রাজধানীর শ্যামপুর বালুরমাঠ সংলগ্ন এলাকায় কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মোঃ বিল্লাল হোসেন (৪০) মারা গেছেন। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বিল্লাল ঢাকার কেরানীগঞ্জ এলাকার নওয়াব আলীর ছেলে। আগুনে তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। গত ১২ মার্চ বিকালে শ্যামপুরের হালিম ওয়েল্ডিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শ্রমিক এনামুল ও মিজান মারা যান। এ ছাড়া দগ্ধ অন্য ২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলে হাসপাতাল…
Read MoreYear: 2016
মধ্যপ্রাচ্যে বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়ায় নামল আমেরিকা
আমেরিকা মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে। গতকাল(সোমবার) বাহরাইনে শুরু হওয়া এ মহড়ায় বিশ্বের ৩০টির বেশি দেশ অংশ গ্রহণ করছে। বাহরাইনের মার্কিন ৫ম নৌবহরের ঘাটি রয়েছে। মার্কিন নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ড আয়োজিত ইন্টারন্যশনাল মাইন কাউন্টারমেজার এক্সারসাইজ বা আএমসিএমইএক্স নামের মহড়া চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে বলে কথা রয়েছে। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলো বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলসহ জলদস্যু, সন্ত্রাসবাদ এবং মাইন প্রসঙ্গে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বলে দাবি করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান এ দাবি করেন। সুয়েজখাল, বাবুল মান্দাব প্রণালী এবং হরমুজ প্রণালীসহ বিশ্বের সাগর পথের…
Read Moreস্বাবলম্বী টাঙ্গাইলের ফরিদা লোটাস : অন্য নারীর জন্যও আশির্বাদ
টাঙ্গাইল প্রতিনিধি : সরকারী চাকুরিজিবী বাবা চেয়েছিলেন মেয়ে বড় হয়ে একটি চাকুরি করবেন। কিন্তু মেয়ে চেয়েছিল নিজ উদ্যোগে কিছু করার। যেখানে নিজে সাবলম্বি হওয়ার পাশাপাশি অন্যজনের জন্যও করবে কর্মসংস্থান। বলা হচ্ছে টাঙ্গাইলের ফরিদা পারভিন লোটাসের কথা। যে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ফারজিন হ্যান্ডিক্রাফ্ট নামে একটি প্রতিষ্ঠান। নিজে সাবলম্বি হওয়ার পাশাপাশি সমাজের আরো অনেক নারীকে দিয়েছেন কর্মসংস্থানের ব্যবস্থা। কিন্তু মুলধনের অভাবে ব্যবসা সম্প্রসারণ করতে সমস্যার সম্মুখিন হচ্ছেন। ছোট বেলা থেকেই কুটির শিল্পের দিকে ঝোঁক ছিল ফরিদা পারভিনের। আর এই আগ্রহটা গড়ে উঠেছিল তার মায়ের হাতের কাজ দেখে। বছর পাঁচেক আগে পাশের…
Read Moreঅবশেষে আলাদা পরিচয়পত্র পাচ্ছেন জ্যেষ্ঠ নাগরিকরা
অবশেষে দেশের এক কোটি ৩০ লাখ জ্যেষ্ঠ নাগরিক আলাদা ‘সিনিয়র সিটিজেন’ কার্ড বা পরিচয়পত্র পাচ্ছেন। জাতীয় পরিচয়পত্রের আদলেই প্রবীণদের স্বীকৃতি বা পরিচয়পত্র দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের সঙ্গে ডাটা শেয়ার করে সমাজকল্যাণ মন্ত্রণালয় এই পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। দক্ষ জনবল নিয়োগ এবং নির্বাচন কমিশন থেকে ডাটা শেয়ারিংয়ের পর পরিচয়পত্র তৈরির কাজ শুরু করবে মন্ত্রণালয়। এ বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান বাংলানিউজকে বলেন, দক্ষ জনবল নিয়োগ এবং নির্বাচন কমিশনের সঙ্গে ডাটা শেয়ারিংয়ের পর শুরু হবে পরিচয়পত্র তৈরির কাজ। ২০১৩ সালের ১৮ নভেম্বর ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জ্যেষ্ঠ…
Read More