ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের হাটহাজারীর নন্দীর হাটে মাদকসেবীদের ছুরিকাঘাতে মো. জাহাঙ্গীর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় আহত ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ মামুন নামে একজনকে আটক করেছেন। জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার সময় মাদকসেবীদের সঙ্গে মোবাইল ফোন নিয়ে জাহাঙ্গীরের বিরোধের জের ধরে মাদকসেবীরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় যুবক হেলাল, সালাউদ্দিন ও মামুন জড়িত। মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ফতেয়াবাদস্থ নন্দীর এলাকায় জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করা হয়। তবে কি কারণে এ…
Read MoreYear: 2016
‘মাপকাঠি নয়, অস্কার শুধুমাত্র এক অনুপ্রেরণা’
ডেস্ক রিপোর্ট: অস্কার দৌড়ের প্রাথমিক তালিকা প্রকাশের সাথে সাথেই চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় অ্যাকাডেমি পুরস্কার সম্পর্কে সোজাসাপ্টা মন্তব্য করে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান৷ বিদেশি পুরস্কার নয়, ভারতীয় ছবির সতন্ত্র তুলে ধরার প্রতি আহ্বান জানালেন তিনি। শাহরুখ খান বলেন, “অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান সব সময়ই আমাদের উদ্বুদ্ধ করে, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে এটা আমাদের বেঞ্চমার্ক নয়৷ ভারতীয় ছবির পক্ষে এমন মাপকাঠি স্থির করা উচিতও নয়৷ অস্কার পুরস্কার দীর্ঘদিন ধরে চলছে৷ এই কারণেই তারা একটা অ্যাকাডেমি তৈরি করেছেন, যাতে পুরস্কার প্রদানের মধ্যে একটা নির্দিষ্ট মান থাকে৷ পাশাপাশি গোল্ডেন গ্লোব, বাফটার মতো…
Read More১০০ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক বিমান নিখোঁজ
ডেস্ক রিপোর্ট: উড্ডয়নের পরপরই নিখোঁজ হয়ে গেছে রাশিয়ার একটি সামরিক বিমান। এতে ৭০ থেকে ১০০ জন আরোহী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির। দুর্যোগ মন্ত্রণালয়ে বরাতে রাশিয়ার গণমাধ্যম বলছে, রাশিয়ার সোচি শহরের ব্লাক সি রিসোর্ট থেকে উড্ডয়নের পরপরই টিইউ-১৫৪ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমানটি সিরিয়ার লতাকিয়া প্রদেশের ওপর দিয়ে যাওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। মিতু/বিবি নিউজ/৭১৩
Read Moreভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত
ডেস্ক রিপোর্ট: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উম্মে হানি (১২) নামে এক স্কুলছাত্রী ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর শহরের নন্দীগ্রাম-বেলঘড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।নিহত উম্মে হানি নন্দীগ্রাম আব্দুল ওয়াজেদ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে উপজেলার ডুবাতেঘর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। নিহতের বাবা শহিদুল ইসলাম জানান, উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংড়া পাড়া নানা বাড়ি থেকে মায়ের সঙ্গে নিজ বাড়িতে ফেরার সময় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে সে শ্বাসরোধে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি ক্লিনিকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক…
Read Moreছয় মাসে ৩৫ জঙ্গি নিহত
ডেস্ক রিপোর্ট: ছয় মাসে দেশের বিভিন্ন স্থানে ১০ অভিযানে ৩৫ জঙ্গি নিহত হয়েছে। এ সময়ে গ্রেফতার করা হয়েছে নব্য জেএমবির গুরুত্বপূর্ণ ও শীর্ষ পর্যায়ের অনেক নেতাকর্মীকে। যাদের মধ্যে সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তাও রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জঙ্গিদের এখন আর বড় ধরনের হামলা বা নাশকতা চালানোর সামর্থ্য নেই। তবে তাদের নাশকতার পরিকল্পনা থাকে সব সময়। গত ১ জুলাই রাজধানীর গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় বন্দুকধারী জঙ্গিরা হামলা চালায়। দেশের ইতিহাসে জঙ্গিদের হামলার মধ্যে এটি হলো সবচেয়ে ভয়াবহ। হামলায় সেখানে ১৭ জন বিদেশী ও দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত হন ২৩ জন। দুই পুলিশ কর্মকর্তার…
