কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাবির শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার,১০ জুলাই ২০২৪(বিবিনিউজ):সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল সাড়ে দশটা থেকে মহাসড়ক অবরোধ শুরু করেন তারা। অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত।এর আগে বিশ্ববিদ্যালয়ের থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়।এ সময় শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’,‘মুক্তিযুদ্ধের বাংলায়,…

Read More

ঢাকার ধামরাইয়ে ইটভাটায় এক যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার,৯ জুলাই ২০২৪(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ধরে ইটভাটায় নিয়ে বৈদ্যুতিক শক, হাত-পা ভেঙে ও পুরুষাঙ্গ থেঁতলে যুবককে হত্যা করা হয়েছে। এ অভিযোগের তির আমতা ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার মো. আলকেস উদ্দিন, মীর হোসেন ও আলতাব হোসেনের বিরুদ্ধে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।খুন হওয়া মোহাম্মদ ফইজুদ্দিন ওরফে ফজু মিয়া বাউখন্ড গ্রামের চালার পাড়ার মুন্তাজ উদ্দিনের ছেলে। একই ঘটনায় একই গ্রামের আব্দুল মান্নান নামে অপর এক যুবকও নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। ওই যুবক মোহাম্মদ লালু মিয়ার ছেলে।রাত সাড়ে ১০টায় এ হত্যাকন্ড ঘটেছে উপজেলার আমতা…

Read More

রড সিমেন্ট ছাড়া তৈরি ৭০ বছরের পুরনো মসজিদে নামাজ পড়ছে মুসুল্লিরা

৮ জুলাই ২০২৪(বিবিনিউজ): কোনো প্রকার রড সিমেন্ট ছাড়া তৈরি প্রায় সত্তর বছরের পুরনো মসজিদে নামাজ পড়ছে মুসুল্লিরা। বাংলার ১৩৬০ সালে এমন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন ফজর আলী মোল্লা। তবে তার নির্মাণের পর এতো বছরেও তেমন কোনো কারুকার্য হয়নি মসজিদটিতে। ময়মনসিংহের ভালুকায় বাংলা ১৩৬০ সালে তিন গম্বুজ মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়নি কোন রড-সিমেন্ট। জানা যায়, উপজেলার তামাট গ্রামের ফজর আলী মোল্লা মসজিদ নির্মাণের জন্য ১৭ একর জমি ওয়াকফ করে দেন। বর্তমানে মসজিদের নামে ১৪ একর জমি রয়েছে বাকি ৩ একর খাস জমিতে অন্তর্ভুক্ত হয়।…

Read More

কোটাপদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন জাবির শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার,৭ জুলাই ২০২৪(বিবিনিউজ): সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টা ১০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই অবরোধ শুরু করেন তাঁরা। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। একই দাবিতে গত বৃহস্পতিবার ৩৫ মিনিট ও বুধবার পৌনে ২ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ ছাড়া গত সোমবার ১০ মিনিট ও মঙ্গলবার ২০ মিনিট সড়ক অবরোধ করেন তাঁরা। আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের…

Read More

ঢাকার ধামরাইয়ে ৭ জুলাই ঐহিত্যবাহী রথ যাত্রার উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৫ জুলাই ২০২৪(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে প্রাচীনতম প্রায় ৪০০ বছর ধরে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরও রথযাত্রা আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। ইতি মধ্যে রং তুলির আচরে রথের সাজসজ্জার কাজ শেষ করা হয়েছে। রথ টানের যাবতীয় প্রস্ততি সম্পন্ন করা হয়েছে, এখন শুধু টানের অপেক্ষায় দিন গুনছে হিন্দু ধর্মাবলম্বীর লোকজন। আগামী ৭ জুলাই ধামরাইর ঐহিত্যবাহী এই রথ যাত্রার উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা.সামন্ত লাল সেন। উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই । রথ উপলক্ষ্যে বসছে মাস ব্যাপী রথ মেলা।ঐতিহ্যবাহী বড় রথটি ১৯৭১…

Read More

নানা আয়োজনে সাভারে সিটিজেন ক্লাবের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার,২৯জুন, ২০২৪ (বিবিনিউজ ) :নানা আয়োজনে সাভারে সিটিজেন ক্লাবের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সাভারের শিমুলতলা এলাকায় এ ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ । সাভারে সিটিজেন ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামীগের সহ সভাপতি অধ্যাপক ডা.এনামুর রহমান,সাভার পৌর পিতা মেয়র আলহাজ¦ আব্দুল গনি, ডাঃ ফরিদা এনাম,জেনারেল…

Read More

নারী নির্যাতন ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার,২৬ জুন, ২০২৪ (বিবিনিউজ ) :নারী নির্যাতন ও অপপ্রচারের বিরুদ্ধে এবং পাওনা অর্থ ফেরত না দেওয়ায় মানববন্ধনসহ প্রতিবাদ সভার কর্মসূচী পালন করেছে বিভিন্ন মানবাধিকার ও পেশাজীবি সংগঠন।ঢাকার সাভার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচী পালন করা হয়।এ সময় ভুক্তভোগী পরিবার জানায়, সাভারের ব্যাংক কলোনীর মালি পাড়ায় নির্যাতিত দুই সন্তানের জননী সুমাইয়ার স্বামী সৈয়দ আমজাদ হোসেন ও তার পরিবারের অন্যান্য সদস্য কর্তৃক বারবার গৃহবধু সুমাইয়াকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হয়। এতে করে দীর্ঘদিন সুমাইয়া মুমুর্ষ অবস্থায় সাভার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। ভুক্তভোগী পরিবার…

Read More

সাভারে খালের পাড় দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার,৬ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : সাভারে খালের পাড় দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে সাভারের কর্ণপাড়া খালের পাড়ে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহুল চন্দ্র দাস।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র দাস বলেন,সম্প্রতি সাভারের ঐহিত্যবাহী কর্ণপাড়া খালের পাড় দখল করে অবৈধ ভাবে ঝুটের গোডাউন গড়ে তোলেন কিছু প্রভাবশালী ব্যক্তি। পরে সেখানে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেকু দিয়ে বেশ কয়েকটি ঝুটের গোডাউন ভেঙে দেওয়া হয়। উচ্ছেদের পরে সেখানে খালের…

Read More

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা

স্টাফ রিপোর্টার,৬ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজ নগর এলাকা থেকে মাটিচাপা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে, গেল ২ এ জুন সন্ধ্যায় ওই নারীকে তার ভাড়া বাসার সামনে থেকে অপহরণ করে মাদক ব্যবসায়ীরা। পরে তাকে হত্যা করে লাশ ভাড়া বাসার পাশে একটি নির্জন জঙ্গলে মাটিচাপা দিয়ে পুতিয়ে রাখেন দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই নারীর আত্মীয়রা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের পাশাপাশি ঢাকা জেলা…

Read More

জাবির অধ্যাপক জুলকারনাইন সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালককে উপাচার্যের অভিনন্দন

২৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এ নিয়োগ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষা-সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায়, অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনের অব্যাহত সাফল্য কামনা করেন। অধ্যাপক জুলকারনাইন উপ-পরিচালক হিসেবে দক্ষিণ এশিয়ায় সংস্কৃতি যোগাযোগ ও আন্তঃরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে অবদান রাখবেন…

Read More