মেয়রকে বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত। ফলাফল মেনে নিয়ে…
Read Moreঅজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: ফেনীর ছাগলনাইয়া থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল খায়ের জানান, লাশটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে লুঙ্গি ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মিতু/বিবি নিউজ/৬৯১
Read Moreসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তালা উপজেলার মুড়কুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ইসরাফিল হোসেন (২৮) এর নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, একটি ইজিবাইক যাত্রী নিয়ে নওয়াপাড়া থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। পথে মির্জাপুর বাজারে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন আরও পাঁচজন। নিহতদের মরদেহ…
Read Moreদরজা খুলে এক নারীর গ্রেনেড বিস্ফোরণ, শিশু আহত
ডেস্ক রিপোর্ট: রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, দুপুর সাড়ে ১২টার একটু পরে বাড়িটির ভেতর থেকে দরজা খুলে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছেন এক নারী। তিনি আহত অবস্থায় ভেতরে রয়েছেন। বিস্ফোরণে আহত এক শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ির ভেতরে এখনো জঙ্গি তানভীর কাদেরির ছেলে রয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার পরে স্পেশাল ব্রাঞ্চ অব পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুব হুসেন এ কথা জানান। ‘সূর্যভিলা’ নামে ওই বাড়ির উল্টো পাশের দুটি ভবনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখা গেছে। হাজিক্যাম্পের কাছে ৫০ নম্বর ওই…
Read Moreসড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারে শিক্ষা সফর শেষে ময়মনসিংহের মুক্তাগাছায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকালে কিশোরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাফর সাদেক মুক্তাগাছার মন্ডলসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিহতের সহকর্মী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে শিক্ষা সফর শেষে বাসযোগে মুক্তাগাছায় ফিরছিলেন তিনি। শনিবার ভোররাতে বাসটি কিশোরগঞ্জ এলাকায় বিরতির জন্য থামানো হয়। জাফর সাদেক বাস থেকে নামার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মিতু/বিবি নিউজ/৬৮৮
Read Moreরোহিঙ্গা মুসলিমের মাথাবিহীন লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন পীড়নের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলার পরই মাথাবিহীন লাশ মিললো এক রোহিঙ্গা মুসলিমের। শুক্রবারই সেখানে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ৪১ বছর বয়সী ওই ব্যক্তির লাশ, যাতে মাথার অংশটুকু ছিলো না। এর আগে বুধবার মিয়ানমারের সাংবাদিকদের একটি দল রাখাইন পরিদর্শনের নজিরবিহীন সুযোগ পায়। বিবিসি জানতে পেরেছে ওই দিন সেই সাংবাদিক দলটির কাছে রাখাইনের ভয়াবহ পরিস্থিতি ও সেনাবাহিনীর দমন পীড়নের বিষয়ে কথা বলেছিলেন ওই ব্যক্তি। মিয়ানমারের রাখাইন প্রদেশ মুসলিম অধ্যুষিত এবং তারা জাতিগত নিপীড়নের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি…
Read Moreযে কোনো আগ্রাসন প্রতিরোধে সক্ষম রাশিয়া: পুতিন
ডেস্ক রিপোর্ট: রাশিয়া যে কোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে সক্ষম এবং শক্তিশালী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বছরের শেষ সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি এ কথা বলেন। দেশটির সামরিক বাহিনীর হাতে থাকা পরমাণু ক্ষেপণাস্ত্রের প্রশংসা করে তিনি বলেন, তার দেশের এ অস্ত্র বিশ্বের যেকোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করতে পারে। রুশ প্রেসিডেন্ট বলেন, ২০০২ সালের এন্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে আমেরিকা সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় রাশিয়াকে এখন পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, ‘যখন কোনো এক পক্ষ চুক্তি থেকে একতরফা নিজেকে প্রত্যাহার করে নেয় এবং পরমাণু বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা…
Read More