৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন ফর ভিক্টরি, ভ্যাকসিন নিলে জয়, ভ্যাকসিনে নেই ভয়। মন্ত্রিপরিষদের ৫ জন সদস্যকে সাথে নিয়ে নিজ শরীরে ভ্যাকসিন গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাইল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ একসাথে আনন্দঘন পরিবেশে ভ্যাকসিন গ্রহণ করেছেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেয়ার পর প্রায় ৩০ মিনিট আমরা সবাই একসাথে বসে কথা বললাম। আমাদের কারো শরীরেই…
Read MoreCategory: স্বাস্থ্য
করোনার টিকা নিলেন প্রধান বিচারপতি
৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):করোনার টিকা নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানিয়েছেন।তিনি বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি আজ ৭ ফেব্রুয়ারি বেলা ৩ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই টিকা গ্রহণ করেন।
Read Moreকরোনার ভ্যাকসিন নিলেন জিওসিসহ ১০০ সেনা সদস্য
৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):সারা দেশে কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণের প্রথম দিনে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক টিকা নিয়েছেন। পর্যায়ক্রমে ১০০ সেনা সদস্যকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানানো হয়েছে।৭ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ৯টায় সাভার সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জিওসি ও নবম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনের শুরুতে জিওসি টিকা নেন। এরপর পর্যায়ক্রমে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ অফিসারগণ ভ্যাকসিন গ্রহণ করেন। রোববার মোট ১০০ জনকে ভ্যাকসিন দেয়া হবে।টিকা গ্রহণ শেষে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান জিওসি ও নবম পদাতিক…
Read More২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কমে ২.৫১%
৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩০৫ জনের। আর সুস্থ হয়েছেন ৪১৭ জন। আজ শনিবার বিকেলে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২ দশমিক ৫১। আর আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২। গতকাল শুক্রবার শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৯। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা…
Read Moreকরোনায় আক্রান্ত ৩ শতাংশের নিচে
০৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৩৮ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন। আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন। মারা গেছেন ৮ হাজার ১৬২ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২ দশমিক ৯২ শতাংশ। বাংলাদেশে গত বছরের ৮…
Read More৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
২ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সব জেলায় করোনার টিকা পৌঁছে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘নির্ধারিত সময়ে আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে।’ আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। উপজেলায় পর্যন্ত পৌঁছে যাবে। ইতিমধ্যে ৫শ’র বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। তারা সবাই ভালো আছেন।’ আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের মন্ত্রী, এমপি, সচিব মহোদয়কে আহ্বান করব তারাও ভ্যাকসিনে কার্যক্রমে অংশগ্রহণ করবে।’
Read Moreনিউইয়র্কে করোনার টিকা নিলেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস
২৯ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ ডেস্ক) : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার নিউইয়র্কে তার কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। জাতিসংঘ দপ্তরের ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদন থেকে একথা জানা যায়। খবর সিনহুয়ার।জাতিসংঘ প্রধান টুইটার বার্তায় বলেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য ভ্যাকসিন সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।জাতিসংঘ প্রধান লিখেছেন, ‘এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সকলে নিরাপদ।’এতে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাই স্কুলে তিনি…
Read Moreদেশে নতুন করোনা শনাক্ত ৫০৯
২৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০৯ জন। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত ৫০৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে মারা যাওয়া ১৫ জন নিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৭ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৬১১…
Read Moreযুক্তরাজ্যফেরত ২৫ জন করোনা নেগেটিভ
২৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ যাত্রীর নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা নেগেটিভ ফল এসেছে। করোনা পজিটিভ ফল এসেছে তিনজনের। গতকাল বুধবার রাতে আইইডিসিআর থেকে সিলেট স্বাস্থ্য বিভাগে এ প্রতিবেদন দেওয়া হয়। পরে ২৫ জনকে আইসোলেশন সেন্টার থেকে ছাড়পত্র দেওয়া হয়।এর আগে গত সোমবার যুক্তরাজ্যফেরত ২৮ জনের করোনা শনাক্ত হওয়ার প্রতিবেদন পেয়ে তাঁদের সিলেট খাদিমপাড়া ৩১ শয্যার হাসপাতালে আইসোলেশনের জন্য ভর্তি করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২১…
Read Moreকরোনার ভ্যাকসিন নিয়ে দেশের প্রথম চিকিৎসক দম্পতি যা বললেন
২৮ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):দেশের প্রথম দম্পতি হিসেবে করোনার টিকা নিলেন অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ও তার স্ত্রী সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে তারা টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার পর তারা দুজনই সুস্থ আছেন। ডা. মোস্তফা জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। তার স্ত্রী ডা. কানিজ ফাতেমা একই বিশ্ববিদ্যালয়ের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। অধ্যাপক ডা. মোস্তফা জামান, টিকা নেওয়ার পর তারা দুজনেই বেশ ভালো আছেন। হাতে সামান্য ব্যথা…
Read More