ষ্টাফ রিপোর্টার,১৩ মে, ২০২৬ (বিবিনিউজ) : ছানোয়ার হোসেন শামিম, ঢাকার সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের ‘সাভার ডেইরীফার্ম ওয়ার্কসম্যান ইউনিয়ন’-এর দ্বি-বার্ষিক নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধান নির্বাচন কমিশনার মোঃ রকিবুজ্জামান জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৮৩ জন। ১১টি পদের মধ্যে ৯টি পদে প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন বাকি সভাপতি এবং সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক এই দুটি পদে চার প্রার্থীর…
Read MoreCategory: সারাদেশ
জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
১২ মে, ২০২৬ (বিবিনিউজ) : জাতি গঠন এবং দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী, যাতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে তাদের বিশ্ববিদ্যালয়ের আসন সংকট, হলে আবাসন সমস্যা, লাইব্রেরিতে আসন সংকটসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।…
Read Moreড্যাফোডিলে ৫ হাজার নবীন শিক্ষার্থীকে বরণ
স্টাফ রিপোর্টার,১১ মে, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভারের আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রায় ৫ হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই আনুষ্ঠানিক শিক্ষাজীবনের সূচনা হয়।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ: অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের…
Read Moreসাভারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন আমান উল্লাহ
স্টাফ রিপোর্টার,১১ মে, ২০২৬ (বিবিনিউজ) : মাদকমুক্ত সমাজ গঠন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।রোববার বিকেলে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নবনির্মিত রাস্তার উদ্বোধন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৃথক পৃখত পথসভায় একাদিকবার তিনি এ মন্তব্য করেন।এ সময় আমান উল্লাহ আমান বলেন, “তেঁতুলঝোড়াসহ কোন এলাকায় কোনো মাদক ও সন্ত্রাসবাদের স্থান হবে না। এই এলাকার মানুষ শান্তিতে বসবাস করবে। কোনো প্রকার চাঁদাবাজি বরদাশত করা হবে না। কেউ অন্যায় করলে তাকে দ্রুত আইনের আওতায় এনে…
Read Moreজনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মে, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরী হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, তবে সেখানেই পুলিশের সাফল্য। পুলিশের সাফল্য মানে এটি…
Read Moreজাবিতে ছাত্রদলের উদ্যোগে চালু হলো লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম
৭মে, ২০২৬ (বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে বাসের এই লাইভ ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন মাফরুহী সাত্তার, প্রক্টর এ কে এম রাশিদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলামসহ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য শাকিল সরদারের উদ্যোগে ও আইট্র্যাকারবিডি কোম্পানির সহায়তায় এই প্রযুক্তি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে পাইলট…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,সাভার,৪ মে, ২০২৬ (বিবিনিউজ ): বর্তমানে যে সাংবাদিকরা কারাগারে রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকার অভিযোগ এনেছে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচিত্র উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন,মুলত ফ্যাসিবাদ আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপর অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগীতা করার অভিযোগ কোন কোন সাংবাদিকদের বিরুদ্ধে রয়েছে,আবার অনেক সাংবাদিক স্বাধীন ভাবে সাংবাদিকতা করার চেষ্টা করেছেন তাই এই সরকারের সাথে তাদের কোন সম্পর্ক নাই,…
Read Moreবিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
৪ মে, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। তিনি একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,…
Read Moreজনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী
৩ মে, ২০২৬ (বিবিনিউজ ):জনপ্রশাসনের প্রতিটি পদই সরকারের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। তিনি বলেন, ‘শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিং এর জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সাময়িকভাবে হয়তো লাভবান হবেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’ তিনি আরো বলেন, ‘সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই দুর্নীতি পরায়ণতা ও অপেশাদারীত্বের অন্যতম কারণ।’ প্রধানমন্ত্রী বলেন, ‘তাই আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন। দেশের যে কোনো…
Read Moreসিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২ মে, ২০২৬ (বিবিনিউজ) : বাবা শহীদ প্রেডিসেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা ১টা ২০ মিনিটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে কোদাল হাতে নিয়ে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন। সিলেট শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাশিপুর ইউনিয়নের এই বাসিয়া নদী সুরমা নদীর সঙ্গে সংযুক্ত। পুনঃখনন কাজের উদ্বোধনে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই যে বাসিয়ায় যে নদীটা আছে, এখানে যে খালটা- এটা সেই ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। তারপরে…
Read More