১৮ মার্চ ২০২১ (বিবিনিউজ ডেস্ক ) :দেশে করোনার সংক্রমণ বাড়লেও লকডাউনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি, তবে জনগমাগম এড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ দুপুরে রাজধানীর কৃষবিদ ইন্সটিটিউটে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম যথাযথভাবে পালন করছে না। এ কারণে করোনার সংক্রমণ বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে না থাকে তাহলে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে থাকবে না। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও করোনার টিকা নিতে আবারও আহ্বান জানান মন্ত্রী।
Read MoreCategory: স্বাস্থ্য
২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৬
১৬ মার্চ ২০২১(বিবিনিউজ ): দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৬ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫২ জন।গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২৬ জন মৃত্যুবরণ করেছেন, এদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ৯ জন। গতকালও ২৬ জন মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৫৯৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ১১ মার্চ থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা…
Read Moreরোজা অবস্থায় করোনার টিকা গ্রহণ করা যাবে : ইসলামিক ফাউন্ডেশন
১৫ মার্চ ২০২১(বিবিনিউজ ): রোজা রেখে করোনাভাইরাসের টিকা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এ কথা জানানো হয়েছে।সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় পবিত্র রমজান মাসে কোভিড-১৯’র চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।সভায় আলেম সমাজ সর্বসম্মতভাবে…
Read Moreদুই মাসের মধ্যে করোনায় শনাক্তের হার সর্বোচ্চ
১৪ মার্চ ২০২১(বিবিনিউজ):দুই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের হার সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় সংক্রমিত ১ হাজার ১৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে মারা গেছেন ১৮ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এর আগে ১০ জানুয়ারি রোগী শনাক্তের হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ…
Read Moreভবিষ্যতে করোনার টিকা জনগনকে বিনামূল্যে দেবে সরকার:স্বাস্থ্যমন্ত্রী
৩ মার্চ ,২০২১(বিবিনিউজ):ভবিষ্যতে করোনার যে টিকা আসবে সেটাও সরকার বিনামূল্যে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৩ মার্চ) টিকাদান কর্মসূচির ১ মাস পার হওয়ায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিজেদের অর্ডারের পাশাপাশি কোভ্যাক্স থেকে বাংলাদেশ ৪ কোটি ডোজ টিকা পাবে। এর মধ্যে ৩৩ লাখের বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে আর রেজিস্ট্রেশন হয়ে গেছে প্রায় ৪৫ লাখ। বিদেশিদের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দফায় জুন-জুলাই মাস পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এরপর ডিসেম্বর পর্যন্ত আলোচনা করা হবে…
Read Moreগত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ৫৮৫
০১ মার্চ ২০২১ (বিবিনিউজ) :দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৫৮৫ জন শনাক্ত হয়েছেন। গতকালের তুলনায় আজ রোগী বেড়েছে ২০০ জন। বেড়েছে শনাক্তের হারও। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৮ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৭০ জনের…
Read Moreগত ২৪ ঘন্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু
২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) :দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৪০৭ জন শনাক্ত হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৩…
Read More৭ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ :স্বাস্থ্যমন্ত্রী
২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকার দ্বিতীয় ডোজ আগামী ৭ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম ডোজের কার্যক্রমও চলমান থাকবে। তবে আজ মঙ্গলবার ৫০ লাখ টিকা আসার কথা থাকলেও এসেছে মাত্র ২০ লাখ টিকা। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, সম্প্রসারণ ও পুনর্নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতিসংক্রান্ত এক সভা শেষে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তখন আট সপ্তাহ হবে। তাতে ইমিউনিটি ভালো হয়। এটা…
Read Moreদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৮ , সুস্থ ৮২৮ জন
২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ): দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৮ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৮২৮ জন।এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। গতকালের চেয়ে আজ ১১ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৩৭৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত ১৯ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত…
Read Moreগত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু
২১ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩২৭ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৭৫ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ। গতকালের তুলনায় করোনায় মৃত্যু বেড়েছে। তবে শনাক্ত কমেছে। গতকাল করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছিল ৩৫০ জনের। আজকের বিজ্ঞপ্তির তথ্য…
Read More