৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, গত ১৮ মাস গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। তারপরও বারবার মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ে ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে। প্রেস সচিব জানান, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে হওয়া কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা…
Read MoreCategory: সারাদেশ
জীবন দেবো তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো:সাভারে নাহিদ ইসলাম
শেখ এ কে আজাদ,সাভার,৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা দিল্লী থেকে নয় এবং এদেশের জনগণই সব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে ঢাকার সাভারে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম এসময় আরও বলেন,দিল্লীর তাবেদারী যারা করে এসেছে নতুন করে যারা দিল্লীর তাবেদারি করতে চায় তাদের রাজনীতি আর বাংলাদেশে কখনোই প্রতিষ্ঠিত হবে না, আমরা জীবন দিয়েছি আবারও জীবন দেবো তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো, শহীদ ওসমান…
Read Moreএকুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল
৫ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদকের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি সংগীত দলের নাম ঘোষণা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ তালিকায় প্রথমবারের মতো কোনো রক ব্যান্ড স্থান পেল। এ বছর একুশে পদক পাচ্ছেন—ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র), অধ্যাপক মো. আব্দুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), আইয়ুব বাচ্চু (সংগীত), অর্থি আহমেদ (নৃত্য), ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা), শফিক রেহমান (সাংবাদিকতা), অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা) এবং তেজস হালদার যস (ভাস্কর্য)। এছাড়া এ বছর একুশে পদক পাচ্ছে জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেইজ। আজ বৃহস্পতিবার বিকেলে…
Read Moreগণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব, সভাপতি নিরব সম্পাদক তাহমিদ
স্টাফ রিপোর্টার, ৫ ফেব্রুয়ারি,২০২৬(বিবিনিউজ):সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাহমিদ হাসান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদি এই কমিটি ঘোষণা দেওয়া হয়। ১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহিদুজ্জামান সিয়াম, অর্থ সম্পাদক মো: রাজিউল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মবিনুল ইসলাম রাশা, দপ্তর সম্পাদক সানজিদা খানম ঊর্মি, ক্রীড়া সম্পাদক জান্নাতুল লামিশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবাই ইসলাম চয়ন, কার্যনির্বাহী সদস্য শামিম রেজা ও শরীফুল ইসলাম…
Read Moreধামরাইয়ের রোয়াইলে মসজিদ-মাদ্রাসার ইমামদের ফ্রি ইসলামী বই বিতরণ
স্টাফ রিপোর্টার,০৫ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ের রোয়াইলে মসজিদ-মাদ্রাসার ইমামদের মাঝে অনুষ্ঠানিক ভাবে ফ্রি ইসলামী বই বিতরণ করা হয়েছে। সম্প্রতি এ কোর-আন ও সুন্নতের উপর ইসলামী ফ্রি বই বিতরণ করেন সাভারের অনেষ্ট ক্লোথিং এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক এবং রোয়াইল ইউপির সাবেক মেম্বার ফরহাদ হোসেনের পুত্র সেলিম মিয়া। এ ছাড়া ইতি পূর্বে তিনি ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের জন্য অনুষ্ঠানিক ভাবে বিপুল সংখ্যক কম্বল বিতরণ করেছেন। ধামরাই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়েছে।মোঃ সেলিম মিয়া বলেন, তার এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং এলাকার বিত্তবান ব্যক্তিদের আহবান করছি তারা যেন,…
Read More১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবেই:সাভারে স্বরাষ্ট্র উপদেষ্টা
৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার বিকেলে ঢাকা সাভারের তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজ মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে,সাভার উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটস উদ্যোগে মক ভোটিং কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন,যারা নির্বাচন নিয়ে দ্বিধায় আছে তারা অল্প লোক তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে দ্বিধার কথা বলছেন তাদের সাহস…
Read Moreত্রয়োদশ জাতীয় নির্বাচনে সাভার উপজেলায় সহিংসতা ঠেকাতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সাভারে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজ মাঠে মক ভোটকেন্দ্রে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় জানানো হয়, নির্বাচনের দিন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বাহিনীর সদস্যরা। সাভার উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের আয়োজনে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা এ মহড়ায় অংশ নেন। মহড়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টা,…
Read More১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
২ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ সোমবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি জানান, আজ বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬৪ হাজার ২২৫…
Read More১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পত্রটি ভুয়া: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পত্রটিকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে গত ২৭ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার। এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে ইস্যু করা ওই তথাকথিত পত্রটি সঠিক নয়। মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের স্বাক্ষর সংবলিত একটি পত্র (স্মারক নম্বর: ০৩.০৬.২৬৯০.০৬৮.২৫.০০৩.২৬-৫৬) সামাজিক…
Read Moreনির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ
৩০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ…
Read More