১৮ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের মহামারিতে এখনো ভুগছে বিশ্ব। তবে এ ভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। গত সপ্তাহে এ ভাইরাসের সংক্রমণ ১৬ শতাংশ কমেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান–এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যখন এ তথ্য জানাচ্ছে, তখন বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন সাড়ে ৮ কোটির বেশি রোগী। করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, এর বিপরীতে মারা গেছেন ২৪ লাখের বেশি মানুষ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…
Read MoreCategory: স্বাস্থ্য
নিবন্ধিত সবাই এসএমএস পাবেন : স্বাস্থ্যমন্ত্রী
১৭ ফেব্রুয়ারি,২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেও এসএমএস না পেয়ে উৎকণ্ঠায় রয়েছেন, তাদের আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেছেন, এমন সবাই মোবাইলে এসএমএস পাবেন।’ এ মাসের প্রথম সপ্তাহে সরকার দেশে কোভিড-১৯ টিকা বিনামূল্যে প্রয়োগ শুরুর পর নিবন্ধিত হলে এসএমএস না পেলেও কেন্দ্রে গিয়ে টিকা দেওয়া যাচ্ছিল। কিন্তু ভিড় বেড়ে যাওয়ায় পর কেন্দ্রে নিবন্ধন বন্ধ করে দেওয়ার পাশাপাশি এসএমএস পাওয়ার আগে টিকা দেওয়াও বন্ধ করে দেওয়া হয়। এতে নিবন্ধন করেও এসএমএস না পেয়ে অনেকে উৎকণ্ঠায় পড়েছেন। আজ বুধবার ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী…
Read Moreগত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৬
১৭ ফেব্রুয়ারি,২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার পর্যন্ত) আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৪৩ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৬৭ শতাংশ।গতকালের তুলনায়…
Read More২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার ২.৬৮%
১৬ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার পর্যন্ত) আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৯৬ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২৯৮ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন।বিজ্ঞাপন গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৬৮ শতাংশ। গতকাল…
Read Moreটিকার মাধ্যমেই করোনা দূর করব: স্বাস্থ্যমন্ত্রী
১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): করোনা টিকার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ না করে স্বাস্থ্যসুরক্ষার জন্য সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যা করোনা হাসপাতালের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।জাহিদ মালেক বলেন, ‘আপনারা হয়তো ভুলে যাননি করোনার উৎপত্তি এই নারায়ণগঞ্জ থেকে হয়েছিল।’ টিকা নিয়ে কোনো ধরনের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে গণমাধ্যমকর্মীদেরও এই টিকা গ্রহণ করে জনসাধারণকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘এই টিকা সবচেয়ে নিরাপদ টিকা এবং এর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই টিকার মাধ্যমেই আমরা…
Read Moreদেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২.৫৯%
১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮৮ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন। এর মধ্যে ৮ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৫৯ শতাংশ। বাংলাদেশে গত বছরের…
Read More২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৩৮৭
৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮৭ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আজ করোনায় মৃত্যুর সংখ্যা গতকাল সোমবারের তুলনায় কমে অর্ধেক হয়েছে। তবে বেড়েছে শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়। আর শনাক্তের সংখ্যা ছিল ৩১৬।দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ২২৯ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪…
Read Moreকরোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে ৪০ বছর হলে
৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):৪০ বছর বয়স হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। আজ থেকেই প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও নির্দেশনা দিয়েছেন, টিকা নিতে আগ্রহী কেউ যদি আগাম নিবন্ধন করতে না পারেন, তবে তিনি তাঁর জাতীয় পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে গেলে…
Read Moreটিকা নিলেন প্রধান নির্বাচন কমিশনার
৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টিকা নিয়েছেন। তিনি দেশের সব ভোটারকে নিজ নিজ এলাকা থেকে টিকা নিতে আবেদন জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিইসি টিকা নেন। আধা ঘণ্টা পর দুপুর ১২টায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অনেকে মনে করেন, নির্বাচনব্যবস্থায় টিকা দরকার। এ ব্যাপারে মন্তব্য জানতে চেয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, এ কথা বলার সময় এখন না। টিকাদান কর্মসূচির প্রথম দিনে গতকাল রোববার রাজধানীর ৪৭টি হাসপাতালসহ সারা দেশে প্রায় এক হাজার হাসপাতালে টিকা দেওয়ার কথা…
Read Moreকরোনার ভ্যাকসিন নিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী
৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান কোভিড- ১৯ এর টিকা নিয়েছেন । এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।রবিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি টিকা নেন।এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা (ও প্রকল্প পরিচালক), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র কর্মকর্তা এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা ঢাকায় মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা গ্রহণ করেন ।
Read More