ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক : নতুন অধ্যাদেশ জারি

২৯ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও সুসংহত করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মালিকানা নিশ্চিত করতে ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে অন্তর্বর্তী সরকার। নতুন এই আইনের ফলে এখন থেকে ক্ষুদ্রঋণ গ্রহীতারা কেবল গ্রাহক হিসেবেই নয়, বরং ব্যাংকের মালিক হিসেবেও অংশীদারিত্ব পাবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে গতকাল এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানান। নতুন অধ্যাদেশ বলে দেশে ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনে গঠিত হবে ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক’, যার অন্তত ৬০…

Read More

তারেক রহমান রাজশাহীতে

২৯জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকা থেকে এসেছেন ভ্যানচালক মো. গোলাপ (৪৫)। তাঁর সঙ্গে আছে পঞ্চম শ্রেণিপড়ুয়া ছেলে আবীর। বাবার হাতে একটি প্লাস্টিকের ধানের শীষ আর ছেলের হাতে পতাকা। মাঠের উত্তরের গেট দিয়ে স্রোতের মতো মিছিল ঢুকছে জনসভা মাঠে। প্রতিটি মিছিলকে ধানের শীষ আর পতাকা নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই বাবা-ছেলে। দলে এই ভ্যানচালকের কোনো পদ নেই। তারেক রহমান আসবেন, তাই সকাল থেকে ছেলেকে নিয়ে মনের আনন্দে তিনি এই কাজ করছেন। রাজশাহীতে দীর্ঘ ২২ বছর পর দলের চেয়ারম্যান হয়ে তারেক রহমান আসছেন নির্বাচনী জনসভায়। এর আগে এসেছিলেন দলের…

Read More

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

২৯ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান। তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। গতকাল বুধবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাতে ইউএনএইচসিআরের প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে সহায়তা কার্যক্রমে ‘নাটকীয়ভাবে অর্থায়ন কমে যাওয়ার’ বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি শিবিরগুলোতে…

Read More

প্রযুক্তিগত অগ্রগতি বাড়িয়ে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে হবে : প্রধান উপদেষ্টা

২৮ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে দেশে প্রযুক্তিগত অগ্রগতি জোরদারের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আগামী পৃথিবী মৌলিকভাবে ভিন্ন হবে। আজ যা আমরা কল্পনাও করতে পারছি না, সেটাই বাস্তবতায় পরিণত হবে। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। এই বৈশ্বিক গতির সঙ্গে যদি আমরা নিজেদের গতি বাড়াতে ও সামঞ্জস্য…

Read More

মায়েদের গায়ে হাত দিলে বসে থাকব না: জামায়াতের আমির

২৮ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :জামায়াতে ইসলামীর নারী কর্মী–সমর্থকদের ওপর দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে অভিযোগ করে দলটির আমির শফিকুর রহমান বলেন, যাঁরা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন; ক্ষমা চান। আল্লাহ মাফ করে দেবেন। অন্যথায় জামায়াত নেতা–কর্মীরা বসে থাকবে না হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশা আল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকব না।’ আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। মণিপুর…

Read More

জাবির পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের একটি বাসায় ভয়াবহ অগ্নিকান্ড ,দগ্ধ ৪

ষ্টাফ রিপোর্টার,২৮ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের একটি বাসার দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে জাবির দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, জাবির নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর এবং রাহাত। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাকসুর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি জানান, বাসাটিতে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে রনি তার সঙ্গী হাসিনুরকে সঙ্গে নিয়ে সেখানে…

Read More

ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,২৮ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ইউনিভার্সিটির অডিটরিয়ামে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। ১৩তম সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪,০২০ শিক্ষার্থীর অংশগ্রহণ করেন। এসময় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী পাঁচ স্নাতককে দেয়া হয় চ্যান্সেলর্স গোল্ড মেডেল, চার স্নাতককে দেয়া হয় চেয়ারম্যান গোল্ড মেডেল এবং তিন জন স্নাতককে দেয়া হয় ভাইস-চ্যান্সেলর্স গোল্ড মেডেল। মোট গ্র্যাজুয়েটদের মধ্যে ৩,৩৯১ জন স্নাতক এবং ৬২৯ জন স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)…

Read More

উৎসব মূখর পরিবেশে নির্বাচনের প্রচারনা শুরু করেছেন:প্রধান উপদেষ্টার প্রেস সচিব

স্টাফ রিপোর্টার,২৫ জানুয়ারি(২০২৫):সারা দেশে উৎসব মূখর পরিবেশে নির্বাচনের প্রচারনা শুরু হয়েছে। দেশের মানুষ ১২ ফ্রেরুয়ারী ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন। সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে । গণভোটের ক্ষেত্রে আমরা হ্যাঁ ভোট প্রদানের জন্য বলছি। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না; নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা।। টাকা লুটপাট ও মানুষ গুম হবে না। ঢাকার ধামরাইয়ের সানোরার বাটুলিয়ার বুচাই চাঁন পাগলের মাজার জিয়ারত ও পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ।নির্বাচন কমিশন…

Read More

সাভার,আশুলিয়ায় চাঁদাবাজি,মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন প্রতিশ্রুতি দিচ্ছেন গণঅধিকার পরিষদের প্রার্থী

স্টাফ রিপোর্টার,২৫ জানুয়ারি(২০২৫): উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে সাভার ও আশুলিয়ায় ঢাকা ১৯ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এড. শেখ শওকত হোসেন ফরহাদ প্রতিদিন গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। সাভার পৌর এলাকার উলাইল বাজার ও থানা রোডে পৃথক পৃখক ভাবে মত বিনিময় সভা ও লিফলেট বিতরণ করে মানুষের দ্বারে দ্বারে তিনি ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন। এ সময় তিনি নির্বাচিত হলে সাভার,আশুলিয়ায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন ,শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং গ্রামীন অবকাঠাতে ব্যাপক উন্নয়ন করবেন বলে ভোটারদের কাছে প্রতিশ্রুতি দেন। নিবার্চন কমিশন পক্ষপাত করে যাচ্ছে…

Read More

মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ: প্রেস সচিব

২৩ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ, পীর-আউলিয়াদের দেশ। এ দেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে তাঁদের হাত ধরে। মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ। কারও পছন্দ না হলে তিনি সেখানে না আসতে পারেন, কিন্তু আঘাত বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ আজ শুক্রবার সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শফিকুল আলম। এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন। এ সময় তিনি জানান, মাজার ভাঙচুরের ঘটনায় সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। শফিকুল আলম…

Read More