ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা

২৩ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রম আইনের ব্যাপক সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।প্রধান…

Read More

সাভার ও ধামরাইয়ে বড়ইয়ের বাম্পার ফলন

ষ্টাফ রিপোর্টার,২৩ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকা সাভারে এবার বরইয়ের (কুল) বাম্পার ফলন হয়েছে এবং বাজারে এর দামও বেশ ভালো। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার ফলে স্থানীয় চাষিরা বিভিন্ন উন্নত জাতের বড়ই চাষে সফল হয়েছেন। বাম্পার ফলন ও ভালো দামের কারণে স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে। এছাড়াও অর্গানিক পদ্ধতিতে বরই চাষ হওয়ায় অনেক সুস্বাদু হয়ে থাকে। তাই গ্রাহকদের চাহিদাও দিন দিন বাড়ছে বলে জানায় চাষিরা।উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় কয়েক বিঘা জমিতে থাই কুল ও বল সুন্দরী চাষ করেছেন গোলাম কিবরিয়া বাবু। প্রথমে তিনি সখের বসে কুল চাষ করলেও এখন…

Read More

জাবির পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম কম্পিউটার অপারেটর তছলিম অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত

ষ্টাফ রিপোর্টার,২১জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম কম্পিউটার অপারেটর তছলিম আহমেদকে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তথ্যটি জানানো হয়।‎আদেশ বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর জনাব তছলিম আহমেদ-এর বিরুদ্ধে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে আজ পূর্বাহ্ন থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।‎অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ-এর ধারা ৫…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ষ্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোন সন্দেহ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।আজ মঙ্গলবার দুপুরে ঢাকার সাভারের রেডিও কলোনী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দেশের ৮টি বিভাগে রিক্্রায় গণ ভোট প্রচার এবং শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় দর্শকদের উপস্থিতিতে গণভোট ২০২৬ ও নারী-শিশুদের বিভিন্ন ইস্যুতে বহিরাঙ্গন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসময় বলেন,দেশের জনগণ পরিবর্তনের…

Read More

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক পিআইবি’র প্রশিক্ষণ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,১৯ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হলো প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। ২দিন ব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হল রুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর পক্ষ থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান । নির্বাচনকালীন গণমাধ্যমকর্মীদের রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, রিপোর্টিংয়ে সাংবাদিকদের করনীয়,বর্জনীয়, সরকারী আদেশ,আইন,অধ্যাদেশ, সাংবাদিকতার নীতিমালা ও আইন ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।এতে আরো বক্তব্য রাখেন,পিআইবির প্রশিক্ষক মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেবেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের…

Read More

বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার,১৭ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। অভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বশীল প্রতিবেশী এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত পদক্ষেপের পক্ষে। আমরা আলোচনা, আস্থা বৃদ্ধি ও অভিন্ন উদ্বেগের বিষয়ে সহযোগিতামূলক সমাধানকে সমর্থন করি। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘নেক্সট জেনারেশন প্রফেশন : কনভার্জিং এথিক্যাল…

Read More

বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে পণ্য দেওয়া হবে:আমান উল্লাহ

ষ্টাফ রিপোর্টার,১৭ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : বিএনপি ক্ষমতায় গেলে অসহায় ও অসচ্ছল নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। দুপুরের সাভারের ভাকুর্তার বটতলা এলাকায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়া ছিল ঐক্যের আহ্বায়ক তিনি দেশের মানুষের ভাগ্য বিনির্মাণে অনেক উন্নয়ন করেছেন বলেও মন্তব্য করেন তিনি। এসময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ আরো…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার,১৬ জানুয়ারি২০২৬(বিবিনিউজ):বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারী শুক্রবার বিকেলে সাভার পৌর এলাকার রাজাসন স্কুল মাঠে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করেন সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, সাভার পৌরসভার বয়স ৩৪ বছর হলেও এতদিনে পৌরবাসীর যে নাগরিক সুযোগ-সুবিধা…

Read More

সাভারে দিয়ামনি ই কমিউনিকশনের উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১৬ জানুয়ারি২০২৬(বিবিনিউজ): দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে ঢাকার সাভারের থানা রোডে মামুন পার্টি প্যালেস এন্ড কমিউনিটি সেন্টারের ক্যাম্পাসে ২৫ জন নারী উদ্যোক্তা নিয়ে স্টল ফ্রী মেলা উদ্বোধন উপলক্ষে সভা, ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনী আলোচনা সভায় দিয়ামনি-ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন “নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ,”হাল ছেড়োনা বন্ধুর” প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন,বাংলাদেশ হাইকোর্ট এর বিশিষ্ট আইনজীবি এ্যাড: নার্গিস আহমেদ সেতু,সাভারের মডারেটর মুক্তা খন্দকার, সংগঠনের সাধারন সম্পাদক সেলিম মাহমুদ মামুন পার্টি সেন্টারের স্বত্তাধ্কারী আবদুল্লাহ…

Read More

ডাচ-বাংলা ব্যাংকের ঢাকা,গাজীপুর,সাভার ও মানিকগঞ্জের সকল এজেন্ট মালিকগণদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার ,১৫ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : ডাচ-বাংলা ব্যাংক পিএলসির ঢাকা,গাজীপুর,সাভার ও মানিকগঞ্জের এরিয়া অফিস, মাষ্টার এজেন্ট এবং এজেন্ট মালিকগনদের নিয়ে এক যৌথ বিজনেস রিভিউ মিটিং ও বার্ষিক বনভোজনের আয়োজন করেছেন। যা মিলন মেলা পরিনত হয়েছিল। গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রার পাশে সোহাগ পল্লী রির্সোটে ঢাকা ডিভিশন ২ এর উদ্দোগে দিন ব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয় । ঢাকা ডিভিশন-২ এর অধীনে থাকা এরিয়া অফিসের কর্মকর্তা,ঢাকা,গাজীপুর,সাভার ও মানিকগঞ্জের মাদার এজেন্ট এবং এজেন্ট মালিকগনদের নিয়ে এক যৌথ বিজনেস রিভিউ মিটিং ও বার্ষিক বনভোজনের দিন ব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী মিলন মেলার…

Read More