জামালপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর ৯টি প্রচার কেন্দ্র ভাংচুর

৯ নভেম্বর ২০২১(বিবিনিউজ):জামালপুর সদরের ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতায় রূপ নিচ্ছে। গতরাতে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলম আলীর নৌকা প্রতীকের ৪টি প্রচার কেন্দ্রে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরাদ উদ্দিনের মোটর সাইকেল পুড়ে দেওয়া হয়েছে। প্রচার কেন্দ্রে হামলা ভাংচুরের সময় আওয়ামী লীগ প্রার্থীর ৫ সমর্থক আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময় ওই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লিটনের অটোরিকশা প্রতীকের ৬টি প্রচার কেন্দ্র ভাংচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার জন্য উভয় চেয়ারম্যান প্রার্থী একে অপরকে দায়ী করেছেন।
প্রচার কেন্দ্র ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় শরিফপুর ইউনিয়নে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Related posts

Leave a Comment