জামালপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর ৯টি প্রচার কেন্দ্র ভাংচুর

৯ নভেম্বর ২০২১(বিবিনিউজ):জামালপুর সদরের ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতায় রূপ নিচ্ছে। গতরাতে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলম আলীর নৌকা প্রতীকের ৪টি প্রচার কেন্দ্রে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরাদ উদ্দিনের মোটর সাইকেল পুড়ে দেওয়া হয়েছে। প্রচার কেন্দ্রে হামলা ভাংচুরের সময় আওয়ামী লীগ প্রার্থীর ৫ সমর্থক আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।একই সময় ওই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লিটনের অটোরিকশা প্রতীকের ৬টি প্রচার কেন্দ্র ভাংচুরের ঘটনা ঘটে।এসব…

Read More

মসজিদের সিন্দুকে ৩ কোটির বেশি টাকা, সোনা ও হীরা

৭ নভেম্বর ২০২১ (বিবিনিউজ ) :কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সিন্দুক খুলে রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেছে। কিছু সোনা ও হীরাও পাওয়া গেছে। শনিবার বিকেলে গণনা শেষে ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া যায়। ৪ মাস ১৭ দিনে মসজিদের ৮টি সিন্দুকে এসব টাকা জমা হয়। এর আগে গত ১৯ জুন দানের সিন্দুক খোলা হয়েছিল। তখন ২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ টাকা পাওয়া যায়। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারজানা খানম বলেন, শনিবার সকাল ৯টায় মসজিদের ৮টি দান সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে ১২টি বস্তায় টাকা ভরা…

Read More

মাদক প্রতিরোধে এসডিআইয়ের সামাজিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার(বিবিনিউজ):সম্প্রতি ধামরাইয়ে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিইয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সূতিপাড়া এফটিসিতে সামাজিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন বিষয়ক আলোচনা ,মুক্তিযোদ্ধা সংসদ (ধামরাই কমান্ড) অফিসের জন্য রিভলভিং চেয়ার উপহার,বিশ্বব্যাংক ও পিকেএসএফের সহায়তায় এসডিআই বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর ৪০ উদ্যোক্তা সদস্যকে পরিবেশসম্মত গোয়ালঘর সংস্কারের জন্য ১৪ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং কিশোর কিশোরী ক্লাবে খেলার সরঞ্জাম দেওয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। বিশেষ অতিথি ধামরাই থানার ওসি আতিকুর রহমান…

Read More

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৩০ অক্টোবর২০২১(বিবিনিউজ):সাভারে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আয়োজনে এ সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবউল হক মজুমদার। সাইবার হ্যাকিং এর হাত থেকে কিভাবে সাইবার রোধ করা হয় সে বিষয়ে দিন ব্যাপি শিক্ষার্থীদের দক্ষ ভাবে গড়ে তোলার জন্য এই সিকিউরিটি কর্মশালার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠিত এসময় উপস্থিত ছিলেন,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খাঁন,বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার একে এম ফজলুল হক,আই স্যাকার ঢাকা চ্যাপটারের প্রশিক্ষক ইমতিয়াজ…

Read More

বানরের জন্য মাসিক বরাদ্দ ৩০ হাজার টাকা

২৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে শতবছর ধরে বসবাস করে আসছে ঐতিহ্যবাহী বানরের পাল। তবে দীর্ঘদিন ধরেই সরকারি-বেসরকারি কোন উদ্যোগ ছিলো না তাদের দেখভালের জন্য। এজন্য চরম খাদ্য সংকটে ছিলো প্রাণিগুলো। অবশেষে দুঃখ ঘুচেছে বানরের। প্রাণীগুলির জীবন রক্ষায় মাসিক ৩০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আর এ জন্য উপজেলার রাজস্ব খাত থেকে এক বছরের জন্য ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব তথ্য জানিয়েছেন ধামরাইয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী৷ এর আগে গত ২৮ সেপ্টেম্বর ‘প্রকৃতভাবে বিদ্যমান বানর রক্ষায় অর্থ ব্যয়ের অনুমোদন’ বিষয়ের উপর স্থানীয় সরকার,…

