গণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ

১২ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বিষয়ে ভোটারদের ম্যান্ডেট (গণভোট) ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা এবং গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে আসবে বলে তিনি উল্লেখ করেন। এ কারণে তিনি বলেন, ভোটারদের উচিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া। আজ নগরীর হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহে রাজশাহী বিভাগের ইমামদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসন…

Read More

সাভারে খালেদা জিয়ার স্মরণসভা ও রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১২ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার জানাজায় যে লোক হয়েছে এটা ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা ২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আমান উল্লাহ ল্লাহ আমান। রবিবার সাভারের পুলিশ টাউন এলাকায় খালেদা জিয়ার স্মরণসভা ও রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী তিনি দেশের মানুষকে খুব ভালবাসতেন তাই তাকে ওয়ান ইলেভেনের সরকার বিদেশে পাঠাতে পারেনি বলেও মন্তব্য করেন…

Read More

ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বিভিন্ন এতিম শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ

ষ্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি ২০২৬(বিবিনিউজ): ঢাকা ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বিভিন্ন এতিম খানার শিক্ষার্থীদের মাঝে শীত বন্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ধামরাই উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)এর উপজেলা ইন্সট্রাক্টর জোহরা খাতুন জানান,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব মহোদয়ের সহযোগীতা ও নির্দেশে কুল্লা ইউনিয়নস্থ এতিম মাদ্রাসায় অধ্যয়নরত অসহায় দুস্থ এতিম খানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। ভবিষ্যতে সরকারী ভাবে আরো বরাদ্ধ পাওয়া গেলে দুঃস্থ ও অসহায়দের মাঝেও বিতরণ করা হবে। এ সময় কুল্লা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক,ইউপি সদস্য শহিদুল ইসলাম, মহিউদ্দিন,রাজা রাম,মহিলা ইউপি সদস্য রওশন আরা,রোজিনা…

Read More

নানা আয়োজনে সামাজিক সংগঠন এসডিআই ও সুস্থ জীবনের ব্যবস্থাপনায় নতুন বছরের কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি ২০২৫ (বিবিনিউজ) : অনাড়ম্বর ও নানা আয়োজনে সামাজিক সংগঠন এসডিআই ও সুস্থ জীবনের ব্যবস্থাপনায় নতুন বছরের কর্মসূচী পালিত এবং এসডিআই-এর বিশেষ আর্থিক পন্যের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। ঢাকার পানশী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুস্থ-জীবন সংগঠন ও এসডিআইয়ের যৌথ আয়োজন অত্যন্ত আনন্দ ও উৎসব মুখর পরিবেশে সুস্থ জীবন সংগঠনের সকল সদস্য,তাদের পরিবার বর্গ এবং এসডিআই-এর কর্মকতাদের উপস্থিতিতে এসডিআই তাদের গ্রাহকদের আর্থিক নিরাপত্তা এবং সঞ্চয়ের কথা মাথায় রেখে একটি যুগান্তকারী আর্থিক সেবার ঘোষনা করে যা ২০২৬ সালের পরিবর্তিত অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশেষ ভূমিকা রাখবে। সভায় সভাপতিত্ব করেন…

Read More

ঢাকার সাভারে কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৩১ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) :ঢাকার সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন–-২০২৫।মঙ্গলবার সাভার সেনানিবাসে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারী পুলিশের অধিনায়কগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি কোর অব মিলিটারী পুলিশের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।একই সঙ্গে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব মিলিটারী পুলিশের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।…

Read More

মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান

৩১ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : মায়ের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তাঁর জন্য দোয়া করতে বললেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। মা জীবিত থাকা অবস্থায় কারো কাছ থেকে কোন ঋণ নিয়ে থাকলে তার সাথে যোগাযোগ করতে বলেন তিনি। আজ মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের পূর্বে পরিবার ও দলের পক্ষ থেকে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকে এখানে সকল ভাইয়েরা ও বোনেরা যারা উপস্থিত আছেন আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় তিনি আপনাদের কারো কাছ থেকে যদি কোন ঋণ নিয়ে থাকেন দয়া…

Read More

বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

৩১ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে। দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক মহাসমুদ্রে রূপ নেয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজ পড়ান। দুপুর ২টায় জানাজা শুরুর সময় নির্ধারিত থাকলেও ভোর থেকেই মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা…

Read More

জাতি তার এক মহান অভিভাবককে হারালো : প্রধান উপদেষ্টার শোক

৩০ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি…

Read More

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

২৯ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে এক বছরের দায়িত্বপূর্ণ মেয়াদ শেষে দেশে ফেরার প্রাক্কালে ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময়…

Read More

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শুরু হলো “ব্যাটল অব ট্রেডার্স– সিজন ৫” ও উইন্টার ফেস্ট

স্টাফ রিপোর্টার,২৯ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : ঢাকা সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত উদ্যোক্তা মেলা “ব্যাটল অব ট্রেডার্স– সিজন ৫” এবং উইন্টার ফেস্ট। মেলাটির আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ক্লাব (BSEC)। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসোরিয়াল ফেলো অধ্যাপক হাফিজ টি. এ. খান (Prof. Hafiz T. A. Khan, Professorial Fellow, Oxford University) । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং…

Read More