Read Moreগাজীপুরে ১৭টি বাড়ি পুড়ে ছাই
ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকার গজারিয়াপাড়া এলাকায় আগুন লেগে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ঐ এলাকার হাজী মার্কেট সংলগ্ন সাইদুর রহমানের বাড়িতে একটি বসত ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ফলে বসতঘরগুলোতে থাকা ফ্রিজ, টিভি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ…
Read Moreনোংরা কটূক্তির শিকার ওবামা-মিশেল
ডেস্ক রিপোর্ট : কয়েকদিন পরেই তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্টের তালিকায় নাম চিলে যাবে বারাক ওবামার। তারপরেও তাকে বর্ণমবিদ্বেষমূলক কটূক্তি শুনতে হল। আর সেই কটূক্তি করলেন ডোনাল্ট ট্রাম্পের কাছের বন্ধু কার্ল পালাডিনহো। তার সেই কটূক্তি ছাড় পেলেন না বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাও। বিতর্কিত মন্তব্য করার ব্যাপারে বরাবরই বিশেষ ‘সুনাম’ আছে ট্রাম্পের বন্ধু কার্ল পালাডিনহোর। পেশায় তিনি একজন ব্যবসায়ী। নতুন বছরে তিনি কী চান, এরকম এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনের বছরেই যেন ওবামার ম্যাড কাও রোগ হয়। আর তাতেই যেন তার মৃত্যু হয়। ’ আর বর্তমান মার্কিন ফার্স্ট লেডি মিশেল…
Read Moreট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ঘোষণা
ডেস্ক রিপোর্ট : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত ট্রাম্প ফাইন্ডেশন বন্ধের ঘোষণা দিয়েছেন। এই ফাইন্ডেশনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। এরই মধ্যে তিনি বললেন, প্রয়োজনে এটি বন্ধ করা হবে। স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে বিবাদের বহিঃপ্রকাশও দেখতে চান না তিনি। নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেল ট্রাম্প ফাউন্ডেশনের বিরুদ্ধে আনা অসঙ্গতির অভিযোগ তদন্ত করছেন। তবে অসঙ্গতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, তদন্ত চলাকালীন ফাউন্ডেশন বন্ধ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয়ে অনেক গ্রুপকে সাহায্য করেছে ফাউন্ডেশন। বছরের পর বছর অনেক ভালো করেছে এটি।…
Read Moreপুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১
ডেস্ক রিপোর্ট: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার সকাল ৮টার দিকে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, নাশকতাসহ বিভিন্ন মামলা থাকার অভিযোগে মিঠাপুকুর উপজেলার এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ…
Read Moreজঙ্গি অস্তানা থেকে উদ্ধার হওয়া শিশুটির শরীরে অস্ত্রোপচার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর দক্ষিণখানের জঙ্গি অস্তানায় জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত অবস্থায় উদ্ধার হওয়া সেই শিশুটির শরীরে অস্ত্রোপচার সফল হয়েছে। ঢামেক চিকিৎসকেরা অক্সিজেন মাস্ক খোলার পর শিশুটি জানায় তার নাম সাবিনা, বাবা ইকবাল আর মা শাকিরা। এরপর তাকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। শনিবার রাতে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনডোর মেডিক্যাল অফিসার (আইএমও) ডা. মোশতাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির বুকের চামড়ার ওপর একটু আঘাত আছে। তার বাম হাত ভাঙা। তবে পেটের আঘাত গুরুতর। পেটে স্প্লিন্টার ঢুকে তার খাদ্যনালীর কয়েক জায়গায় ফুটো হয়ে গেছে।…
Read More