২৭ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):কুমিল্লা চৌদ্দগ্রামে আসন্ন ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ৮নং মুন্সিরহাট ইউনিয়ন থেকে একই পরিবারের চার ভাই চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলম আওয়ামী লীগ মনোনীত দুই দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। এছাড়া তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এবারের নির্বাচনে ১৩ জন প্রার্থী থাকলেও তারমধ্যে তিন জনই তার আপন সহদর। এ নিয়ে এলাকায় চলছে আলোচনার ঝড়। চেয়ারম্যান মাহফুজের বাকি তিন ভাই হচ্ছেন মিজানুর রহমান খোকা, আরিফুর রহমান এবং সাইফুল ইসলাম। তারা বিশভাগ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। চেয়ারম্যান মাহফুজ ৮নং…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করলেন প্রভাষক আওলাদ হোসেন
স্টাফ রিপোর্টার(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামের বাসিন্দা ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রভাষক মো. আওলাদ হোসেন দীর্ঘ ২৮ বছর অপেক্ষার পর প্রয়াত পিতার স্বপ্ন পূরণ করেছেন। এবারের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার পিতার স্বপ্ন পূরণ করলেন। উপজেলায় অনুষ্ঠিত ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে সর্বাধিক ভোট পেয়ে তিনি চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৫১ ভোট আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মো. আজাহার আলী পেয়েছেন মাত্র ৫ হাজার ১৩৬…
Read Moreসাভারে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা
১৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার চেষ্টা চালিয়ে নিজের শরীরেও গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী মোর্শেদ মিয়া। এ ঘটনায় মোর্শেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হামিদ জানান, সকাল ৯ টার দিকে আশুলিয়ার জিরানী এলাকার আফজাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে পারিবারিক কলহের জের ও পরকীয়া সন্দেহ থেকে স্বামী মোর্শেদ মিয়া ধান কাটার কাচি দিয়ে স্ত্রীকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে মোর্শেদ নিজের শরীরে গরম পানি…
Read Moreসাভারে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে মারধর
১৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):সাভারে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হাতুড়ি পেটাসাভারে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হাতুড়ি পেটা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা করে হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শ্যামলাসী গ্রামে নিজ অফিসে বসে ছিলেন ভাকুর্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ভাকুর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী…
Read Moreধামরাইয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
১৪ নভেম্বর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গাবতলী থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে পৌছলে ওভারটেক করার সময় ঢাকাগামী রাফসান ক্লাসিক পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে…
Read Moreশিশুটিকে যে কারণে বাস থেকে ফেলে হত্যা
১৩ নভেম্বর ২০২১(বিবিনিউজ):শিশু মরিয়ম আক্তারের বয়স মাত্র ১০। করতো ভিক্ষাবৃত্তি। বিভিন্ন বাসে উঠে চাইতো অর্থ সহায়তা। এই শিশুর লাশ গত ৯ নভেম্বর পড়েছিল রাজধানীর যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে। এরপর থেকে শুরু হয় জল্পনা। কীভাবে শিশুটি লাশ এলো। তার রক্তাক্ত শরীর দেখে পুলিশ ধারণা করেছিল, সড়ক দুর্ঘটনার। তবে কোন বাসের নিচে পড়ে সে মারা গেছে, তা জানা যাচ্ছিল না। শুরু হয় অনুসন্ধান। ৫০টির বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও কোনো ফুটেজ না পাওয়ায় ঘাতক চালক ও হেলপারকে শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম-নজরদারি আরও বাড়ানো হয়। এরপরই পৃথক অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাতে…
Read Moreচট্টগ্রামে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা!
১৩ নভেম্বর ২০২১ (বিবিনিউজ ) : ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই যাত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গাড়ির চালক মো. হাসান ও হেলপার মো. আশরাফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুলভ বলেন, তর্কাতর্কির জেরে শুক্রবার রাতে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠার পর চালক-হেলপারকে থানায় আনা হয়েছে। তাদেরকে…
Read Moreঝালকাঠিতে ৮ লাখ লিটার ডিজেল নিয়ে জাহাজ বিস্ফোরণ
১২ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া অগ্নিদগ্ধ হয়েছেন ৭ জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহাজের সুকানি মো: কামরুল ইসলাম ও রিপন। আহত শ্রমিকরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামে একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করে রাখে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত জাহাজে…
Read Moreধামরাই নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২
স্টাফ রিপোর্টার,১২ নভেম্বর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় পৃথক দুটি স্থানে দুইজন নিহত হয়েছে । এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় ধামরাই থানা পুলিশ সুজন নামে ১ জনকে আটক করছে।বৃহস্পতিবার (১১নভেম্বর) দিনগত রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের বড়াকৈর গ্রামে নির্বাচনী পরবর্তী সহিংসতা জেরে রিফাত রেজওয়ান রাতুল (৩৫) নামে একজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।অপরদিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নে জয়-পরাজয়কে কেন্দ্র করে কুরঙ্গী গ্রামে নসুর উদ্দিন (৮৫) একজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার…
Read Moreসাভারে নানা আয়োজনে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার,১২ নভেম্বর ২০২১(বিবিনিউজ): নানা আয়োজনে সাভারে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকালে সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ এর নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালি শেষে সাভার বাজার বাসষ্ট্যান্ডে কেক কাটা হয়। এতে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজী,জাহিদুল ইসলাম সবুজসহ আরো অনেকে। এদিকে একই স্থানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি করেছেন যুবলীগ নেতা দেওয়ান রাজু আহমেদ।
Read More