২৯ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার স্থানীয় একজন কর্মকর্তা এ তথ্য জানান। জাকার্তা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। উত্তর সুলভেসি প্রদেশের রাজধানী মানাডো শহরের ওই বৃদ্ধাশ্রমে রোববার রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু এএফপিকে এ কথা বলেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো তিনজন। জিমি রোটিনসুলু বলেন, নিহতদের অনেকের মরদেহ তাদের নিজ নিজ কক্ষে…
Read MoreCategory: সারাদেশ
অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকুন: বিজিবি সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা
২৯ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বিজিবিও প্রস্তুত আছে। নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি। সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কোথাও কোন ধরনের ছাড় দেয়া হচ্ছে না। দেশের মধ্যে অপরাধ করে যাতে কেউ সীমান্ত দিয়ে পার হতে না পারে সে জন্য স্পর্শকাতর এলাকাগুলোতে কঠোর…
Read Moreশাহবাগে ইনকিলাব মঞ্চের আবার অবরোধ
২৯ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) :রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। আজ সোমবার বেলা সোয়া ২টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে সংগঠনটি শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। এ নিয়ে টানা চার দিন ধরে তাঁরা শাহবাগে কর্মসূচি পালন করছেন। আজ সোমবার বেলা সোয়া ২টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। এতে শাহবাগ মোড় বন্ধ হওয়ায় আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে…
Read Moreনির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
২৮ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।’ তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক…
Read Moreসাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের
স্টাফ রিপোর্টার,২৮ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বিকালে তিনি সড়ক পথে স্মৃতিসৌধে পৌছে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় তার সাথে অন্য বিচারপতিগণ, ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম ও ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Read Moreপ্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী২৮ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন । আজ রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। অনুষ্ঠানটি বাংলাদেশ…
Read Moreজাবির ‘বি’ ও ‘ই’ ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,২২ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সমাজবিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদ কেন্দ্রে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, প্রক্টর…
Read Moreনির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন,…
Read Moreজাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি
২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। আজ বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয়। জানাজা শেষে তাকে দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। প্রধান…
Read Moreহাদির জানাজা ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা
২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। জানাজা উপলক্ষে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বডি ওর্ন ক্যামেরা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বডি ওর্ন ক্যামেরা ও রায়োর্ট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহীদ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে উড়োজাহাজে করে গতকাল বিকেল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে…
Read More