শেখ এ কে আজাদ,সাভার,১৭ মে, ২০২৬ (বিবিনিউজ) : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর বা আরোপের প্রস্তাব পুনর্বিবেচনা ও তা প্রত্যাহারের দাবিতে ঢাকার সাভারের মহাসড়কে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ মোটরসাইকেল ব্যবহারকারীরা।আজ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা ইউটার্ন সংলগ্ন শহীদ ইয়ামিন চত্বরে ‘সকল বাইকারের’ ব্যানারে এই মানব বন্ধনের আয়োজন করা হয়। এতে সাভার ও এর আশেপাশের অঞ্চলের বিপুল সংখ্যক ক্ষুব্ধ ও উদ্বিগ্ন মোটর সাইকেল মালিক ও চালক অংশ নেন। এ সময় আন্দোলনরত বাইকারদের হাতে”বাইক থামালে শুধু মানুষ থামে না, থেমে যায় কাজের গতি”, “আয়কর সীমার নিচে…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভার দলিল লেখক সমিতি নির্বাচন: কোষাধ্যক্ষ পদে লড়ছেন কবির হোসেন
শেখ এ কে আজাদ,সাভার,১৭ মে, ২০২৬ (বিবিনিউজ) :সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন-২০২৬ এ কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ কবির হোসেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আবু জাফর। ২৬৮ জন ভোটারের এই নির্বাচনে কোষাধ্যক্ষ পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমিতির আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব এই পদের। মোঃ কবির হোসেন সাভার-আশুলিয়া এলাকায় পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে দলিল লেখক পেশায় যুক্ত থেকে তিনি দলিল লেখকদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নির্বাচিত হলে সমিতির আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সদস্যদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ভোটারদের প্রত্যাশা,…
Read Moreসাভার দলিল লেখক সমিতি নির্বাচন: কার্যকরী সদস্য পদে লড়ছেন সুকুমার সাহা কমল
শেখ এ কে আজাদ,সাভার,১৭ মে, ২০২৬ (বিবিনিউজ) : আসন্ন সাভার দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ এ কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন সুকুমার সাহা কমল। সমিতির সার্বিক উন্নয়ন ও সেবা করার প্রতিশ্রুতি নিয়ে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তিনি সদস্যদের উদ্দেশে বলেছেন, “আপনার মূল্যবান ভোট দিয়ে সমিতির সার্বিক উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন।” এই প্রচারণা চালাচ্ছে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সকল সম্মানিত সদস্যবৃন্দ। উল্লেখ্য, সমিতির ভোটগ্রহণ আগামী ১৯ মে ২০২৬ তারিখে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
Read Moreসাভার দলিল লেখক সমিতি নির্বাচন: সভাপতি পদে ব্যাপক প্রচারনায় আফছার উদ্দিন
শেখ এ কে আজাদ,সাভার,১৬ মে, ২০২৬ (বিবিনিউজ) : সাভার দলিল লেখক কল্যান সমিতি নির্বাচন-২০২৬ এ সভাপতি পদে ব্যাপক গনসংযোগ করছেন মোঃ আফছার উদ্দিন। দীর্ঘদিনের পরিচিতি ও সংগঠনিক অভিজ্ঞতার কারণে তিনি ভোটারদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। মোঃ আফছার উদ্দিন ১৯৭৮ সাল থেকে দলিল লেখকের কাজের সাথে যুক্ত। ১৯৮৪ সাল থেকে সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক হিসেবে সাভার ও আশুলিয়া এলাকায় সুনামের সাথে কাজ করছেন। ১১৯০ সাল থেকে তিনি সাভার দলিল লেখক কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক পদে বারবার নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে তিনবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে দলিল লেখকদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন।…
Read Moreকোরবানির ঈদে পশুর সংকট হবে না: সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,১৪ মে, ২০২৬ (বিবিনিউজ) : আসন্ন কোরবানির ঈদে দেশে পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লেকে মাছের পোনা অবমুক্তকরণ এবং সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন,”বাংলাদেশ বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খামারিরা এখন আধুনিক পদ্ধতিতে পশু লালন-পালন করছেন। এবারের ঈদে প্রায় এক কোটি গরু, মহিষ ও ভেড়া কোরবানি হতে পারে। দেশের বাইরে থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই।”ভারত থেকে অবৈধ পথে গরু আসা রোধে সরকার অত্যন্ত সজাগ রয়েছে…
Read Moreধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন জাবির শিক্ষার্থীরা
১৪ মে, ২০২৬:বিবিনিউজ): ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে মিছিলটি বের হয়ছবি: প্রথম আলোজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার না হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পদত্যাগ এবং ক্লাস বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে আলোচনা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা এ কথা জানান। এর আগে রাত সাড়ে ১০টার…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা
১৩ মে, ২০২৬ (বিবিনিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতের বেলা এক ছাত্রীকে সড়ক থেকে টেনেহিঁচড়ে ঝোপে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ক্যাম্পাসের ভেতরে একটি সড়কে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এ ঘটনায় আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল…
Read Moreসাভার ডেইরীফার্ম ওয়ার্কসম্যান ইউনিয়নের নির্বাচন আগামীকাল ,২ পদের লড়াইয়ে ৪ প্রার্থী, কমিশনার ৭ জন
ষ্টাফ রিপোর্টার,১৩ মে, ২০২৬ (বিবিনিউজ) : ছানোয়ার হোসেন শামিম, ঢাকার সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের ‘সাভার ডেইরীফার্ম ওয়ার্কসম্যান ইউনিয়ন’-এর দ্বি-বার্ষিক নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধান নির্বাচন কমিশনার মোঃ রকিবুজ্জামান জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৮৩ জন। ১১টি পদের মধ্যে ৯টি পদে প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন বাকি সভাপতি এবং সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক এই দুটি পদে চার প্রার্থীর…
Read Moreসাভারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন আমান উল্লাহ
স্টাফ রিপোর্টার,১১ মে, ২০২৬ (বিবিনিউজ) : মাদকমুক্ত সমাজ গঠন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।রোববার বিকেলে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নবনির্মিত রাস্তার উদ্বোধন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৃথক পৃখত পথসভায় একাদিকবার তিনি এ মন্তব্য করেন।এ সময় আমান উল্লাহ আমান বলেন, “তেঁতুলঝোড়াসহ কোন এলাকায় কোনো মাদক ও সন্ত্রাসবাদের স্থান হবে না। এই এলাকার মানুষ শান্তিতে বসবাস করবে। কোনো প্রকার চাঁদাবাজি বরদাশত করা হবে না। কেউ অন্যায় করলে তাকে দ্রুত আইনের আওতায় এনে…
Read Moreসাভারে স্মরণ সভায় ৫ এমপি
৭মে, ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার সাভার পৌর বিএনপি’র প্রয়াত সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সুলতানা আহাম্মেদ এমপি, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন । এসময়…
Read More