মানুষকে শান্তিতে থাকতে দিন, লড়াই আমার সঙ্গে করুন: মাশরাফি

১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ):নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিক্রিয়ায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমাকে ভোগানোর জন্য দয়া করে সাধারণ ও অসহায় মানুষদের আর ক্ষতি করবেন না। মানুষকে শান্তিতে থাকতে দিন, লড়াই আমার সঙ্গে করুন।’ রোববার রাত ১০টার দিকে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আপনারা সব তো করলেন। এবার আপনাদের কাছে একটা অনুরোধ, পেছন থেকে আঘাত করতে করতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন। তো আসুন, সামনে থেকে আঘাত করুন। আমার সঙ্গে সরাসরি লড়াই করুন। আমি সাধুবাদ জানাব।’ লোহাগড়ার…

Read More

সাভারে একটি হাসপাতালে লিফটে আটকা পড়ে আহত ১৬

স্টাফ রিপোর্টার,১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) :সাভারে একটি হাসপাতালে লিফটে আটকা পড়ে ১৬ জন আহত হয়েছে। গতকাল সকালে এঘটনা ঘটলেও ভবন মালিক কঠোর ভাবে গোপনীয়তা করায় আজ সকালে তা সবার মাঝে প্রকাশ হয়। সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন ইবনেসিনা ডায়াগণষ্টিক সেন্টারে এঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিস জানায়,কয়েক বছর আগে সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন জাহাঙ্গীর নামের এক ব্যক্তির কাজ থেকে দশ তলা ভবন ভাড়া নিয়ে ইবনেসিনা ডায়াগণষ্টিক সেন্টার সেখানে চালু করা হয়। পরে গতকাল সাড়ে দশটায় ডায়াগণষ্টিক সেন্টারের ১৬ জন রোগী একটি লিফটে বিভিন্ন ফ্লোরে ডাক্তার দেখানো ও পরীক্ষা করার জন্য উঠেন। এসময়…

Read More

দেশে খুব শীঘ্রই বিদ্যুৎ সংকট সমাধান হবে : এ্যাডভোকেট কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার,১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে সাময়িক ভাবে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া এলাকায় নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী মাদ্রাসার চার তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন,দেশে খুব শীঘ্রই বিদ্যুৎ সংকট সমাধান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলেন বলেন তিনি।এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন,মাদ্রাসাটির পরিচালক সাইফুল…

Read More

সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৪

১৬ জুলাই ২০২২(বিবিনিউজ ): বগুড়ায় প্রাইভেট কার ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর দরগাহ হাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে বগুড়া- নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নওগাঁর ধামুরহাটের তানছের আলী(৬০), তার ছেলে টগর আলী(৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান(৩৫) এবং প্রাইভেট কার চালক পতœীতলা এলাকার মান্নুর ছেলে সুমন(৩০)। এতে শাকিল(২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গেছে, তানছের আলী ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২২-১৪৯৮) যোগে তারা নওগাঁ থেকে বগুড়া…

Read More

সাভার ও ধামরাইয়ে এটিএন বাংলার রজত জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার,১৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার রজত জয়ন্তী উপলক্ষ্যে ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক পৃথক শোভাযাত্রা,আলোচনা সভা,বৃক্ষ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ধামরাই এটিএন বাংলার ব্যানার সাঁটানো হাতি শিশুদের নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সাভারের সিটিজেন ক্লাব ভবনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। এরপর একই স্থানে এক’শ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি।শেষে সিটিজেন ক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর…

Read More

সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনীতে ভয়াভহ আগুন

স্টাফ রিপোর্টার,১৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ভয়াভহ আগুনে পুড়ে গেছে শ্রমিক কলোনীর প্রায় ১৬ টি আধাপাকা ঘর। সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগের ভুইয়া বাড়ি এলাকায় জনৈক মোফাজ্জল হোসেন ভুইয়ার শ্রমিক কলোনীর বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দুপুরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় তিনি আগুনে পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সাথে কথা বলেন। পরে তিনি সেখানে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থবিতরণ করেন।এলাকাবাসী জানায়,সকালে ওই শ্রমিক কলোনীর প্রায় ১৬ টি আধাপাকা…

Read More

নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

১৩ জুলাই ২০২২(বিবিনিউজ ) : মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। ওই কিশোরের নাম অবয়ব আহমেদ (১৬)। আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার নয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অবয়ব ওই এলাকার অপূর্ব সূচনার ছেলে। সে স্থানীয় ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, দুপুর ১২টার দিকে ওই কিশোর তার দুই বন্ধুর সঙ্গে কলেজের পেছনে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে তারা ভাসতে ভাসতে স্কুল থেকে ৪০০ মিটার পূর্বে…

Read More

আশুলিয়ায় শিক্ষক হত্যা: প্রধান আসামি জিতুর স্বীকারোক্তি

০৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) :সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যার দ্বায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ঘটনার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতু। বুধবার (৬ জুলাই) দুপুরে ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রাজিব হাসান আসামির জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট পুলিশের ইন্সপেক্টর মতিয়ার রহমান মিঞা এই তথ্য নিশ্চিত করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদক-কে বলেন,গত ২৫ জুন আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুছ আলী কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে জখম করে দশম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল…

Read More

সাভারের ঢাকা ইপিজেডে বন্ধ কারখানা বিক্রি করে শ্রমিকদের বেতনসহ সকল বকেয়া পরিশোধ করলেন বেপজা

স্টাফ রিপোর্টার,০৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):ঢাকার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়া করণ এলাকার ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত একটি বন্ধ তৈরি পোশাক কারখানা বিক্রি করে শ্রমিকদের সকল পাওনাদি বুঝিয়ে দেওয়া হয়েছে। বিকালে ঢাকা ইপিজেড এলাকায় বেপজা কার্যালয়ে শ্রমিকদের বেতনের চেক তুলে দেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান।ঢাকা ইপিজেডের বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান বলেন,দীর্ঘদিন ধরে পুরাতন ইপিজেডে এ ওয়ান বিডি লিমিটেড নামের একটি কারখানা চালু করেন ইতালিয়ান এক মালিক। সেখানে কাজ করে আসছিলেন কয়েক হাজার শ্রমিক। পরে কারখানার মালিক শ্রমিকদের বেতন পরিশোধ না করে ২০২০ সালের নয় ফেব্রুয়ারি কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য…

Read More

সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বাগানবাড়ি থেকে তিনটি হনুমান উদ্ধার

স্টাফ রিপোর্টার, ০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য ও ঢাকা ছয় আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের সাভারের আশুলিয়ার বাগানবাড়ি থেকে উদ্ধার তিনটি মুখপোড়া হনুমান গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। গতকাল রাতে এগুলো হস্তান্তর করা হয়।রাতে বিপন্ন প্রজাতির হনুমানগুলো উদ্ধার ও হস্তান্তরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা কার্যালয়ের বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা।বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের মালিকানাধীন একটি বাগানবাড়ি থেকে মুখপোড়া হনুমান তিনটি উদ্ধার করা…

Read More