Read More

সাভারের আশুলিয়ায় ৫শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার,২৬ অক্টোবর ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে নেয়া প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সোমবার (২৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে আশুলিয়ার আড়াগাঁও, জওহরচন্দ্রা ও কাঠগড়া আমতলা এলাকায়র এসকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় দুই কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, সোমবার…

Read More

সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেনকে পুনর্বহাল

স্টাফ রিপোর্টার,২৬ অক্টোবর ২০২১(বিবিনিউজ):হাইকোর্টের নির্দেশে ঢাকা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার মডেল কলেজে প্রতিষ্ঠাকালীন সময় থেকে দায়িত্ব পালন করা তৌহিদ হোসেনকে দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে। এঘটনায় ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের এক অংশের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজটিতে পুলিশ মোতায়েন রয়েছে।সোমবার ভুল তথ্যের উপর ভিত্তি শিক্ষা বোর্ডের দেয়া একটি নির্দেশনার ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। আদালতের এমন আদেশের পর কলেজের অধ্যক্ষ হিসেবে তৌহিদ হোসেন পুনরায় তার দায়িত্ব ফিরে পেলেন।এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ হোসাইনের সকল কার্যক্রম আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।শিক্ষকদের এক অংশ…

Read More

অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

২৩ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): ঢাকার সাভার ও আশুলিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারে দুই থেকে তিনশ’ এবং প্রতি ৩০ কেজি সিলিন্ডারে নয়শ’ থেকে এক হাজার টাকা করে বেশি গুণতে হচ্ছে গ্রাহকদের। এতে অনেক ক্রেতা হতাশা প্রকাশ করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সবচেয়ে প্রয়োজনীয় এই এলপি গ্যাসের মূল্য এখন লাগামহীন। সাভার ও আশুলিয়ার প্রতিটি পাড়া-মহল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। এ বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবনে নেই অগ্নিনির্বাপক যন্ত্র

২৩ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):দেশের একমাত্র আবাসিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকাংশ হলে নেই অগ্নিনির্বাপক যন্ত্র। আগুন সচেতনতায় প্রশাসনের অবহেলা এ জন্য দায়ী বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন কোয়ার্টারে অবস্থানরত শিক্ষক ও কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, নতুন রেজিস্ট্রার ভবন ও হলে নেই কোনো অগ্নিনির্বাপক যন্ত্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন কোয়ার্টারে অবস্থানরত শিক্ষক ও কর্মকর্তাদের অভিযোগ, আগুন সচেতনতায় প্রসাশনের অবহেলা এ জন্য দায়ী। বিশ্ববিদ্যালয়ের হল, গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, নতুন রেজিস্ট্রার ভবন, ক্যাফেটেরিয়া, ব্যাচেলর কোয়ার্টারসহ প্রায় সব কোয়ার্টারেই নেই অগ্নিনির্বাপক যন্ত্র, এমন তথ্য নিশ্চিত করেছেন…

Read More

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে গরু ও স্বর্ণালঙ্কার লুট

২১ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): ঢাকার আশুলিয়ায় ভুয়া পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ও স্বর্ণালঙ্কার লুট করেছে একদল ডাকাত। বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার ধলপুর এলাকায় রশিদ শিকদারের ভাড়া বাড়ির বাসিন্দা শের আলীর টিনসেড ঘরে এই ঘটনা ঘটে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি গরু ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী শের আলী বলেন, বুধবার রাত সাড়ে তিনটার দিকে পুলিশ পরিচয়ে ৫/৬ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে। আমাকে ও আমার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে ফেলে। এসময় স্ত্রী চিৎকার করতে গেলে তারা গুলি করে মেরে…

Read More