ষ্টাফ রিপোর্টার,১৯ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হলো প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। ২দিন ব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হল রুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর পক্ষ থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান ।

নির্বাচনকালীন গণমাধ্যমকর্মীদের রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, রিপোর্টিংয়ে সাংবাদিকদের করনীয়,বর্জনীয়, সরকারী আদেশ,আইন,অধ্যাদেশ, সাংবাদিকতার নীতিমালা ও আইন ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এতে আরো বক্তব্য রাখেন,পিআইবির প্রশিক্ষক মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেবেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সভাপতি মেহেদী মামুন ও প্রেস ইনস্টিটিউটের প্রকাশনা বিভাগের প্রধান সাহেলা আক্তার । গতকাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান।
প্রশিক্ষণে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত ৫০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
