শেখ এ কে আজাদ,স্টাফ রিপোর্টা,২০ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): সাভারে বিক্ষোভের মুখে প্রায় পচিশ বছর দায়িত্ব পালন করার পরে পদত্যাগ করলেন ঐহিত্যবাহী শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক নওসের আলী। বৈসম্যবিরোধী চলমান ছাত্র আন্দোলনে এবার শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ।সোমবার থেকে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংস্করন আন্দোলনে প্রধান শিক্ষকসহ সহকারি কয়েকজন শিক্ষকের পদত্যাগ দাবী করে আসছিল।বিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবীর মুখে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নওসের আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন । শিক্ষার্থীরা এক দফা দাবীর সাথে কয়েটি দফা যোগ করে বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি অভিযোগ…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার,১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): সাভারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার হেমায়েতপুর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এসময় স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় এলাকাবাসীরা অভিযোগ করেন,২০২২ সালে হেমায়েতপুর এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুই একর জমি অবৈধ ভাবে অধিগ্রহণ করেন। পরে তারা সেখানে স্কুল করার জন্য ভবন নির্মাণ কাজ শুরু করেন। পরে জমির মালিক বিষয়টি বুঝতে পেরে আদালতে একটি মামলা দায়ের করেন।…
Read Moreসাভার মডেল কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন অধ্যক্ষসহ তিন শিক্ষক
স্টাফ রিপোর্টার ,১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):ঢাকা জেলার ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন অধ্যক্ষসহ তিন শিক্ষক।সকালে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তারা। এর আগে, সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী।পদত্যাকৃতরা হলেন- জোরপূর্বক অধ্যক্ষের পদে থাকা ভূগোল বিভাগের প্রভাষক আলী হোসেন, দর্শন বিভাগের হোসাইন মোহাম্মদ রানা এবং ইসলাম শিক্ষা বিভাগের রমজান আলী। এছাড়া বিতর্কিত কর্মকান্ডের সহযোগিতার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ক্রীড়া শিক্ষক ফিরোজ আলম ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগের শাসনামলে উপজেলা আওয়ামী লীগের…
Read Moreধামরাইয়ে শিক্ষিকার পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ,১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে এক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষক- শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে শিক্ষার্থীদের বিক্ষোভ। তারা পৌর শহরের তিনটি রাস্তা বন্ধ করে এ বিক্ষোভ মিছিল করে। তাঁদের দাবি দুর্নীতিবাজ,স্বেচ্ছাচারিতায় স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তিনি সীমাহীন দুর্নীতি করে স্কুলের পরিবেশ নষ্ট করেছেন। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রবিবার প্রধান শিক্ষক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকেরা। ঘটনাটি ঘটেছে ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা বেগমের বিরুদ্ধে। বিদ্যালয়ের শিক্ষক সাইফুল্লাহ খান, আনোয়ার হোসেন,মনির হোসেন ও সুরমা বেগমসহ একাধিক…
Read Moreআশুলিয়ায় বিএনপির আয়োজনে মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,স্টাফ রিপোর্টার ,১৮ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): সাভারে আশুলিয়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা ও কোটা বৈশম্যবিরোধী ছাত্র জনতা,বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মী আহত ও নিহতদের স্বরনে মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিনিটি সেন্টারে আশুলিয়ার ধামসোনা বিএনপির আয়োজনে এ মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।জাতীয়তাবাদী দল বিএনপি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সভাপতিব স্বদেশ বন্ধু খান মো: ইলিয়াস শাহী মোখলেস সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি, সাভার পৌর পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শাহ্ মাঈনুল হোসেন বিল্টু,…
Read Moreধামরাইয়ে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা
স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): পূর্ব শক্রতার জের ধরে ঢাকার ধামরাইয়ে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গভীর রাতে ধামরাইর কুশুরা ইউনিয়নের রাধানগর এলাকায় ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম সাব্বির আহমেদ (২৩)। আহত ওই যুবকের পরিবারের সদস্যরা জানায়,রাতে সাব্বির আহমেদ রাধানগর দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন এসময় পূর্ব শক্রতার জের ধরে মাসুদ,আজিজুল,জামান আরিফসহ বেশ কয়েকজন তাকে ধরে এলোপাথারী ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হাত পা ভেঙে দিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে পালিয়ে যায়। পরে রাস্তা দিয়ে মানুষজন যাওয়ার সময় তার গোঙ্গানী শুনে তাকে…
Read Moreবাংলাদেশ বেতারের মাসুদ পুলিশের গুলিতে গুরুত্বর আহত
স্টাফ রিপোর্টার,১৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বসকে এগিয়ে দিয়ে রেডিও কলোনী কোয়াটারে ফেরার পথে পুলিশের গুলিতে গুরুত্বর আহত হয় মোঃ মাসুদুর রহমান মাসুদ। তিনি বাংলাদেশ বেতারের প্রধান কার্য্যালয়ের গবেষনা ও গ্রহণকারী বিভাগের সুপারেনটেন্ট । জানা যায় ৫ আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার দিন বিকালে ধামরাইয়ের অফিসের এক সিনিয়র বস(স্যার)কে হেমায়েতপুর পর্ষন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে সন্ধ্যার সময় সাভার মডেল থানা থেকে পালানোর সময় গুলি করতে করতে সাভার সেনা নিবাসের দিকে যায়। এ সময় মহাসড়কে শত শত মানুষ বিজয় মিছিল করতে ছিল। মাসুদ পায়ে হেটে…
Read Moreসাভারে সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদসহ আওয়ামী লীগের ১১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা
১৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা এবং এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। মামলায় ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম, তালুকদার মো. তৌহিদ জং মুরাদসহ আওয়ামী লীগের ১১৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, মো. সাহিদ হাসান ওরফে মিঠু (৩৭) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি নিজেকে ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইলে নিহত শিক্ষার্থী আস-সাবুরের (১৬) প্রতিবেশী চাচাতো ভাই বলে দাবি করেছেন। আশুলিয়া থানার পুলিশ…
Read Moreসাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ কে অব্যাহতি প্রদান
স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. দিল আফরোজা শামীম হেনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।বুধবার দুপুরে সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি প্রদান করা হয়।সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৯ দপ্তরে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশের একটি কপি প্রতিবেদকের হাতে রয়েছে।অব্যাহতির আদেশের পর আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন মর্মে ঘোষণাও দেন অধ্যক্ষ। এ সময় শিক্ষক পরিষদ,…
Read Moreঢাকা-আরিচা মহাসড়কে ট্রাফিকের কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থিত শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার,১০ আগস্ট ২০২৪(বিবিনিউজ): ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাফিকের কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থিত শিক্ষার্থীরা। সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় গাড়ী চলাচলা বিঘ্ন ঘটছে। ফলে মহাসড়কের বাসস্ট্যান্ড গুলোতে যাতে গাড়ীর কোন যানযট না লাগে এবং উল্টাপথে কোন গাড়ী না যাতায়াত করে তার জন্য কাজ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, সড়কে পুলিশ নেই। বর্তমান আন্তর্বর্তীকালীন সরকার ও পরবর্তী সরকারে যেই আসুক দেশ গঠনে আমরা সরকারকে সহায়তা করবো। এখন থেকে যান চলাচল স্বাভাবিক থাকবে। চালকরা খুশি ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও স্কাউট সদস্যরা।কিছু কিছু এলাকায় দেখা গেছে…
Read More